-
আমার হিংসা হয় জানেন তো – মারাত্মক হিংসা হয়।
যহন দেহি ওই আসমান আপনেরে অবাধে দ্যাহে – দিন নাই রাইত নাই , যহন তহন দ্যাহে।
অথচ আমি অভাগী আপনেরে চাইয়াও দ্যাখতে পারি না।আমার হিংসায় গা জ্বইলা যায় – যহন দেহি চান্দের জ্যোৎস্না আপনেরে ছুইয়া যায় পাও হইতে মাথা পর্যন্ত।
অথচ আমি আপনেরে ছুইতে পারি না।আমার হিংসা হয় – বুকে ভাঙন চলে, তাণ্ডব হয় হুলস্তুর , যহন দেহি বর্ষাকালে বেহায়া বৃষ্টি আপনের চুল বাইয়া কপাল আর চোখ ছুইয়া টুপ টুপ কইরা পরে।
পরনের শার্ট ভিজ্জা লাগাম ছাড়া হইয়া বুকের পশম ছোয়।
অথচ ওই বুকেরি বাম পাঁজরে আমি থাহার হপ্পন দেহি।আমার হিংসা হয় – যহন দেহি আপনে হাসেন , পরাণ খোলা হাসি, কিন্তু ওই হাসিতে আমি নাই। ঠোঁটে আমার নাম নাই – হাসির কারণ আমি না।
অথচ ওই হাসিতে আমার পরাণ জ্বলে। আমি দ্যাকবার চাই আজন্ম ওই হাসিমুখ।কি করমু কন? জগৎ আমারে বেহায়া কয়, মাইনষে আমারে কলঙ্ক দেয়। কয়লার মত কলঙ্ক দাগ কাইটা যায় আমার গায়ে। চোহে মুহে আইজ কাইল নাকি নিলাইজ্জার ছাপ স্পষ্ট। পাড়াপড়শি আমারে বেশরম কয়।
অথচ জগৎ জানে , খোদা জানে আমি আপনের অভাবে কতহানি কাঙ্গাল।এত কিছুর পরেও যহন আপনে আমারে থুইয়া জগতের ব্যাবাক মাইনষেরে দাম দ্যান – আমার হিংসা হয়। মারাত্মক হিংসা হয়।
লেখা:- ২০২৪ সাল
3 Comments
Friends
Ismail Mahmud
@ismailmahmud
মোঃ জাহিদুল ইসলাম জীবন
@jibon
FAHIM REJA
@fahimreja
খালেদা আক্তার
@khaledaakhter
নুসরাত শাইরিন কন্ঠি
@rafinrahnin
মোঃ মাজহারুল ইসলাম
@majharulislam1842003gmail-com
সেলিনা বিনতে কারীম
@selina15
জামান বারভী
@zamanbarovi
MUHAMMAD TAHSEEN
@muhammadtahseen


আঞ্চলিক ভাষায় আবেগময় প্রকাশ…..🤍