Profile Photo

AK TusharOffline

  • aktushar
  • Profile picture of AK Tushar

    AK Tushar

    4 years, 9 months ago

    রম্য রচনা –০০১ 😄😄😄🤭🤭

    ছ্যাঁকা
    এ কে তুষার

    একদা চঞ্চলা মন চেয়েছে
    এক সুন্দরীর প্রেমে পড়তে,
    সুন্দরীকে পাশে রেখে
    রিকশা – ভ্যানে চড়তে।

    সুন্দরীও মিললো বটে
    রুপে গুনে বাহ্, বেশ।
    ভাব জমালাম তাহার সাথে
    প্রেম হলো শেষমেশ।

    পার্কে ঘোরা, ফুচকা খাওয়া
    সবকিছু ঠিক চললো,
    ‘তোমায় ছাড়া বাঁচবো না গো’
    অনেকবারই বললো।

    মনটা আমার ভীষণ নরম
    একটুতে যায় গলে!
    সব কিছুই ঠিক মনে হয়
    যা কিছু সে বলে।

    সুন্দরী তাই পেলো আমার
    নরম একখান দিল,
    সুযোগ পেলেই চড়িয়ে দিতো
    দু-এক খানা কিল।

    সুযোগ পেলেই পকেটখানা
    করে দিতো ফাঁকা!
    আমি ভাবি একেই বলে
    প্রেম জমিয়ে রাখা।

    প্রেমটা জমে হলো যে ক্ষীর
    ছিলোনা তো ক্লেশ,
    বন্ধুরা তো সুযোগ পেলে
    করতো দু-এক শ্লেষ।

    হঠাৎ করে দু’দিন ধরে
    ফোনটা যে পাই অফ,
    মুচড়ে গেল কলিজাটা
    পেলো কি নতুন বফ?

    খাওয়া-দাওয়া বন্ধ হল
    মরলুম প্রেমের ফাঁদে,
    তার ফোনেতে ট্রাই করে যাই
    খানিক বাদে বাদে।

    প্রেম কি আমার হয়ে গেল
    এইখানেতেই ইতি,
    বাকী জীবন বাঁচতে হবে
    নিয়েই তাহার স্মৃতি।

    দু’দিন পরে ফোন করে সে
    ক্ষমা চেয়ে নিলো,
    বললো ‘আমার গতকাল
    বিয়ে হয়ে গেল।’

    কিছুই ছিলো না যে করার
    বরটা আমার ধনী,
    দু’পয়সাও নেই যে তোমার
    কিইবা দিতে শুনি।

    আমার থেকে ভালো মেয়ে
    পাবে তুমি দেখো,
    তখন আমায় ভুলে যাবে
    মিলিয়ে তুমি রেখো।

    ফোনটা ছেড়ে অঝোরে
    কেঁদেছিলাম আমি,
    বলেছিলো ভালোবাসা
    সবার চেয়ে দামী।

    বিড়িই এখন ভালোবাসা
    ধোঁয়াই অনুভব,
    গাঁজা, বাবা সঙ্গী আমার
    বোতল আমার সব।

    ২০.৯.১৯

    10
    8 Comments
Skip to toolbar