Profile Photo

নিশানOffline

  • a9be0592b1cbef1f64f2402a345b34d5
  • Profile picture of নিশান

    নিশান

    • 2 days, 5 hours ago

    ফরাণ্ জ্বলের্ (অনুবাদসহ আঞ্চলিক কবিতা)
    — বিদ্রোহী নিশান

    আঁই তোয়াঁর নীলাকাশত্ চাঁন্দর মতো ভাসিয়ুম
    তোয়াঁর লগে নিশি রাইতত্ মননান্ খুলি আঁ-সিয়ুম।

    মনের কোণত্ জমা হতা বুঝাই হইয়ুম তোয়ারে
    আরা রাইত্তান্ হাড়াই দিয়ুম দুইজনে এক ফুঁয়ারে।
    তোয়ার লগে গল্প অইবো, লেইক্খম মনর মতো গান—
    তোয়াঁর ছোঁয়া মনর্ ঘরত্ জুরাই দিবো আঁর পরান।

    ন ভাপিয়ো দুরে আছি ভুলি গিয়ে সিরিতি
    ভুলি গিয়ি এতদিনর তোয়াঁর্ আঁর পিরিতি
    পতি রাইতত্ একা ঘরত্ তোয়ার হতা অই মনত্
    শরীল্লান আর লগে আছে মননান্ তোয়ার ঘরত্।

    ন দেখির আঁর নজর ভরি, দুরে আছি ব-ত দিন—
    পরান জ্বলের উথালপাতাল য্যান নাকি ধইর্গে জীন।

    কাব্যানুবাদ-

    আমি তোমার নীল আকাশে শশী হয়ে ভাসবো
    নিশিজুড়ে তোমার ক্রোড়ে হিয়া খুলে হাসবো।

    মনের জমা যতো কথা বলবো সবি তোমাকে
    সারা নিশি কাটবে নীরব দুইজনেতে সে ফাঁকে
    তোমার সাথে গল্প হবে, লেখা হবে মজার গান
    তোমার ছোঁয়ায় যতন পেয়ে শান্ত হবে এ পরাণ।

    ভাবিয়ো না দুরে আছি ভুলে গিয়ে সব স্মৃতি
    ভাবিয়ো না ভুলে গেছি তোমার আমার পিরিতি।
    প্রতিরাতে মনের ঘরে তোমায় মনে খুব পড়ে
    দেহ আমার সাথে আছে মন থাকে তোমার ঘরে।

    নজরভরে হয় না দেখা আছি দুরে অনেক দিন,
    মনটা ভীষণ কাঁদে এখন যেনো আমায় ধরলো জ্বীন।

    2
    4 Comments
    • দূরত্ব পেরিয়ে প্রেমিক হৃদয় আজও প্রিয়জনের মায়াঘরে জ্বলে থাকা এক চিরন্তন চাঁদ…..🤍🖤

    • নিশান, আপনার লেখা কবিতাটার ভাব আর শব্দচয়ন একদম মনের ভেতর গিয়ে ধাক্কা দিল।

    • আঞ্চলিক ভাষার মাধুর্য আর প্রেমের অনুভূতি—দুটোই খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আঞ্চলিক ভাষাটি কি সিলেটের? নাকি চট্টগ্রাম?

    • নিশান, প্রতিটি পঙক্তিতে ফুটে ওঠা ভালোবাসার আকুতি এবং হৃদয়ের নিভৃত বাসনাগুলো সত্যিই পাঠককে মন্ত্রমুগ্ধ করে রাখে। আপনার লেখার এই আবেগঘন রূপটি পাঠকদের মনে গভীর এক ভালোলাগার ছাপ ফেলে যাবে, চাইলে ছন্দময় শব্দের গাঁথুনিতে আরও কিছুটা বৈচিত্র্য যোগ করতে পারেন। নিয়মিত এমন সুন্দর সব অনুভূতি আমাদের সাথে ভাগ করে নেবেন, আপনার লেখনীর ভুবন আরও আলোকিত হয়ে উঠুক।

Skip to toolbar