-
কি যেন লিখতে চেয়েছিলাম ,
কি যেন ?
প্রকৃতির কথা ?
এলোমেলো প্রকৃতি!!!
ছিন্ন বিচ্ছিন্ন জীবন !!!
ধূসর মরুর মত বর্ণিল বেশ !!!
ওই উড়ে যাওয়া কবিতার পংক্তিরা
কাশবনে আর ওড়না একটু থাম ,
দুহাত বাড়িয়ে তোমাকে ছুঁতে চাই মন.
নিঃশীম নীরবতার কাছে কান পেতে কি যেন শুনতে চাইছি আমি??
ওহে নীরবতা তোমার কাছে কি পাওয়া যাবে কবিতার সাড়া???
ওহে আবছা আঁধার তুমি কি
অভিমানী ছন্দমালা ???
সবুজে প্লাবিত প্রান্তর
তোমরাও কি সারিবদ্ধ কবিতার লাইন ????
বুকের কাঁপুনিতে অনুভূত ভয়ের রেশ
তোমরাও কি কবিতা হবে ???
চারিদিকে এত না না কেন
কবিতার অস্তিত্ব অস্বীকার করে তোমরা কি
প্রীত হও ???
সূর্যস্নাত সকালের বুকে এক ফোঁটা শিশিরের মত
কবিতা কি স্নিগ্ধ নয় ???!
কবিতার বিশেষণ
হয়তোবা আমি বলতে পারছি না
তোমাদের মত করে
ওহে কবিরা ,
ওহে প্রকৃতির নিরব ছন্দমালা ,
তবু তোমাদের মত আমি কবি হতে চাই
আমার জীবন হোক তোমাদের মত কবিতার সরব আসর।4 Comments
Friends
মারুফ সরকার মুন্না
@maruf-sharker-munna
রেদোয়ান আসিফ রিসান
@redoanasifrisan
Jawata Afnan Yasha
@jawataafnanyasha
Dalia Al Mim
@daliaalmim
Mina Bulbul Hossain
@minabulbulhossain
কাজী আনিসুল হক
@kajeanisulhaque
অসীম রহমান
@ashim_rahman
I am new writer
@par888
sumon islam
@sumonislam


প্রকৃতি আর জীবন যেখানে একাকার হয়ে যায়, সেখানেই তো কবিতার জন্ম। আপনার শব্দচয়ন আর আকুতি মুগ্ধ করার মতো।