Profile Photo

Aditya BhowmikOffline

  • adityabhowmik
  • Profile picture of Aditya Bhowmik

    Aditya Bhowmik

    2 months, 3 weeks ago

    অবলা প্রাণীর মমতা
    লেখক: আদিত্য ভৌমিক
    তারিখ: ১৯/০৫/২০২৬

    নিঃশব্দ চোখে কত যে কথা,
    বলে যায় তারা ব্যথার ব্যাকুলতা।
    কথা বলতে পারে না তারা মানুষের মতো,
    তবু হৃদয়ে ভালোবাসা থাকে অগণিত শত।
    পথের ধারে কাঁপে ক্ষুধার্ত কুকুরছানা,
    মায়ের ডাকে সাড়া দেয় ছোট্ট বিড়ালখানা।
    ডানাভাঙা পাখিটি আকাশ চায় ফিরে,
    মানুষের স্নেহ পেলে হাসে নীরব নীড়ে।
    গরুর চোখে মাতৃত্বের গভীর স্নেহ,
    ছাগলের ডাকে লুকিয়ে থাকে মায়ার গেহ।
    অবলা প্রাণীও অনুভব করে দুঃখ আর সুখ,
    তাদেরও আছে ভালোবাসা, আছে বেঁচে থাকার মুখ।
    যে মানুষ তাদের বুকে টেনে নেয়,
    মমতার ছায়ায় আশ্রয় দিয়ে হৃদয় ভরিয়ে দেয়,
    সে মানুষ সত্যিই মহান এই ধরায়,
    করুণার আলো জ্বালে মানবতার মহিমায়।
    এসো আমরা ভালোবাসি সকল প্রাণ,
    তাদেরও আছে এই পৃথিবীতে সমান অধিকার ও প্রাণ।
    একটু আদর, একটু খাদ্য, একটু স্নেহের ছোঁয়া,
    অবলা প্রাণীর চোখে ফুটিয়ে তোলে স্বর্গের আলো ঝলমল করা।
    প্রাণের ভাষা বোঝে যে হৃদয়,
    সে হৃদয়ই পৃথিবীর শ্রেষ্ঠ পরিচয়।
    অবলা প্রাণীর মমতা শেখায় প্রতিক্ষণ—
    ভালোবাসাই সৃষ্টির সবচেয়ে পবিত্র সাধন।

    ঠিকানা:চট্টগ্রাম,বাংলাদেশ।

    4
    3 Comments
Skip to toolbar