-
পহেলা শ্রাবণ
আদিত্য ভৌমিক
তারিখ: ১৮/৭/২০২৬
আজ পহেলা শ্রাবণ আকাশজুড়ে মেঘের নরম চাদর, বৃষ্টির প্রতিটি ফোঁটায় যেন লুকিয়ে আছে হাজারো স্মৃতির ঘর।
কদম ফুলের সুবাস ভেসে আসে, ভিজে মাটির গন্ধ ছুঁয়ে যায় মন, প্রকৃতি যেন নতুন করে লিখে দেয় ভালোবাসার এক অনন্ত জীবন।
শ্রাবণের বৃষ্টি বলে— দুঃখ যতই থাকুক হৃদয়ের কোণে, একদিন সব মুছে যাবে সবুজের নতুন স্বপ্নের রঙে।
নদী গায় স্রোতের গান, পাতায় পাতায় নেচে ওঠে হাওয়া, প্রথম শ্রাবণের এই পবিত্র দিনে জেগে উঠুক ভালোবাসার নতুন ছায়া।
এসো আজ প্রতিজ্ঞা করি, মানুষের মুখে ফুটিয়ে তুলব হাসি, প্রকৃতির এই স্নিগ্ধ আশীর্বাদে ভরে উঠুক পৃথিবী ভালোবাসায় ভাসি।3 Comments
Friends
tazbin smrity
@tazbinsmrity
মোঃ খাইরুল ইসলাম
@mykhairulislam47gmail-com
হুসেইন মোঃ শাহাদত লিটন
@shahadatliton645gmail-com
Nijhum Nadia
@nijhumnadia
Silent Discipline
@silentdiscipline
Sagar Barua
@sagarbarua
বৃষ্টি কবিতা - Bristy Kobita
@apon1
Md Shalin
@mdshalin
Mashuk Hossain
@mashukhossain


শ্রাবণের প্রথম দিনে ভালোবাসা আর সবুজের জন্য একটি নতুন প্রতিজ্ঞ……………