Profile Photo

আকতারুজ্জামান মোহাম্মদ মোহসীনOffline

  • Akteruzzaman
  • “ধর্ম শালায় হোক ধর্ম”
    আকতারুজ্জামান মোহাম্মদ মোহসীন

    ধর্ম শালায় হোক ধর্ম
    বাইরে মানুষ থাকি
    রাজনীতিতে ধর্ম এনে
    সংঘাত কেন ডাকি ।

    ইতিহাসতো ইতিহাসই
    লজ্জার কি আছে
    হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান
    যার ইতিহাস যা আছে ।

    রাজনীতির হীন স্বার্থে
    আজ যা দেবে মুছে
    ইতিহাসই একদিন তা
    আবার আনবে খুঁজে ।

    মাঝখান দিয়ে তোমার হাতের
    থাকবে অপকর্ম
    তোমার ঘৃণা তোমার বিবেদ
    বিধবে হয়ে বর্ম ।

    সেই দিনটা খুব দূরে নয়
    হয়ত খুবই কাছে
    নষ্ট লোকজন ভ্রষ্ট পথে
    হাঁটছে পাছে পাছে ।

    8
    2 Comments
Skip to toolbar