Profile Photo

Aditya BhowmikOffline

  • adityabhowmik
  • হেমন্তের মায়াবী আবেশ
    আদিত্য ভৌমিক
    তারিখ: ২/১১/২০২৬

    শিশিরভেজা প্রকৃতির বুকে ঋতুর কোমল ভালোবাসা

    হেমন্ত আসে নীরব পায়ে, সোনালি ধানের দেশে,
    শিশিরমাখা ঘাসের বুকে মায়ার পরশ মেশে।
    নীল আকাশে সাদা মেঘের আনাগোনা চলে,
    কাশফুলেরা দুলতে থাকে মৃদু বাতাসের দোলে।

    ভোরের বুকে শিশির ঝরে মুক্তোর মতো হাসে,
    নরম রোদের সোনালি আভা প্রকৃতিকে ভালোবাসে।
    ধানের…Read More

    2 Comments
    • আপনার লেখাটা পড়ে একদম হেমন্তের সেই মিষ্টি আমেজটা চোখের সামনে ভেসে উঠলো। গ্রামের বাড়ির সেই নবান্নের উৎসব আর পিঠাপুলির ঘ্রাণটা যেন এখনো নাকে লেগে আছে। খুব সুন্দর লিখেছেন আপনি, এমন লেখা আরও পড়ার অপেক্ষায় রইলাম।

    • আদিত্য ভৌমিক, আপনার লেখা ‘ভোরের বুকে শিশির ঝরে মুক্তোর মতো হাসে’ পঙক্তিটির স্নিগ্ধতা যেন জীবনানন্দ দাশের গ্রামবাংলার প্রকৃতির মতোই প্রশান্তিময়, তাই অগোছালো স্মৃতিগুলোকে আরও কিছুটা ছোট ছোট স্তবকে সাজিয়ে দেখলে লেখাটির আবেদন পাঠক হৃদয়ে হয়তো আরও গভীরভাবে সঞ্চারিত হতে পারে।

  • পুজোর আলো
    আদিত্য ভৌমিক
    তারিখ: ৫/১০/২০২৬

    শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলা। বাতাসে শিউলির মিষ্টি গন্ধ। কাশফুলের দোলায় প্রকৃতি যেন আপন মনে গেয়ে উঠেছে আগমনী গান। চারপাশে ধীরে ধীরে বদলে যাচ্ছে পরিবেশ। রাস্তার মোড়ে মোড়ে রঙিন আলো, পূজামণ্ডপে শেষ মুহূর্তের সাজসজ্জা, কোথাও ঢাকের তালে তালে মহড়ার শব্দ, কোথাও আবার শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে উঠছে সন্ধ্যার বাতা…Read More

    2
    2 Comments
    • পুজো শেষ হয়ে যায়, মণ্ডপ খালি হয়ে যায়, কিন্তু স্মৃতি আর ভালোবাসা থেকে যায়

    • পুজোর আলো নিভে গেলেও বিশ্বাস ও ভালোবাসার দীপ হৃদয়ে চিরকাল জ্বলে থাকে…..🤍🖤

  • মহালয়ার প্রতীক্ষা
    আদিত্য ভৌমিক
    তারিখ: ১/১০/২০২৬
    শরতের আকাশে নীলের গভীরতা যেন প্রতিদিন একটু একটু করে বাড়ছে। সাদা কাশফুল বাতাসে দুলছে, শিউলির সুবাস ছড়িয়ে পড়ছে ভোরের নির্মল বাতাসে। প্রকৃতির প্রতিটি রঙে, প্রতিটি গন্ধে, প্রতিটি নীরবতায় যেন অনুভূত হচ্ছে এক পবিত্র আগমনের বার্তা।
    মহালয়া আসছে।
    আর মাত্র কয়েকটি প্রহরের অপেক্ষা। তারপরই ভোরের…Read More

    4
    3 Comments
    • Aditya Bhowmik, “শরতের আকাশে নীলের গভীরতা যেন প্রতিদিন একটু একটু করে বাড়ছে”—আপনার এই লাইনটি পড়তে পড়তে মনে হলো যেন শরতের হাওয়া সত্যিই আমার গায়ে এসে লাগল। আপনার এই চমৎকার লেখাটি পড়ে মনের ভেতর এক অদ্ভুত শান্তি ও শুভ শক্তির শিহরণ অনুভব করলাম। আমাদের এই গ্রুপের অন্যদের লেখাতেও লাইক বা কমেন্ট করে সক্রিয় অংশগ্রহণ করলে দেখবেন আমাদের সবার লেখালেখির পরিবেশ…Read More

    • কাশফুল আর শিউলির গন্ধ দিয়ে মহালয়ার আগমনী আবহটা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন।

    • Aditya Bhowmik, লেখাটা পড়ে মনে হচ্ছে এখনই যেন মহালয়ার ভোর শুরু হয়ে গেছে। শিউলি আর কাশফুলের এই বর্ণনাগুলো খুব সুন্দরভাবে মন ছুঁয়ে গেল। আপনার লেখা পড়ার পর উৎসবের আমেজটা আরও ভালোভাবে ফিল করছি।

  • পহেলা অক্টোবর
    আদিত্য ভৌমিক
    ৩০/৯/২০২৬
    কাল ভোরে দুয়ার খুলবে নতুন এক মাস,
    শিউলি ঝরা শিশির-ভেজা শরতের নিশ্বাস।
    আকাশজুড়ে মেঘের ভেলা ভাসছে ধীরে ধীরে,
    কাশের বনে দুলছে হাওয়া নদীর তীরে তীরে।
    পহেলা অক্টোবর, তুমি শুধু পাতার একটা দিন নও,
    তুমি আমার স্মৃতির ঘরে নীরব এক আলোকশিখা হও।
    তোমার সোনা-রোদের ছোঁয়ায় জাগে পুরোনো সুর,
    মনের গহীন কোণে বাজ…Read More

    2
    2 Comments
    • শুভ পহেলা অক্টোবর! এই কবিতা পড়ে শরতের সকালটা আরও সুন্দর মনে হচ্ছে।

    • পহেলা অক্টোবরের শরৎভোরে স্মৃতি ঝরে পড়ুক শিউলির মতো, আর নতুন আশায় মন ভরে উঠুক……🖤🖤

  • সেপ্টেম্বরের শেষ দিন
    আদিত্য ভৌমিক
    ২৯/৯/২০২৬
    কাল যে যাবে সেপ্টেম্বরের শেষ বেলা,
    পাতা ঝরার নীরব গান বাজবে বাতাসে।
    আকাশের কোণে হলুদ রোদের ম্লান আলো,
    বিদায় নেবে এক ঋতুর শান্ত আভাস।
    মাসের শেষ দিনে দাঁড়িয়ে আছি আজ,
    স্মৃতির পাতায় লেখা অনেক অজানা কথা।
    বৃষ্টির গন্ধ, মেঘের ছায়া, হালকা হাওয়া
    সব মিলেমিশে তৈরি হয় এক নরম বেদনা।
    সেপ্টেম্বর বলে যা…Read More

    3
    5 Comments
    • বৃষ্টির গন্ধ, মেঘ আর হালকা হাওয়া—পুরো সেপ্টেম্বরটা যেন চোখের সামনে চলে এলো।

    • আপনার এই সুন্দর লেখায় ফুটে ওঠা ম্লান রোদ আর বিদায়ের সুর খুব গভীরভাবে হৃদয়ে স্পর্শ করে গেল। প্রতিটি লাইনের বুনন এতোটাই চমৎকার যে মনে হচ্ছে শরতের সেই শান্ত হাওয়াগুলো আপনি চোখের সামনে তুলে ধরেছেন। আমাদের এই গ্রুপে আরও প্রাণবন্ত আড্ডা জমিয়ে রাখতে আপনি অন্যদের লেখাতেও নিয়মিত ভালোবাসা ও মন্তব্য জানাতে ভুলবেন না যেন।

    • শেষ মানেই নতুন শুরুর অপেক্ষা 🍂

    • আপনার লেখাটা পড়ে একদম শরৎকালের সেই মিষ্টি আমেজটা চোখের সামনে ভেসে উঠলো, আচ্ছা আপনার কাছে সেপ্টেম্বরের কোন স্মৃতিটা সবথেকে প্রিয়?

    • সেপ্টেম্বরের শেষ আলোয় বিদায় আর নতুন শুরুর মাঝখানে শরৎ নীরব আশার প্রদীপ জ্বালে……🖤🖤

  • শরতের আকাশে মায়ের আগমন
    আদিত্য ভৌমিক
    তারিখ: ২৬/৯/২০২৬
    শরতের আকাশটা যেন সেদিন একটু বেশিই নীল ছিল। সাদা মেঘগুলো ভেসে যাচ্ছিল আপন মনে। মাঠের ধারে কাশফুল দুলছিল মৃদু বাতাসে। ভোরের শিশিরে ভেজা ঘাস আর চারপাশে ছড়িয়ে থাকা শিউলির গন্ধে প্রকৃতি যেন আপন মনে বলে উঠেছিল, মা আসছেন।

    কয়েকদিন ধরেই পাড়ার পূজামণ্ডপে ব্যস্ততা। কোথাও আলপনা আঁকা হচ্ছে, কোথাও ফ…Read More

    2
    4 Comments
    • আপনার লেখাটা পড়ে একদম ছোটবেলার পূজার দিনের কথা মনে পড়ে গেল। শরৎকাল আর ঢাকের শব্দের আমেজটা আপনি দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। আপনার কাছে জানতে ইচ্ছে করছে, ছোটবেলার শারদীয় উৎসবের কোন স্মৃতিটা আপনার হৃদয়ে সবচেয়ে বেশি গেঁথে আছে?

    • উৎসব শেষ হয়ে গেলেও অপেক্ষাটা শেষ হয় না।

    • শরতের স্নিগ্ধতা আর উৎসবের আমেজকে আপনি যেভাবে শব্দের মায়ায় ফুটিয়ে তুলেছেন, তা সত্যিই খুব চমৎকার ও হৃদয়স্পর্শী। বিসর্জনের বিষণ্ণতা আর পরের বছরের প্রতীক্ষার অনুভূতিটি পড়ার সময় নিজের অজান্তেই মনে এক গভীর প্রশান্তি অনুভূত হচ্ছিল। এমন সুন্দর লেখনী আমাদের সবার হৃদয়ে দোলা দিয়ে যায়, তাই আপনার কলম যেন নিয়মিত এভাবেই সচল থাকে।

    • শরতের শিউলি-গন্ধে মায়ের আগমন আর বিজয়ার বিষাদ…🖤

  • মানুষের জীবন এমনই বন্ধু
    আদিত্য ভৌমিক
    তারিখ:২৫/৯/২০২৬
    মানুষের জীবন এমনই বন্ধু,
    কেউ পাশে থাকে না চিরজীবন,
    আজ যে মানুষ আপন হয়ে পাশে দাঁড়ায়,
    কাল হয়তো সে-ই হয়ে যায় অচেনা একজন।

    মানুষের জীবন এমনই বন্ধু,
    কেউ সত্যি করে তোমার খোঁজ রাখে না,
    কেউ নিজ থেকে ভালো কাজের পথে
    তোমাকে এগিয়ে যাওয়ার সাহস দেয় না।

    কেউ হয়তো তোমার সাফল্যে
    মুখে হা…Read More

    1
    3 Comments
    • ক্ষণিকের সম্পর্ক পেরিয়েও ভালোবাসা ও ক্ষমাই জীবনযাত্রার সবচেয়ে সুন্দর উত্তর…🖤

    • Aditya Bhowmik, আপনার লেখাটা পড়ে একদম মনের ভেতর এক ধরনের প্রশান্তি কাজ করছে। বাস্তবতার এই কঠিন দিকগুলো এত সুন্দর করে গুছিয়ে লিখেছেন যে পড়েই খুব ভালো লাগল।

    • আদিত্য ভৌমিক, জীবনের এই কঠিন সত্যগুলোকে আপনি যেভাবে সহজ ভাষায় ছন্দের দোলায় ফুটিয়ে তুলেছেন তা হৃদয়ে গভীর প্রশান্তি এনে দেয় এবং আপনার এই লেখনি যেন প্রতিনিয়ত আমাদের অগোছালো অনুভূতিগুলোকে গুছিয়ে নিতে দারুণভাবে অনুপ্রাণিত করে।

  • দেবী দুর্গা আসছেন মানুষের মাঝে
    লেখক: আদিত্য ভৌমিক

    তারিখ: ২২/৯/২০২৬

    শরতের আকাশে সাদা মেঘের ভেলা। কাশফুলের দোলায় প্রকৃতি যেন নতুন করে সেজেছে। ভোরের শিশিরে ভেজা ঘাস আর শিউলির মিষ্টি গন্ধে চারপাশে ছড়িয়ে পড়েছে এক অদ্ভুত আনন্দ। ঢাকের মৃদু শব্দ যেন দূর আকাশ থেকে বলে দিচ্ছে, মা আসছেন।

    শহরের পূজামণ্ডপগুলোতে তখন ব্যস্ততা। কেউ প্রতিমা সাজাচ্…Read More

    2
    3 Comments
    • রতনের মুখের হাসিটা এই গল্পের সবচেয়ে সুন্দর জায়গা।

    • শরতের স্নিগ্ধ আবহে অসহায় মানুষের প্রতি ভালোবাসার এমন মানবিক চিত্রায়ন সত্যিই হৃদয় ছুঁয়ে গেছে। আমাদের এই সুন্দর গ্রুপে আপনি নিয়মিত লেখালেখি চালিয়ে যান এবং অন্যদের লেখাতেও ভালোবাসা ও মতামত জানিয়ে আমাদের এই প্রাণের আড্ডাটিকে আরও প্রাণবন্ত করে তুলুন।

    • Aditya Bhowmik, লেখাটা পড়ে খুব ভালো লাগল আর শরতের আমেজটা একদম মনের ভেতর গেঁথে গেল। মানবিকতার এমন সুন্দর একটা দিক ফুটিয়ে তুলেছেন যা সত্যিই প্রশংসার দাবি রাখে। আমাদের গ্রুপের অন্য সবার লেখায় নিয়মিত রিঅ্যাক্ট আর কমেন্ট করবেন যাতে পুরো কমিউনিটিটা আরও প্রাণবন্ত থাকে।

  • নামটি একদিন পৃথিবী জানবে
    আদিত্য ভৌমিক
    তারিখ: ১৩/৯/২০২৬
    আমি আসিনি শুধু ভিড়ের মাঝে হারিয়ে যেতে,
    আসিনি কেবল দিনের শেষে ক্লান্ত হয়ে ঘরে ফিরতে,
    আমার বুকের ভেতর যে শব্দেরা জন্ম নেয়,
    তারা একদিন ছড়িয়ে পড়ুক পৃথিবীর প্রতিটি প্রান্তে।
    আমার হাতে ছিল না বড় কোনো বিদ্যার প্রদীপ,
    ছিল না পথ দেখানোর মতো কোনো দীর্ঘ ইতিহাস,
    তবুও হৃদয়ের গভীর থেকে উঠে এসেছে…Read More

    1
    3 Comments
    • Aditya Bhowmik, “স্বপ্ন কখনো ছোট ছিল না, শুধু পথটা ছিল দীর্ঘ”—কথাটা খুব সুন্দর আর সত্যি অনেক অনুপ্রেরণা দেওয়ার মতো। আপনার লেখা কবিতার লাইনগুলো সত্যিই খুব গভীর, শুভকামনা রইল আপনার আগামী দিনগুলোর জন্য।

    • কবির মানুষের মনে বেঁচে থাকা হাজার বছর এটাই হবে কবির কৃতিত্ব ।

    • আপনার প্রতিটি চরণে ফুটে ওঠা অদম্য আত্মবিশ্বাস ও স্বপ্নের গভীরতা পাঠক হিসেবে আমার হৃদয় স্পর্শ করেছে। বিশেষ করে, “স্বপ্ন কখনো ছোট ছিল না, শুধু পথটা ছিল দীর্ঘ”—এই কথাটি যে কোনো মানুষের মনে জেদ ও সাহস জাগিয়ে দেওয়ার মতো এক অনন্য প্রেরণা। আপনি আপনার এই চমৎকার লেখনী নিয়মিত চালিয়ে যাবেন বলে আমি একান্ত প্রত্যাশা করি।

  • এই দুনিয়ায় কেউ কারোর আপন নয়
    লেখক: আদিত্য ভৌমিক
    তারিখ: ৩/৯/২০২৬

    এই দুনিয়ায় কেউ কারোর আপন নয় বন্ধু,
    জীবনটা যেন ক্ষণিকের এক মায়ার বন্ধন।
    বেঁচে থাকা অবস্থায় কত মানুষ আসে,
    কত সম্পর্ক গড়ে ওঠে হৃদয়ের পাশে।
    কত আপন ভাই, কত আপন বোন,
    কত মামাতো ভাইবোন, কত মাসতুতো আপনজন,
    কত কাকাতো ভাইবোন, কত আত্মীয়ের ভিড়,
    সময় গেলে বোঝা যায় কে আপন…Read More

    5
    5 Comments
    • ‘হারিয়ে যাওয়া আপনজন কোনোদিন মন থেকে হারাবে না’ — স্মৃতির এই চিরস্থায়িত্ব মন ছুঁয়ে গেলো।

    • আপনার এই চমৎকার লেখাটিতে জীবনের নশ্বরতা ও সম্পর্কের গভীরতা যেভাবে খুব সুন্দর সহজ কথায় ফুটে উঠেছে তা এক কথায় অসাধারণ, তাই আপনি এভাবেই নিয়মিত মনের অনুভূতিগুলো আমাদের মাঝে তুলে ধরবেন বলে আশা রাখি।

    • রক্তের বন্ধন নয়
      দুঃসময়ে পাশে থাকাটাই প্রকৃত আপনজনের পরিচয়…..🤍🖤

    • Aditya Bhowmik, “আপন সে-ই, যে দুঃসময়ে পাশে রয়” লাইনটা একদম সত্যি কথা বললেন, খুব সুন্দর লিখেছেন আপনি।

    • শৈশবের বন্ধুদের কথা মনে করায় দিলেন ভাই
      সত্যিই তো কত মানুষ হারায়া গেছে জীবন থেকে🙁

  • আমার জীবন গল্প
    আমার নাম আদিত্য ভৌমিক।
    আমার জন্ম ২২ এপ্রিল ২০০০। আমার জন্মস্থান কুমিল্লা। জন্ম কুমিল্লার নামকরা ডাক্তার যোবায়দা হান্নানের হাসপাতালে, অথচ আমার জীবনের সবচেয়ে বড় আক্ষেপ হলো, যে মাটিতে আমার জন্ম, সেই কুমিল্লার মাটিতে ছোটবেলা থেকে বড় হতে পারিনি। কুমিল্লাকে নিজের করে পাওয়ার সুযোগ আমার জীবনে খুব বেশি আসেনি। বর্তমানে আমি চট্টগ্রামে…Read More

    4
    3 Comments
    • আপনার জীবনের না বলা কষ্টের গভীর অনুভুতিগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, যেখানে মায়ের প্রতি ভালোবাসা এবং নীরবতার সৌন্দর্য ফুটে উঠেছে, তাই আপনার লেখার এই সততা আর আবেগ ধরে রেখে নিয়মিত কলম চালিয়ে যাওয়ার অনুরোধ রইল।

    • মায়ের ভালোবাসা, নিজ জন্মভূমির প্রতি টান আর নিজের ভুল-ত্রুটিগুলোকে এভাবে নিঃসংকোচে স্বীকার করা—এক কথায় অসাধারণ! চট্টগ্রামেই থাকুন কিংবা কুমিল্লায়, আপনার লেখা শব্দগুলো সবখানেই সুবাস ছড়াবে।

    • আদিত্য ভৌমিক, আপনার জীবনের গল্পটা খুব মন দিয়ে পড়লাম। জীবনের এত টানাপোড়েন আর না পাওয়ার মাঝেও কবিতার প্রতি আপনার এই ভালোবাসা সত্যিই অসাধারণ। আশা করি, নিজের মনের ভাষা এভাবেই লিখে যাবেন কারণ আপনার লেখার মাঝে অনেক গভীরতা আছে।

  • মা আসছেন শরতের আকাশে ভালোবাসার আলো
    আদিত্য ভৌমিক
    তারিখ: ৩১/৮/২০২৬

    শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলা। চারপাশে কাশফুলের দোলা, ভোরের বাতাসে শিউলির মিষ্টি গন্ধ। প্রকৃতি যেন আপন মনে সাজতে শুরু করেছে। কারণ, মা আসছেন মা দুর্গা আসছেন তাঁর সন্তানদের কাছে।

    পাড়ার পূজামণ্ডপে তখন ব্যস্ততা শুরু হয়ে গেছে। কেউ বাঁশ বাঁধছে, কেউ মণ্ডপ সাজাচ্ছে, কেউ…Read More

    3
    6 Comments
    • খুব সুন্দর স্মৃতিকথা লিখলেন। হ্যাঁ, শরতকালের এই উৎসব খুব সুন্দর।

    • আপনার লেখাটির “মা, আমার ছেলেটাকে ভালো রেখো। দূরে থাকলেও যেন আমার কথা মনে রাখে”—এই লাইনটি ভীষণ আবেগী এবং আমাদের সকলের মনের গভীরের কথা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এমন চমৎকার লেখা উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই এবং আশা করি আপনার সুন্দর লেখায় অন্য বন্ধুদের কাজের ওপর ভালোবাসা ও মন্তব্য দিয়ে আমাদের এই প্রাণের আড্ডাটিকে আপনি আরও প্রাণবন…Read More

    • শুভ শারদীয়া! লেখাটা মন ছুঁয়ে গেলো।

    • শরতে কাশফুল আর শিউলির টানে,
      মা আসেন মোদের দুঃখের পরশ মুছাতে।
      বিদায়ের জল চোখে রেখে শান্ত মনে,
      সবাই জাগি আবার আসার আশাতে।

    • বিসর্জনেও থাকে না বিদায়, মা রয়ে যান হৃদয়ের গভীরেই চিরকাল…..🤍

    • আপনার লেখাটা পড়ে একদম মনে হচ্ছে যেন চোখের সামনে সব দৃশ্যগুলো ভেসে উঠছে। মা দুর্গার আগমন আর বিদায়ের এই আবেগঘন মুহূর্তগুলো আপনি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আপনার কাছে জানতে ইচ্ছে করছে, এই শরতের সময়ে সবচেয়ে বেশি কোন স্মৃতিটা আপনার বারবার মনে পড়ে?

  • কুমিল্লায় জন্ম, কুমিল্লায় থাকা হলো না
    আমার নাম আদিত্য ভৌমিক আমার জন্ম ২২ এপ্রিল ২০০০
    আমার জন্ম কুমিল্লার মাটিতে—কুমিল্লার নামকরা চিকিৎসক ডা. যোবায়দা হান্নানের হাসপাতালে। পৃথিবীর আলো দেখার প্রথম মুহূর্তেই কুমিল্লার মাটি যেন আমাকে আপন করে নিয়েছিল। তাই কুমিল্লা আমার কাছে শুধু একটি শহরের নাম নয়; এটি আমার জন্মের সঙ্গে মিশে থাকা এক গভীর আবেগ, এক অদ…Read More

    3
    3 Comments
    • আপনার লেখাটা পড়ে একদম বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। নিজের জন্মভূমির প্রতি এই অদ্ভুত টান আর না পাওয়ার কষ্টগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আপনি।

    • জন্মভূমির প্রতি এই ভালোবাসা মন ছুঁয়ে যায়।

    • Aditya Bhowmik, আপনার লেখায় জন্মভূমির প্রতি যে গভীর মমতা ও দীর্ঘশ্বাসের সুর ফুটে উঠেছে, তা সত্যিই খুব হৃদয়স্পর্শী। আমাদের এই প্ল্যাটফর্মে অন্য সবার লেখাতেও নিয়মিত লাইক ও গঠনমূলক মন্তব্য করে আপনি সবাইকে আরও উৎসাহিত করবেন বলে আশা করছি।

  • কেউ কারোর নয় তবুও কিছু মানুষ হৃদয়ে থেকে যায়
    কখনো কখনো যখন শুনি “পৃথিবীতে কেউ কারোর নয়, কেউ কারোর আপন নয়”, তখন বুকের ভেতরটা কেমন যেন হাহাকার করে ওঠে। মনে হয়, সত্যিই কি তাই? তাহলে ছোটবেলায় যাদের হাত ধরে বড় হয়েছি, যাদের সঙ্গে একসঙ্গে হেসেছি, খেলেছি, অভিমান করেছি, ঝগড়া করেছি সেই আপন ভাই বোন, মামাতো ভাই বোন, কাকাতো ভাই বোন, পিসাতো ভাই বোন, মা…Read More

    1
    2 Comments
    • আপনার লেখাটা পড়ে একদম শৈশবে ফিরে গেলাম, সত্যিই মানুষগুলো দূরে হারিয়ে গেলেও স্মৃতিগুলো ভীষণ আপন হয়ে মনের ভেতর রয়ে যায়।

    • “কিছু মানুষ জীবনে থেকে যায় না, কিন্তু মনের ভেতর থেকে যায়”—আপনার এই কথাটি পড়ে পুরোনো দিনের অনেক স্মৃতি চোখের সামনে ভেসে উঠল, যা জীবনের এক পরম সত্যকে তুলে ধরেছে। আমাদের এই গ্রুপে আরও যারা লিখছেন, আপনি তাদের লেখাগুলোতে নিয়মিত প্রতিক্রিয়া এবং সুন্দর মন্তব্য জানিয়ে আমাদের আড্ডাটিকে আরও প্রাণবন্ত করে তোলার অনুরোধ রইল।

  • শরতের আকাশে মায়ের আগমনী
    আদিত্য ভৌমিক
    ২৩/৮/২০২৬
    শরৎ এলেই প্রকৃতি যেন নিজের অজান্তেই একটু বেশি সুন্দর হয়ে ওঠে। নীল আকাশের বুকে সাদা মেঘের ভেলা, মাঠের ধারে দুলতে থাকা কাশফুল, ভোরের বাতাসে শিউলির মিষ্টি গন্ধ সবকিছু মিলিয়ে চারপাশে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত আনন্দের আবেশ। আর সেই আবেশের মাঝেই বাঙালির হৃদয়ে জেগে ওঠে এক চিরচেনা অপেক্ষা মা আসছেন।

    দুর্গা…Read More

    4
    4 Comments
    • “দুর্গাপূজা যে শুধু আচার-অনুষ্ঠান নয়, বরং মানুষে মানুষে মিলনের এক উপলক্ষ্য — এই বার্তাটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে।

    • আদিত্য ভৌমিক, আপনার লেখাটি পড়ে শরতের স্নিগ্ধতা ও উৎসবের গভীর আবেগ খুব সুন্দরভাবে হৃদয়ে অনুভূত হলো। বিশেষ করে প্রতিমার মাঝে সব মায়ের ছায়া খুঁজে পাওয়ার অংশটি এবং বিসর্জনের সময়ের সেই দার্শনিক উপলব্ধি অত্যন্ত হৃদয়স্পর্শী ছিল। আপনি চাইলে বর্ণনাগুলোতে আরও কিছুটা সংক্ষেপণ আনতে পারেন, যাতে অনুভূতির তীব্রতা পাঠকের মনে আরও দীর্ঘস্থায়ী হয়। এই চমৎকার লেখনী নি…Read More

    • আপনার লেখাটি পড়ে মনটা একদম শরতের শান্ত বিকেলে হারিয়ে গেল। বিশেষ করে, “মা, তুমি শুধু মৃন্ময়ী প্রতিমা নও। তুমি আমাদের ঘরের মায়ের চোখের জল, বাবার নীরব চিন্তা, সন্তানের জন্য অপেক্ষা করা বৃদ্ধ মায়ের দীর্ঘশ্বাস, আর হারিয়ে যাওয়া আপনজনের স্মৃতির মধ্যে বেঁচে থাকা এক অমলিন ভালোবাসা।” – এই লাইনটি পড়ে চোখে জল চলে এল। উৎসবের দিনগুলোতে সবার মনের এই গভীর আর অমল…Read More

    • উৎসব উৎসাহে মনটা ভরে উঠলো লেখকপ্রিয়, তবে মহালয়া তো সামনের মাসে!

  • আমি একটু অন্যরকম ছিলাম
    আমার নাম আদিত্য ভৌমিক।
    জন্ম ২২ এপ্রিল ১৯৯৭।
    আমার জীবনটা হয়তো অন্য অনেক মানুষের মতো নয়। ছোটবেলা থেকেই আমি একটু অন্যরকম ছিলাম। সবাই যেমন সহজে মানুষের সঙ্গে মিশতে পারে, গল্প করতে পারে, বাইরে যেতে ভালোবাসে আমি তেমন ছিলাম না।
    ছোটবেলায় স্কুলে খুব একটা যেতাম না। পড়াশোনাতেও মন বসত না। শেষ পর্যন্ত পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়…Read More

    1
    3 Comments
    • আদিত্য ভৌমিক, আপনার মনের এই গভীর অনুভূতি এবং শৈশবের স্মৃতিচারণগুলো পড়তে গিয়ে মনে হলো যেন কোনো এক শান্ত নদী বা বৃষ্টির দিনের একান্ত ভাবনার সাথে পরিচিত হচ্ছি। মানুষের নীরবতা আর স্মৃতির ভার যে কতটা গভীর হতে পারে তা আপনার লেখায় খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, তাই আপনার লেখার এই সততা ও সংবেদনশীলতা ধরে রেখে আরও বেশি করে নিজের কথাগুলো তুলে ধরার চেষ্টা করতে পারেন।

    • “কিছু মানুষ শুধু চুপ করে থাকে।
      আর সেই নীরবতার ভেতরেই লুকিয়ে থাকে একটি সম্পূর্ণ জীবন।” – সুন্দর বলেছেন !

    • আদিত্য ভৌমিক, আপনার লেখাটি পড়ে একদমই মনে হলো না আপনি অন্যরকম, বরং আপনার নীরবতা আর মায়ার এই অনুভূতিগুলো যে এতটা গভীর তা আমাদের এক নিমিষেই ছুঁয়ে গেল।

  • কুমিল্লা ছেড়ে আসার পর
    কুমিল্লাতে থাকাকালীন বুঝিনি, একটা জায়গাকে ছেড়ে আসার পর তার প্রতিটি পথ, প্রতিটি ঘর, প্রতিটি মানুষ এতটা মনে পড়বে।
    ৫ জুন থেকে ১৬ আগস্ট এই সময়টুকু যেন আমার জীবনের খুব আপন একটি অধ্যায় হয়ে গেছে। আর ১৭ আগস্ট ২০২৬, কুমিল্লা ছেড়ে চট্টগ্রামে আসার পর থেকেই মনটা কেমন যেন শূন্য হয়ে আছে।
    কুমিল্লা আমার কাছে শুধু একটি শহরের ন…Read More

    6
    4 Comments
    • ‘কিছু জায়গা শুধু মানচিত্রে থাকে না, কিছু জায়গা মানুষের হৃদয়ের ভেতরে বাস করে’…………… যথার্থ বলেছেন।

    • আদিত্য ভৌমিক, জন্মভূমির প্রতি আপনার এই গভীর আবেগ আর দিদাকে নিয়ে স্মৃতিমাখা প্রতিটি কথা আমার হৃদয়ে দারুণ এক উষ্ণতা ছড়িয়ে দিয়েছে। এমন সুন্দর অনুভূতির নিয়মিত প্রকাশ আমাদের গ্রুপকে অনেক প্রাণবন্ত করে তুলবে, তাই অন্যান্য সদস্যদের লেখায় আপনার প্রতিক্রিয়া ও মন্তব্য পেলে আমরা সবাই খুব আনন্দিত হব।

    • আপনার লেখাটা পড়ে একদম বুকের ভেতরটা কেঁপে উঠল, সত্যি কুমিল্লা আর দিদার স্মৃতির এই টানটা বড়ই অন্যরকম।

  • পহেলা ভাদ্রের বিষণ্ণ হাওয়া
    আদিত্য ভৌমিক
    ১৯ আগস্ট ২০২৬
    আজ পহেলা ভাদ্র
    বর্ষার শেষ প্রহরে আকাশজুড়ে মেঘের আনাগোনা,
    হাওয়ার মাঝে কেমন এক অচেনা বিষণ্ণতা,
    মনে হয় ঋতুও বুঝি বিদায়ের গল্প শোনায়।
    ভাদ্রের বাতাসে দুলে ওঠে কাশফুলের স্বপ্ন,
    ভেজা মাটির গন্ধে জেগে ওঠে পুরোনো স্মৃতি,
    কত প্রিয় মুখ, কত আপন মানুষ,
    আজ শুধু হৃদয়ের পাতায় পড়ে আছে তাদের ছবি।…Read More

    4
    5 Comments
    • Aditya Bhowmik, আপনার লেখা ‘কিছু স্মৃতি চোখের কোণে অশ্রু হয়ে থেকে যায়’ লাইনটা খুব ছুঁয়ে গেল, সত্যি বলতে পহেলা ভাদ্র কি আসলেই সবসময় পুরনো স্মৃতিগুলো নতুন করে ফিরিয়ে নিয়ে আসে?

    • ভাদ্রের উজ্জ্বল দিন মনের সকল বিষণ্ণতা দূর করুক, অনেক শুভ কামনা রইল!

    • আপনার এই লেখনীটি যেভাবে প্রকৃতির পরিবর্তনের সাথে মানুষের হৃদয়ের গভীর আবেগকে মিশিয়ে তুলেছে, তা সত্যিই ভীষণ হৃদয়স্পর্শী; আপনি যদি শেষের দিকে স্মৃতির এই টানটুকু আরও কিছুটা সংক্ষিপ্ত বা রূপকের আশ্রয়ে ফুটিয়ে তুলতেন, তবে হয়তো প্রতিটি পাঠকের মনে তা আরও দীর্ঘস্থায়ী রেখাপাত করত, তবে আপনার এই সুন্দর ও মায়াবী অনুভবের বহিঃপ্রকাশ আমাকে মুগ্ধ করেছে এবং…Read More

    • মেঘলা আকাশ, ভেজা মাটি, কাশফুল আর স্মৃতি—প্রকৃতি ও আবেগের চমৎকার মিশেল

  • আমি একটু অন্যরকম ছিলাম
    আমি ছোটবেলা থেকেই একটু অন্যরকম।
    সবাই যেমন সহজে মানুষের সঙ্গে মিশতে পারত, কথা বলতে পারত, আমি তেমন ছিলাম না। স্কুলেও খুব একটা যেতাম না। মানুষের ভিড়ের মাঝেও কেন জানি নিজেকে আলাদা মনে হতো। পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়েছি, তারপর হঠাৎ করেই পড়াশোনার প্রতি মনটা কেমন যেন হারিয়ে গেল। কেন হারিয়ে গেল, আজও তার উত্তর আমার নিজের কাছেই…Read More

    4
    3 Comments
    • স্মৃতি মানেই কষ্ট—এটা খুব সত্যি! কিন্ত আমরা তো স্মৃতিতেই বাঁচি। কবিতায় আশ্রয় খোজার বিষয়টি দারুন লাগলো।

    • Aditya Bhowmik, আপনার জীবনের এই সততা আর না বলা কথাগুলোর গভীর আবেগ আমাকে ভীষণভাবে স্পর্শ করেছে। প্রতিটি শব্দে আপনার হৃদয়ের যে নিবিড় টান ও মায়া অনুভব করা যায়, তা অটুট রেখে নিয়মিত লিখে যাওয়ার জন্য আপনাকে অনেক উৎসাহ জানাই।

    • Aditya Bhowmik, আপনার লেখাটা পড়ে মনের ভেতরটা এক অদ্ভুত মায়ার অনুভূতিতে ভরে গেল। মানুষের একা হয়ে যাওয়ার কষ্টগুলো আপনি এত সুন্দর করে শব্দে সাজিয়েছেন যে সত্যিই অনেক কিছু মনে করিয়ে দিল।

  • কিছু জায়গা ছেড়ে আসতে হয়
    গতকাল কুমিল্লা ছেড়ে চট্টগ্রামে চলে এলাম।
    জানি, প্রিয় জায়গা ছেড়ে আসার কষ্টটা কতটা গভীর কিছু বিদায় মুখে বলা যায়, কিন্তু বুকের ভেতরের কান্নাটা কাউকে বোঝানো যায় না।
    কুমিল্লা আমার জন্মস্থান। ছোটবেলা থেকে এখানে থাকতে পারিনি, তবুও এই মাটির প্রতি আমার টান কোনোদিন কমেনি। কুমিল্লার অলিগলি, পরিচিত মুখ, আপনজন, আর ফেলে আসা প্রত…Read More

    1
    2 Comments
    • আদিত্য ভৌমিক, “কিছু জায়গা থেকে মানুষ চলে আসে, কিন্তু সেই জায়গাগুলো মানুষের মন থেকে কখনো চলে যায় না” – আপনার এই উপলব্ধিটুকুর গভীরতা আমাকে ভীষণ আবেগাপ্লুত করেছে এবং আপনি চাইলে আপনার এই স্মৃতিকথাকে আরও কিছুটা গুছিয়ে আমাদের জন্য নতুন কিছু লিখে উপহার দিতে পারেন, আপনি এভাবেই আপনার অনুভূতির প্রকাশ অব্যাহত রাখুন।

    • Aditya Bhowmik, আপনার লেখাটা পড়ে একদম বুকের ভেতরটা কেঁপে উঠল, কারণ প্রিয় জায়গা ছেড়ে আসার কষ্টটা সত্যিই অন্যরকম। কুমিল্লার কোন স্মৃতিটা আপনার হৃদয়ে সবচেয়ে বেশি জায়গা জুড়ে আছে? গ্রুপের অন্যদের লেখাতেও নিয়মিত লাইক বা কমেন্ট করবেন, তাহলে আমাদের এই কমিউনিটিটা অনেক বেশি প্রাণবন্ত থাকবে।

  • Load More Posts
Skip to toolbar