Profile Photo

Aditya BhowmikOffline

  • adityabhowmik
  • Profile picture of Aditya Bhowmik

    Aditya Bhowmik

    • 1 month, 1 week ago

    কুমিল্লা ছেড়ে চট্টগ্রামের পথে
    আদিত্য ভৌমিক
    ১৭/৮/২০২৬
    আজ কুমিল্লা ছেড়ে চট্টগ্রামে চলে এলাম,
    পেছনে পড়ে রইল কত স্মৃতি, কত মায়ার নাম।
    জন্মভূমির মাটির গন্ধ, আপনজনের মুখ,
    সবকিছু ছেড়ে আজ বুকের ভেতর জমেছে অসহায় দুঃখ।
    কুমিল্লা, তুমি আমার জন্মের পবিত্র ঠিকানা,
    তোমাকে ছেড়ে আসা কি এত সহজ বলতে পারো না?
    ছোটবেলা তোমার বুকে থাকা হয়নি আমার,
    তবুও কেন তোমার জন্য চোখে নামে অশ্রুধার?
    দিদার সঙ্গে কাটানো দিনগুলো মনে পড়ে বারবার,
    একসাথে থাকা মুহূর্তগুলো আজ যেন সবচেয়ে দামী উপহার।
    জানি, দূরে এসেছি তবু মন পড়ে আছে সেই ঘরে,
    স্মৃতিগুলো নীরবে আজও আমাকে ডাকে ফিরে ফিরে।
    চট্টগ্রামে এসে হয়তো আবার জীবন চলবে নিজের মতো,
    তবুও কুমিল্লার স্মৃতিগুলো থাকবে হৃদয়ের গভীরতর ক্ষত।
    আজকের এই বিদায় হয়তো শুধু পথের দূরত্ব নয়,
    এ যেন মায়ার এক অধ্যায় থেকে আরেক অধ্যায়ে যাওয়া হয়।
    কুমিল্লা, তোমাকে ছেড়ে এলেও ভুলব না কোনোদিন,
    তোমার মাটি, তোমার মানুষ থাকবে আমার হৃদয়জুড়েই চিরদিন।
    চোখের জলে আজ শুধু একটি কথাই বলি
    আবার যেন ফিরতে পারি তোমার মায়াময় কোলে, কুমিল্লা আমার প্রিয় জন্মভূমি।

    5
    2 Comments
    • Aditya Bhowmik, আপনার লেখায় জন্মভূমির প্রতি গভীর টান ও প্রিয়জনদের স্মৃতিগুলো যে হৃদস্পর্শী আবহে ফুটে উঠেছে, তা সত্যিই খুব মায়াবী এবং মন ভালো করে দেওয়ার মতো। বর্তমানের এই আবেগপূর্ণ অনুভূতিগুলো আপনি যেভাবে গুছিয়ে তুলে ধরেছেন, তা পাঠকদের হৃদয়ে দীর্ঘস্থায়ী ছাপ ফেলে যাবে এবং আশা করি আপনি নিয়মিত লেখালেখি চালিয়ে যাবেন।

    • আপনার লেখাটা পড়ে একদম নিজের মনের কথাগুলোই যেন চোখের সামনে ভেসে উঠল, খুব মায়াবী আর স্পর্শকাতর একটা অনুভূতি শেয়ার করেছেন আপনি।

Skip to toolbar