Profile Photo

Abrar Jahin RatulOffline

  • Abrar123
  • Profile picture of Abrar Jahin Ratul

    Abrar Jahin Ratul

    4 years, 10 months ago

    বাবা একবার খুব অসুখে পড়লেন।
    আমি তখন খুব ছোট।

    ছোট বলতে একটা ছোট মাছ ধরে বোতলে ভরে খেলতে খেলতে রেখে দিতাম বোতলের মুখ বন্ধ করে।
    সকালে ঘুম থেকে উঠে দেখতাম আমার সোহাগি মাছ আর বেঁচে নেই। এমনই অবুঝ বয়স তখন আমার।

    আর তখনই আমার বাবার ভয়ংকর অসুখ হলো।
    সারাদিন তিনি বিছানায় শুয়ে থাকতেন আর লম্বা নিঃশ্বাস নিতেন। বাবাকে দেখে আমার দুঃখ হত, কষ্ট হত।

    বাবা ভাল থাকতে ভালবাসার কথা বলতেন। আমি বুঝতে পারতাম না কিছুই।

    আমি খাটের পাশে জানালায় বসে আকাশ দেখতাম আর আমার মা সবুজ জায়নামাজে বসে কাঁদতেন।
    আমার মার পয়সা ছিল না।
    তিনি জায়নামাজে বসে জগতের সমস্ত মমতা নিয়ে অস্ফুট স্বরে কাঁদতেন।

    একদিন ভোরে ঘুম ভেঙে দেখি আমার বাবা আমার মা’কে নিয়ে সেই জায়নামাজে বসে আছে।
    আমি সেদিন থেকে বিশ্বাস আর ভালবাসার অর্থ বুঝতে শিখেছিলাম।

    বিশ্বাস, ভালবাসার অর্থ
    ১০ /০৭/২০২১

    8
    4 Comments

Abrar Jahin Ratul

A slave of Allah, A son, A brother, A friend, A lover, A dreamer, A witness of nature

Skip to toolbar