Profile Photo

নিশানOffline

  • a9be0592b1cbef1f64f2402a345b34d5
  • Profile picture of নিশান

    নিশান

    • 1 week, 6 days ago

    উন্মোচন
    বিদ্রোহী নিশান

    বুক করে চিনচিন
    গুনে এক দুই-তিন
    ব্যথা জাগে পিনপিন
    মনের ঘরে,
    মুখ খুলে বলে না
    সহসাথ ছাড়ে না
    কথা আগ বাড়ে না
    যমের ডরে।

    তারপরও দালালে
    সাহসটা হারালে
    থেমে যায় পাওনাটা উপরি
    অতথ্য ডায়ালে
    মিডিয়ার ট্রায়ালে
    ভরা মন থাকে সদা কুফরি।

    মক্কাতে চুক্তি-
    কারো কারো ভাঙে দিল
    হিংসাতে কিলবিল
    বড় বড় শিরোনাম কত কথা উক্তি…!
    বন্ধুদেশ মরিয়া
    জ্বলমল হাবিয়া
    দালালের দৃষ্টি
    ট্রায়ালের সৃষ্টি
    চায় নাকো দেশ পাক ভৌগলিক মুক্তি।

    3
    4 Comments
    • একটা চাপা ক্ষোভ আছে! 😶‍🌫️ বিশেষ করে ভয়ে মুখ না খোলার ব্যাপারটা😅

    • আপনার লেখা কবিতাটা পড়ার সময় মনের ভেতর এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল। সমসাময়িক পরিস্থিতির বেশ দারুণ এক প্রতিফলন ঘটিয়েছেন আপনি এই পংক্তিগুলোতে।

    • আপনার এই লেখায় সমাজের অস্থিরতা ও প্রতিবাদী চেতনার যে বহিঃপ্রকাশ ঘটেছে, তা সত্যিই বেশ গভীর এবং চিন্তাশীল। ছন্দের মাধ্যমে পরিস্থিতির প্রতি এই শ্লেষ ও সাহসের মেলবন্ধন পাঠককে এক চমৎকার অভিজ্ঞতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়, যা অনেকটা আমাদের চারপাশের জটিল বাস্তবতার প্রতিফলন। আপনি যেমন অন্য সদস্যদের লেখায় নিয়মিত ভালোবাসা ও মতামতের মাধ্যমে আমাদের এই প্রিয় আড্ডাকে প্রাণবন্ত রাখছেন, তা দেখে সত্যিই খুব ভালো লাগে।

    • নীরবতার বুকে জমে থাকা ব্যথা যখন সত্যের কণ্ঠ পায়, তখন ভয়ের প্রাচীর ভেঙে মুক্তির পতাকা উড়ে……🖤🖤

Skip to toolbar