Profile Photo

Abontika-AfiaOffline

  • Abontika-Afia
  • Profile picture of Abontika-Afia

    Abontika-Afia

    1 month, 2 weeks ago

    পৃথিবীতে হয়তো সবচেয়ে ফালতু জিনিস ভালোবাসা।
    কারণ মানুষ যত বেশি ভালোবাসে ততবেশি সস্তা হয়ে যায়। লোকে বলে প্রকাশ করলেই ভালোবাসা হারিয়ে যায়।
    যদি প্রকাশ করলেই সেটা দুর্বলতা হিসেবে গণ্য হয় , হারিয়ে যাওয়ার ভয় থাকে – তাহলে তাকে আর যাই হোক ভালোবাসা বলে আমার মনে হয় না। যদিও হয়ে থাকে তবে এমন সস্তা ভালোবাসা আমার চাই না।
    আমি লুকোতে পারি না – লুকোচুরি পছন্দ ও করি না। আমি আমার অনুভূতির প্রত্যেক ন্যানো ভাগ প্রকাশ করতে ভালবাসি। এটা তার চোখের রিয়েকশন, মুখের রিয়েকশন , আমার প্রতিটা অনুভূতিতে তার অন্তর্গত রিয়েকশন বোঝার জন্য। আমার ভাললাগে আমার ছোটছোট অনুভূতি শুনে সে মুচকি হাসলে, লজ্জা পেলে কিন্তু মেকি রাগ দেখালে। আমি চুপ হয়ে যাই সে বিরক্ত হলে। কিন্তু আমি বলতে ভালবাসি – তাকেই চাই যে শুনবে। কিন্তু না, সেই সময় কারো হয় না।
    প্রকাশ করলেই নাকি সেটা নাটক, লোক দেখানো, আবেগ কিংবা কোনো ময়লা আবর্জনার মত বিচ্ছিরি ফেলনা অনুভূতি। প্রকাশ করলে নাকি ম্যাচুরিটি থাকে না।
    প্রকাশিত শব্দ মূল্যহীন। কথায় আছে লাভের গুড় পিঁপড়ায় খায় – বেশি ভালবাসলে সেও অন্যেরি হয়। আমি বার বার কনফেস করি বলেই হয়তো আমি আপনার কাছে এক টাকায় দুটো লজেন্স পাওয়ার মতই সস্তা বস্তু।
    অতঃপর বুঝলাম – ভালোবাসে বোকা প্রাণী। বুদ্ধিমানরা তো নিজেকে মূল্য দেয়, নিজেকে ভালোবাসে। সুতরাং আমি সরে এলাম – আপনাকে ছেড়ে দিয়ে দামের বাজারে।

    লেখা:- ২০২৫ সাল

    4
    3 Comments
Skip to toolbar