তুলট | নিশান | Activity
পুরুষ
বিদ্রোহী নিশান
পুরুষের বয়স লেখা থাকে না ক্যালেন্ডারে—
লেখা থাকে কাঁধের হাড়ে,
যেখানে হঠাৎ একদিন দায়িত্বের আকাশ নামে।
কেউ তখনো তরুণ, চোখে রোদ্দুরের বয়স,
হাতে খেলনার গন্ধ—
অথচ পকেটে বাড়ির বাজারের হিসাব,
বুকের ভেতর বাবার ওষুধ,
মায়ের নিশ্চিন্ত ঘুম আর ছোটদের আগামীকাল।
সে বুঝে— পুরুষ হওয়া গোঁফ ওঠার গল্প নয়,
পুরুষ মানে নীরব নোঙর হয়ে যাওয়া;
ঝড়ের তীব্র গতিতেও সংসার স্থির রাখতে
নিজের ভেতর পাথর গড়া।
বয়সের সংখ্যায় পুরুষ বড় হয় না,
পুরুষ বড় হয় দায়িত্বের পরিমাপে।
যে কাঁধে একজনের ভার, সে কাঁধ হয়তো কম পাকা;
যে কাঁধে একটি পরিবার,
সে কাঁধে বয়সের কয়েকগুন বেশি ঋতু জমে থাকে।
কখনো কখনো পুরুষের চোখে ঘুম থাকে না—
থাকে হিসাব, থাকে আগামী ভয়, কিছু আর্তনাদ;
নিঃশব্দ, নীরব, শীতল— গা শিউরে ওঠা অনুভূতি।
কখনো কখনো পুরুষ আড়ালে ভেঙে পড়ে।
নিজের আঙিনায় চুপচাপ বসে থাকে।
সে জানে—
পুরুষের কাঁধ শুধু কাঁধ নয়, কারো কারো আশ্রয়।
কখনো পুরুষের বয়স জিজ্ঞেস করো না।
জিজ্ঞেস করো— তার কাঁধে কত মানুষের ঘুম!
তার হাতে কত মানুষের আগামীকাল!
ঝড়ের রাতে সে কতবার নিজেকে সামলে
পরিবারকে আগলে রেখেছে অভাবের দূর্যোগে!
মানুষের পরিণতি বয়সেই আসে, পুরুষের আসে দায়িত্বে।
অক্টোবর ১২, ২০২৬ খ্রী।
সুখছড়ি, লোহাগাড়া, চট্টগ্রাম
পুরুষ
বিদ্রোহী নিশান
পুরুষের বয়স লেখা থাকে না ক্যালেন্ডারে—
লেখা থাকে কাঁধের হাড়ে,
যেখানে হঠাৎ একদিন দায়িত্বের আকাশ নামে।
কেউ তখনো তরুণ, চোখে রোদ্দুরের বয়স,
হাতে খেলনার গন্ধ—
অথচ পকেটে বাড়ির বাজারের হিসাব,
বুকের ভেতর বাবার ওষুধ,
মায়ের নিশ্চিন্ত ঘুম আর ছোটদের আগামীকাল।
সে বুঝে— পুরুষ হওয়া গোঁফ ওঠার গল্প নয়,
পুরুষ মানে নীরব নোঙ…Read More
আমি অসহায় মা
বিদ্রোহী নিশান 
আমি এতটা অসহায় হায়েনার কবলে
আমার মেয়েরা ধর্ষিত
সন্তানেরা কর্ষিত
শকুনের দল নিয়ে দলবল নেমেছে মাঠে আজ
তোরা কে আছিস ঘুমে
বলছি ললাট চুমে
জেগে ওঠ, হাতে তরবারি সমেত নিয়ে বীরের সাজ।
আমি পরাধীন, আমি অধীন, আমায় খামচে তারা
কাগুজে স্বাধীনতার পরিয়ে শিকল করেছে স্বপন ছাড়া
স্বাধীনতার রঙ লাগিয়ে
আমাকে খায় ভাগিয়ে
লোভের মোহে এ আমাকে দিয়েছে তারা ভাড়া।
কোথায় আমার সূর্যতনয়
আয় না বেগে করছি বিনয়
আমায় বাঁচা, ঘনিয়ে এলো আমার জীবন সাঁঝ
জেগে ওঠ, হাতে তরবারি সমেত নিয়ে বীরের সাজ।
সাহস করে দাড়িয়ে যা।
যত বাঁধা মাড়িয়ে পা
মুক্ত করতে এ আমাকে আবার যুদ্ধ কর
শকুন যতো আনতে বধে
যুদ্ধ চালা মায়ের নদে
যতো পিচাষ জবাই করে সাফ করে দে ঘর।
বুকটা আমার খায় ছিড়ে আজ মানবতার বাজ
জেগে ওঠ, হাতে তরবারি সমেত নিয়ে বীরের সাজ।
স্বাধীন নামের অধীন হয়ে
এতেক বছর বেদন সয়ে
এলাম আমি যাতনা বয়ে,
আর পারিনা ওরে তনয়
করছি তোরে আমি বিনয়
আয় না আমায় সাজা জয়ে।
দে না ভেঙে অশুভদের কায়েমি রূপ রাজ
জেগে ওঠ, হাতে তরবারি সমেত নিয়ে বীরের সাজ।
আমি অসহায় মা
বিদ্রোহী নিশান 
আমি এতটা অসহায় হায়েনার কবলে
আমার মেয়েরা ধর্ষিত
সন্তানেরা কর্ষিত
শকুনের দল নিয়ে দলবল নেমেছে মাঠে আজ
তোরা কে আছিস ঘুমে
বলছি ললাট চুমে
জেগে ওঠ, হাতে তরবারি সমেত নিয়ে বীরের সাজ।
আমি পরাধীন, আমি অধীন, আমায় খামচে তারা
কাগুজে স্বাধীনতার পরিয়ে শিকল করেছে স্বপন ছাড়া
স্বাধীনতার রঙ লাগিয়ে
আমাকে খায় ভাগ…Read More
উন্মোচন
বিদ্রোহী নিশান 
বুক করে চিনচিন
গুনে এক দুই-তিন
ব্যথা জাগে পিনপিন 
মনের ঘরে,
মুখ খুলে বলে না
সহসাথ ছাড়ে না
কথা আগ বাড়ে না 
যমের ডরে।
তারপরও দালালে
সাহসটা হারালে
থেমে যায় পাওনাটা উপরি
অতথ্য ডায়ালে
মিডিয়ার ট্রায়ালে
ভরা মন থাকে সদা কুফরি।
মক্কাতে চুক্তি-
কারো কারো ভাঙে দিল
হিংসাতে কিলবিল
বড় বড় শিরোনাম কত কথা উক্তি...!
বন্ধুদেশ মরিয়া
জ্বলমল হাবিয়া
দালালের দৃষ্টি
ট্রায়ালের সৃষ্টি
চায় নাকো দেশ পাক ভৌগলিক মুক্তি।
উন্মোচন
বিদ্রোহী নিশান 
বুক করে চিনচিন
গুনে এক দুই-তিন
ব্যথা জাগে পিনপিন
মনের ঘরে,
মুখ খুলে বলে না
সহসাথ ছাড়ে না
কথা আগ বাড়ে না
যমের ডরে।
তারপরও দালালে
সাহসটা হারালে
থেমে যায় পাওনাটা উপরি
অতথ্য ডায়ালে
মিডিয়ার ট্রায়ালে
ভরা মন থাকে সদা কুফরি।
মক্কাতে চুক্তি-
কারো কারো ভাঙে দিল
হিংসাতে কিলবিল
বড় বড় শিরোনাম কত কথা…Read More
তোমায় দেখার অসুখ
বিদ্রোহী নিশান 
তোমার আকৃতি খুঁজি ময়ুর পালকে
তোমার অবয়ব আঁকি স্মৃতির কল্পলোকে
বিষণ্ণ দীঘল রাত্রী জুড়ে
কালো আকাশের কোটি তারাদের ভীড়ে
একমাত্র শশাঙ্কের গায়ে এলোপাতাড়ি
সহস্রাধিক চিহ্নগুলো একত্র করে
তোমার মুখাবয়ব তুলি আঁখির ইশারায়।
শীত সকালে দূর্বাঘাসের ডগায়
চুপ করে ঝুলে থাকা শিশির কণায়
যখন অরুণের আলোকছটা ঠিকরে পড়ে
সেখানে তোমার বদন-রশ্মি খুঁজি,
কিংবা মনের ক্যানভাসে সবল স্হাপত্যের
নির্মাণশালায় অঙ্কিত তোমার মুখশ্রী
একবার দেখতে মাঝেমাঝে চোখ বুজি।
কাক ডাকা ভোরে নির্মল সমীরের স্রোতে
রোজ রোজ সজাগ আঁখে অপেক্ষায় থাকি
ভুল করে যদি তোমার পট ভেসে আসে।
ক্লান্ত দুপুরে শ্রান্ত কায়ে মোলায়েম তরুচ্ছায়
আমি চির অপেক্ষমাণ শুধু এক বিশ্বাসে-
তোমায় এক নজর দেখবো বলে।
তোমায় দেখবো বলে রাতারাতি পাড়ি দিই
সাত সমুদ্দুর আর তেরোশত নদী
একটু দেখা হয় যদি, দেখা হয় যদি।
তোমাকে দেখার অতৃপ্ত ব্যথায় ঝর্ণা বহে
এপারের নিরাশার কালো নীলিমায়।
নেমে আসা স্রোতে ভরে
গ্রীষ্মের দাপটে ফেটে চৌচির বিল।
বাঁকখালীর বাঁকে বাঁকে
দৃষ্টির অপলক পাহারা রেখেছি নীরব
যদি চলন্ত স্রোতে আসো নাহিবার তরে,
শঙ্খের আঁকাবাকা পাহাড়িয়া গতি
থামিয়েছি কতবার কত কত চরে।
মাতামুহুরির ছোটবড় বাহাত্তরটি খুমে
দিয়েছি নজরদারি নির্ঘুম নয়নে
যদি গভীর স্রোতে আসো ভাসিবার তরে।
আমি উঁকি দিয়েছি সকাল-সন্ধ্যা
এ আমার গাঁয়ের প্রতিটা সরলমনা মায়াবিনীর ঘরে।
কুঞ্জবনে উচ্চশিরে পাল তোলা
প্রতিটা রক্ত গোলাপের পাপড়িতে
কল্পনা করেছি তোমার মুখ
এ যাবত আমার গুছে গেল বেদন,
মুছেনি শুধু তোমায় দেখার অসুখ।
মোহনীয় দ্বীপ, মহেশখালী,
তোমায় দেখার অসুখ
বিদ্রোহী নিশান 
তোমার আকৃতি খুঁজি ময়ুর পালকে
তোমার অবয়ব আঁকি স্মৃতির কল্পলোকে
বিষণ্ণ দীঘল রাত্রী জুড়ে
কালো আকাশের কোটি তারাদের ভীড়ে
একমাত্র শশাঙ্কের গায়ে এলোপাতাড়ি
সহস্রাধিক চিহ্নগুলো একত্র করে
তোমার মুখাবয়ব তুলি আঁখির ইশারায়।
শীত সকালে দূর্বাঘাসের ডগায়
চুপ করে ঝুলে থাকা শিশির কণায়
যখন অরুণের আলোকছটা ঠ…Read More
অভিমানে অভিযোগ
বিদ্রোহী নিশান 
নিজেকে গুটিয়ে নিয়েছো সুবিশাল আকাশের নিঃসীম প্রান্ত থেকে,
গুটিয়ে নিয়েছো হৃদয়ের আঁকাবাঁকা সরু আলপথের সীমানা থেকে,
নিজের মনের সাথে বিতণ্ডায় জিতে গেছো জেদের বাহুবলে
মেপে দেখোনি কভু নিজেকে ডুবালে কত নিছক লোনাজলে।
অভিমান, অভিযোগ জমে জমে ভার হয়েছে বুকের গহীন
অথচ দু ঠোঁট জেদের তালে যুগল ভাঙার কথা বলে........!
আমি এক অভাগা মাঝি....!
কোনো এক রঙিন ভোরের সোনালী স্বপন বুননের চুক্তিতে রাজি।
স্রোতের বিপরিত পালহীন নাও বেয়ে তিরিশ বসন্ত পার
দাঁড় টেনে ক্লান্ত আমি, শ্রান্ত আমি নির্বলা এই তনু আমার
অথচ আমি রগছেটা পরিশ্রমে তোমার গোচরে নায়ক সাজি
আমি এক বিড়ম্বিত ললাটের ক্লান্ত মাঝি।।
অভিযোগের অসহ্য চাপে ফেটে তলকানা আমার ধৈর্য তরী
অভিমানে যার হয়নি মেরামত দীঘল ইহজমন ভরি।
অবহেলার আক্রমণে ধ্বসে ধ্বসে আজ আনুনী স্বাদের প্রাণ
থেমে থেমে তবু গেয়ে গেছে কতো তোমার স্মৃতিভরা গান।
অকূল পাথারের সাঁতার দীক্ষা হস্তগতের আগে
প্রাণপাখি আমার যায় যায় দশা নিখিল ভুবন ঘুরি
অবশেষে তার বিরতি যাত্রার অতল ধৈর্যতরী।।
অভিমানে অভিযোগ
বিদ্রোহী নিশান 
নিজেকে গুটিয়ে নিয়েছো সুবিশাল আকাশের নিঃসীম প্রান্ত থেকে,
গুটিয়ে নিয়েছো হৃদয়ের আঁকাবাঁকা সরু আলপথের সীমানা থেকে,
নিজের মনের সাথে বিতণ্ডায় জিতে গেছো জেদের বাহুবলে
মেপে দেখোনি কভু নিজেকে ডুবালে কত নিছক লোনাজলে।
অভিমান, অভিযোগ জমে জমে ভার হয়েছে বুকের গহীন
অথচ দু ঠোঁট জেদের তালে যুগল ভাঙার কথা বলে..…Read More
ভালবাসি তাই
বিদ্রোহী নিশান
আমি ভালোবাসি তাই  
এখনো খুঁজি তোমায়
                          যামিনীর তারায় তারায়
আমি ভালোবাসি তাই
আজো তালাশি তোমায়
                        তটিনীর স্রোতের ধারায়।।
ভালোবাসি তাই আজো
জোনাকির পথ ধরে  
                     তব শহরে আলো বিলাই
ভালোবাসি তাই আজো
আপনের হৃদঘরে
                     আপনার স্বপ্ন শুন্যে মিলাই।
ভালোবাসি বলে আসি
রোজ তব পাশাপাশি
                     কিরণালো তিমিরে হারায়।।
ভালোবাসি বলে সব
গহীনের কলরব
                       চুপ রয় আজো অবিরাম
রংতুলি আর ক্যানভাসে
স্মৃতিরা যে কাঁদে হাসে
                     আঁকে হেতা পট অভিরাম।
নীলিমার স্মৃতিটান
ক্যানভাসের ইতিটান
                      পিছুটান যে হয়ে দাঁড়ায়।।
[অক্ষরবৃত্ত ৮+৮+১০]
নিজগৃহ, আদর্শপাড়া,
ভালবাসি তাই
বিদ্রোহী নিশান
আমি ভালোবাসি তাই
এখনো খুঁজি তোমায়
                          যামিনীর তারায় তারায়
আমি ভালোবাসি তাই
আজো তালাশি তোমায়
                        তটিনীর স্রোতের ধারায়।।
ভালোবাসি তাই আজো
জোনাকির পথ ধরে
                     তব শহরে আলো বিলাই
ভালোবাসি তাই আজো
আপনের হৃদঘরে
                     আপনার স্বপ্ন শুন্য…Read More
টাকা হলে...
বিদ্রোহী নিশান
তোমাদের টাকা হলে গাড়ী করো
 কিবা দালান বাড়ি করো
বুক ভরে সুখ খুঁজে মনটাতে ভাঁজ ধরো।
পইপই হিসাবের নগদান খুলে দেখো
কাছেদের বাদ রেখে দুরেদের ঘৃণা আঁকো।
অতলে চলে পা বুক ফুলে পবনে
তোমাদের টাকা হলে চেঞ্জ আসে শ্রবণে।
টাকা হলে একদিন আমরাও কুড়াবো,
দিল ছোঁয়া রতনে বুকখানি জুড়াবো।
আঁচল পেতে কুড়াবো যেখানে যা পাই-
যত রবে সব কুড়াবো ধরায়।
পইপই সাজাবো ফেলে দেয়া মা সব
আমাদের টাকা হলে হবে মায়েদের কলরব।
পাহাড়ী দ্বীপ মহেশখালী, ককসবাজার
গুলশান রোড় আবাসিক
টাকা হলে…
বিদ্রোহী নিশান
তোমাদের টাকা হলে গাড়ী করো
 কিবা দালান বাড়ি করো
বুক ভরে সুখ খুঁজে মনটাতে ভাঁজ ধরো।
পইপই হিসাবের নগদান খুলে দেখো
কাছেদের বাদ রেখে দুরেদের ঘৃণা আঁকো।
অতলে চলে পা বুক ফুলে পবনে
তোমাদের টাকা হলে চেঞ্জ আসে শ্রবণে।
টাকা হলে একদিন আমরাও কুড়াবো,
দিল ছোঁয়া রতনে বুকখানি জুড়াবো।
আঁচল পেতে কুড়াবো যেখানে যা…Read More
অনাহূত
বিদ্রোহী নিশান
চৌদ্দটি বছর আমি মানুষ ছিলাম না,
রড-সিমেন্টের শক্ত খুঁটি ছিলাম।
যেখানে আবেগ, শখ ও ইচ্ছে নামের কোনো কোষ নেই।
বাবার নুয়েপড়া কাঁধের সাথে কাঁধ মিলিয়ে
ঘরটাকে ধরে রেখেছি শক্তভাবে,
যেন মধ্যবিত্তের ঝোড়ো হাওয়ায় কেঁপে না ওঠে।
নিজের স্বপ্নগুলোকে পিষে
তৈরি করেছিলাম ঘরের ভিত,
শখগুলো বিসর্জন দিয়েছিলাম
প্রতিদিনের বাজারের থলিতে।
বাবার সাথে যে সন্তান লড়াই করে গেছে,
তার বুকপকেটে জমা রক্তিম ক্লান্তি কেউ দেখেনি।
আজ সবাই নিজের ডানা বুঝে পেয়েছে,
উড়তে শিখে গেছে স্বাবলম্বিতার আকাশে।
বাবাও ওপারে চলে গেছেন ঘানি টেনে টেনে।
যে ঘর আমি রক্ত দিয়ে সিঞ্চন করেছিলাম,
সেই ঘরেই আজ আমার নাম—আগাছা।
আমার ভাঙাবুকে একটুকরো আশ্রয়ের তৃষ্ণা,
আমার পাঁচ মাসের কচি চারামানবের জন্য
বড্ড বেশি ঘর প্রয়োজন ছিল।
কিন্তু যে উঠোন আমি পরিষ্কার রেখেছি চৌদ্দ বছর,
সেই উঠোনেই আমার ছোট্ট নিষ্পাপ ফুলটি
আমার মতোই সমান অবহেলিত, অনাহূত।
জীবনের শূন্য থলির দিকে তাকিয়ে ভাবি—
যে মাটি উর্বর করতে সঁপে দিয়েছি সব,
সে মাটি আমার রক্তজবা চারাগাছকেও
বড্ড পর করে দিলো ভীষণ অবহেলায়।
অনাহূত
বিদ্রোহী নিশান
চৌদ্দটি বছর আমি মানুষ ছিলাম না,
রড-সিমেন্টের শক্ত খুঁটি ছিলাম।
যেখানে আবেগ, শখ ও ইচ্ছে নামের কোনো কোষ নেই।
বাবার নুয়েপড়া কাঁধের সাথে কাঁধ মিলিয়ে
ঘরটাকে ধরে রেখেছি শক্তভাবে,
যেন মধ্যবিত্তের ঝোড়ো হাওয়ায় কেঁপে না ওঠে।
নিজের স্বপ্নগুলোকে পিষে
তৈরি করেছিলাম ঘরের ভিত,
শখগুলো বিসর্জন দিয়েছিলাম
প্রত…Read More
নিশান changed their profile picture