Profile Photo

Abrar Jahin RatulOffline

  • Abrar123
  • Profile picture of Abrar Jahin Ratul

    Abrar Jahin Ratul

    4 years, 1 month ago

    অফিস শেষ করে বিকেল থাকতেই আজ বাসায় ফিরেছে মুকুল। আসর এর নামাজ পড়ে ঝুলবারান্দাটায় গিয়ে পায়চারি করছিল সে। আকাশে আষাঢ়ে মেঘ। এই কয়েকটা দিনের গরম খুবই অসহনীয়। আজ যদি খানিক বৃষ্টি হয়।

    ফেইসবুকের স্ক্রলিং একঘেয়ে লাগছিল ওর কাছে। ইউটিউবে গিয়ে কখনো গুলজার কখনো বা জাভেদ আখতার এর শায়েরির সাথে মনের সমঝোতা করতে চাচ্ছিল সে। বৃষ্টির কথা ভাবতে ভাবতে ঝুম বৃষ্টি নামলো। বারান্দায় সে ভিজে যাচ্ছিল বৃষ্টির ছাটে।বারান্দায় অলকানন্দা, বেলিফুলের টবগুলো বৃষ্টির দিকে ঘুরিয়ে দিল সে। কিছু সময় পর নিজের ঘরে এসে জানালা খুলে বৃষ্টি দেখতে লাগলো মুকুল।

    তার ঘরে এখন বৃষ্টি আর মাটির একরকম সোঁদাগন্ধ।ছেলেবেলায় এই গন্ধটা পাওয়ার জন্য সে কেমন উন্মাদ হয়ে থাকতো। বৃষ্টি শেষে গ্রামের বাড়ির খোলা উঠানে জমে থাকা জলের গন্ধের মত একটা ভেজা গন্ধ। হয়তো কোন গাছের বুক থেকে, অথবা মাটির গভীরে যে জায়গা সেখান থেকে, না হয় দূরের কোন ভেজা সবুজ মাঠ থেকে বাতাসে মিশে ভেসে ভেসে আসে। সেই মিষ্টি গন্ধে মুকুলের চোখ বুঁজে আসে আর মনের ক্যানভাসে ভাসে অস্পষ্ট কিছু ছবি। এই এমন দিনেই কি কবিগুরু লিখেছিলেন “ঝরঝর মুখর বাদল দিনে”, হূমায়ূন আহমেদ কি এই বৃষ্টিবিলাস চেয়েছিলেন , কবি আল মাহমুদ কি এই বৃষ্টির দোহাই দিয়েছিলেন তার প্রিয়তমার সোনালি কাবিনের কালিতে।

    শহরজুড়ে একটানা বৃষ্টির শব্দ আর হেডফোনে গুলজারের “দের তাক ব্যাঠে হুয়ে দোনো নে বারিশ দেখা” শায়েরি বেজে চলছিল। এতদিন তার মনের মধ্যে মেঘের মত যে অভিমান জমা হয়েছিল এই ঝুমবৃষ্টিতে মুকুল সেই অভিমান ধুয়ে নিচ্ছে! তার আজ আর কোথাও যাওয়ার জায়গা নেই। কিচ্ছু করার নেই!!!

    8
    7 Comments

Abrar Jahin Ratul

A slave of Allah, A son, A brother, A friend, A lover, A dreamer, A witness of nature

Skip to toolbar