Profile Photo

আব্দুল মজিদ মারুফOffline

  • abdulmojid
  • ভুলে যাওয়া এবং ভুল করা মানুষের জন্মগত স্বভাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন প্রত্যেক আদম সন্তান গুনাহগার তবে উত্তম তারা যারা গুনাহের পরে তওবা করে সুপথে ফিরে আসে। ভুল করেছিলেন বা ভুলে গিয়েছিলেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম।

    আদম ও হাওয়া আলাইহিস সালামকে যখন জান্নাতে বসবাস করতে দেয়া হয়েছিল শয়তানের প্ররোচনায় তারা নিষিদ্ধ গাছের ব্যাপারে আল্লাহর বিধান লংঘন করে ফেলল। এমন অবস্থায় আল্লাহ তায়ালা তাদেরকে জান্নাত থেকে দুনিয়ায় প্রেরণ করলেন। আর দুনিয়ায় প্রেরণের সময় ঘোষণা দিলেন,
    আমরা বললাম, “তোমরা সবাই এখান থেকে নেমে যাও। এরপর যখন আমার পক্ষ থেকে কোন হিদায়াত (জীবন বিধান সম্পর্কিত পথনির্দেশনা) তোমাদের কাছে পৌঁছুবে তখন যারা আমার সেই হিদায়াতের অনুসরণ করবে তাদের জন্য থাকবে না কোন ভয় দুঃখ বেদনা (তারা কোনো প্রকার উৎকণ্ঠাও করবেনা)। (সূরা আল-বাক্বারাহ, আয়াতঃ ৩৮)

    এইযে আল্লাহ তায়ালা (হুদা) তথা জীবন বিধান সম্পর্কিত পথনির্দেশনা দিতে চেয়েছিলেন সেই বিধান দেওয়ার লক্ষ্যে যুগে যুগে অসংখ্য আম্বিয়ায়ে কেরাম প্রেরণ করেছেন। তারা আল্লাহর পক্ষ থেকে “পথনির্দেশনা” নিয়ে এসেছেন। আমাদের এখন প্রয়োজন সেই পথনির্দেশনা গুলো বারবার স্মরণ করিয়ে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে দিয়েছেন তার ওফাতের পর এই দায়িত্ব পালন করবে আখেরি জামানার নবীর সমস্ত উম্মত।

    এ কারণেই আমাদের দায়িত্ব আল্লাহর হেদায়েতের বার্তা গুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। ইসলাম জীবনের সকল ক্ষেত্রে ছোট বড় যত বিধান দিয়েছে তা মানুষের কাছে প্রচার করা আমাদের দায়িত্ব। আর এটাই তো পালনের লক্ষ্যে আমাদের কাজ করতে হবে মাঠে ময়দানে কাজ করতে হবে সেই সাথে আরো কাজ করতে হবে অনলাইন জগতে। আর এই চেতনাকে সামনে রেখে চলুন আমরা প্রচার শুরু করি “হুদা~পথ নির্দেশনা”। আমাদের কাজ হোক সুন্দর জীবন গঠনের লক্ষ্যে ধর্মের বানীগুলো প্রচার করা।

    7
    4 Comments

আব্দুল মজিদ মারুফ

দাওয়াহর উদ্দেশ্যে পথ চলা

গ্রামে জন্ম নেওয়া ইসলামী শিক্ষায় শিক্ষিত এক তরুণ। লেখালেখি শখ এবং এর পিছনে মহৎ উদ্দেশ্য বিদ্য্যমান। বিভিন্ন ম্যাগাজিন ও পত্রিকায় প্রবন্ধ লিখে থাকি। একক বইয়ের পান্ডুলিপি প্রস্তুত শুধু প্রকাশের অপেক্ষা।

ইসলাম আমাদের কাছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে এসেছে। কিন্তু আজ আমরা শুধুমাত্র কিছু ইবাদতের মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছি। ইসলামের প্রতিটি কথাটি বিশেষ কিছু চাহিদা রয়েছে, সেই চাহিদাকে বিশ্ব মাঝে তুলে ধরা লেখালেখির অন্যতম উদ্দেশ্য।

Skip to toolbar