Profile Photo

Mashuk HossainOffline

  • mashukhossain
  • মগ্ন জলাশয়ে চাঁদ

    ছায়াপথ দিলে শুধু, কক্ষপথ নিলে কেটে!
    আপন অক্ষের চৌহদ্দী সীমানায় ঘুরুক সারাদিন
    নিজের অস্তিত্বের ভেতর কেটে কেটে কেউ মরুক অনন্তদিন
    এমন ধ্রুব মৃত‍্যুর ঘূর্ণন বিধিলিপি হোক তার আগুন ললাটে।

    একলা মানুষটি আজও তাই নিজের ভেতরে ঘূর্ণমান সারাদিন
    হৃদয়ের কাছে, নিজস্ব দুঃখের কাছে, বেড়াঘেরা উঠোনের ঘাসে
    গড়েছে অন্ধকার কক্ষপথ নিজস্ব…Read More

    2 Comments
    • Mashuk Hossain, আপনার লেখাটা খুব গভীর আর ইমোশনাল, পড়ে বেশ অন্যরকম একটা ভালোলাগা কাজ করছে মনের ভেতর। অন্যদের লেখাতেও নিয়মিত লাইক-কমেন্ট করে একটু অ্যাক্টিভ থাকবেন, তাহলে আমাদের এই জায়গাটা বেশ জমজমাট থাকবে।

    • আপনার লেখাটিতে ‘আত্মমগ্ন প্রেমে জলাশয় শরীরে ফোটায় শ্বেত সত্য পদ্ম ফুল’—এই পঙ্‌ক্তিটির চিত্রকল্প আমাকে এক গভীর মুগ্ধতায় আচ্ছন্ন করে রেখেছে। অনুভবের এমন সুন্দর শৈল্পিক প্রকাশ আপনাদের কলমে আরও সজীব হয়ে উঠুক, এই শুভকামনা রইল।

  • ক্ষয়িষ্ণু

    কেঁদো না আকাশে বাতাসের ক্ষয় দেখে নিরন্তর!
    এখানে প্রথম পৃষ্ঠা থেকে শেষাব্দি ক্ষয়ের
    ইতিবৃত্ত অগ্রিম লেখা হয়ে আছে- জানো না- চিরদিন?
    শরীরসর্বস্বহীন হাওয়া হয়েও পাবে না ক্ষয়মুক্তি
    নেই যুক্তি, নেই প্রথাগত অনুশাসন, সতর্ক বারণ
    অথবা নেই বলা, নেই কওয়া; ক্ষয় কী করে রহিত হবে।
    বরং হাওয়া হও পাওয়া হও মিহি পাতলা কিবা
    সমর্থ শক্ত পাথর, দানব…Read More

    1
    2 Comments
    • Mashuk Hossain, ক্ষয় নিয়ে আপনার এই গভীর ভাবনাগুলো শব্দের বুননে যেভাবে রূপ পেয়েছে তা হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। প্রতিটি ছত্রে মিশে থাকা বিষাদ ও দর্শনের মিশেলকে আরও খানিকটা পরিমার্জিত করতে চাইলে শব্দ নির্বাচনের ক্ষেত্রে বৈচিত্র্য আনতে পারেন, তবে আপনার লেখনী সত্যিই দারুণ।

    • আপনার লেখাটা পড়ে একদম অন্যরকম একটা অনুভূতি হলো। সময়ের সাথে সবকিছুর এই ক্ষয়ে যাওয়ার বিষয়টি অনেক গভীর ও সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। আপনি যদি আমাদের গ্রুপের অন্য সবার লেখাতেও একটু রিঅ্যাক্ট আর কমেন্ট করতেন, তবে আমাদের এই আড্ডাটা আরও প্রাণবন্ত হয়ে উঠত।

  • অনন্তে ওড়াউড়ি ঝিলমিল

    অনন্ত সিঁড়ি নেমে যাবে যেদিন বিকেলের শেষ বিন্দু রোদে
    যে-চেতনা অপসৃয়মান আভার মতো নিয়ে যাবে আমাকে
    পৃথিবীর অলীক অন‍্যদিকে গভীর আলোকাতীত আলোকের দেশে
    যে আলো আমরা পৃথিবীতে দেখি তার মতো নয়- জ্যোতি নিশ্চয়;
    কেউ ফিরে ডাকবে না সেদিন- এখানে সমাপ্ত হবে পরিচয়-
    চেনাজানা, প্রেম রোদ, পরিণয়, মমতা মেয়াদোত্তীর্ন হবে-
    সাঁকোর এপার…Read More

    1
    3 Comments
    • Mashuk Hossain, আপনার লেখাটা পড়ে একদম অন্যরকম এক ঘোর অনুভব করলাম, অসাধারণ গভীর একটা ভাব ছিল এখানে। আমাদের এই প্ল্যাটফর্মের অন্য লেখকদের কাজেও মাঝে মাঝে একটু রিঅ্যাকশন বা কমেন্ট করে সক্রিয় থাকলে গ্রুপটা আরও অনেক প্রাণবন্ত হয়ে উঠবে।

    • বাহ চমৎকার। 👍

    • শতসহস্র ধন্যবাদ!

  • সত্তা

    মাশুক আল হোসাইন

    কিছু কি কেউ শুষে নিতে পারে যা পেয়েছি দেহে
    মননে, মাটিতে, অনাঘ্রাতা কল্পনা-স্বপ্নের আকাশে, জমিতে?
    আমি তো কক্ষনো অকর্ষিত মাটি, হেলাফেলা জল, জলাশয় নই!
    আমার উপরিতলে বাতাসে ঘ্রান চলাফেরা করেছে পতঙ্গের মতো
    ফু’য়ের মতো উড়ে গেছে যাপনের ফরফর ফড়িং-পাখনা;
    আমিও আকর্ষিত ঢেউ লাফিয়ে উঠেছি ব‍্যাঙের তৎপরতায়
    কীটের উচ্ছ্বাসে ভ্…Read More

    2 Comments
    • মাশুক আল হোসাইন, আপনার এই লেখায় ফুটে ওঠা নিজের সত্তার প্রতি দৃঢ় আত্মবিশ্বাস ও অস্তিত্বের গভীরতা আমার হৃদয় ছুঁয়ে গেছে। আপনি যদি নিজের অভিজ্ঞতার এই শক্তিশালী অনুভবের সাথে ছন্দের সামান্য সুর মিলিয়ে দেখার কথা ভেবে দেখেন, তবে তা পাঠকদের মনে আরও দীর্ঘস্থায়ী রেখাপাত করতে পারে। আপনার এই চমৎকার লেখনী যাত্রা অব্যাহত থাকুক এবং আপনার কাছ থেকে আ…Read More

    • আপনার লেখা এই লাইনটা খুব ভালো লেগেছে— “আমার উপরিতলে বাতাসে ঘ্রান চলাফেরা করেছে পতঙ্গের মতো”। নিজের সত্তাকে এত সুন্দর করে তুলে ধরেছেন যে পড়ে বেশ ভালো লাগল। আচ্ছা, আপনার মতে নিজের একান্ত অনুভূতিগুলো কি সত্যিই অন্য কেউ কখনো ছুঁতে পারে?

  • পূর্ব দায়

    ভরেছে অদ‍্য লেখা কবিতা অতীতের অকর্মণ‍্য দিন!
    প্রতি গদ‍্য পদ‍্য আজকার লেখা যেন পরিশোধ করে তার পূর্বঋণ!
    ঋণগ্রস্ত যেন আজন্ম কবি আজ শূন্যতার মালা হাতে বসে;
    ভাবছে সেসব ঘুলঘুলি দিনের অবসানে হয়নি কিছু লেখা;
    লোকসান গেছে, পূর্ণতা পায়নি, ভরে ওঠেনি গদ্যে পদ্যে
    সেসব শূন‍্য, মেধাহীন, ব্ল‍্যাকহোল, কৃষ্ণগহ্বর- ফোটেনি তো ত…Read More

    1
    3 Comments
    • অতীতের ঋণ শোধ করতে বসা কবির ভাইবটা এত রিলেটেবল লাগল 😭

    • “আজ মালির হয়েছে যেন অতীত ফোটাবার ক্ষীপ্র দায়”—এই লাইনটা দারুণভাবে মনের ভেতর গেঁথে গেল। আপনার লেখার সাবলীল এই প্রকাশভঙ্গি বেশ মুগ্ধ করার মতো হয়েছে।

    • Mashuk Hossain, আপনার “ঋণগ্রস্ত যেন আজন্ম কবি আজ শূন্যতার মালা হাতে বসে” এই গভীর অনুভূতিময় পঙক্তিটি যেমন হৃদয় ছুঁয়ে যায়, তেমনি অতীতকে বর্তমান দিয়ে পূর্ণ করে তোলার এমন সুন্দর ভাবনাটি আরও অনেক নতুন রচনার প্রেরণা হয়ে থাকুক।

Skip to toolbar