Profile Photo

al-amin khan sagarOffline

  • al-amin-khan-sagar
  • Profile picture of al-amin khan sagar

    al-amin khan sagar

    • 3 years, 10 months ago

    অক্ষরবৃত্ত মাত্রা-৮+৬
    ক্ষমা করো প্রভু
    আল-আমিন খান সাগর

    পাপী তাপী মুনি ঋষি বসে তপোবনে
    তসবিমালা হাতে তুলে জপে সাধু মনে,
    দিন শেষে রাত নামে নিশী হয় ভোর
    জপমালা মুখে থাকে কাটেনাতো ঘোর।

    ছল করে মুখে বলে প্রভু তুমি এক
    লালসালু বেশ দেখে হাসি পায় দ্যাখ,
    রঙ মেখে সঙ সেজে চলে ভুল পথে
    অবলারে টেনে তারা তোলে ভ্রম রথে।

    দিনে দিনে দল ভারী করে সদা মনে
    প্রভু নাম মুখে ফেনা সাধু সাজে বনে
    ভেতর বাহির তার চেনা বড় দায়
    বসনে আতর মেখে ঘোরে সারা গায়।

    বেশধারী জীবনের দিন কাটে বেশ
    আরাম আয়েশে তার লেগে থাকে রেশ
    বিবাদ ফ্যাসাদ নিয়ে খেলে সারা পাড়া
    লোক মুখে তারি নাম পড়ে যায় চাপা।

    জাহেরী বাতেনী পাপ করে কত ছলে
    প্রভু কৃপা না করিলে ঘৃণিত সে বলে,
    উপাসনা করি প্রভু বিনয়ীর স্বরে
    নিজগুণে ক্ষমা করো পাপী তাপী জনে।

    7
    6 Comments

Friends

Profile Photo
Hassan-Rony
@hassan-rony
Profile Photo
Md Moktadirul Alam
@moktadir
Profile Photo
Sabbir Ahmad
@sabbirahmad90
Profile Photo
Faruk-Hasan
@faruk-hasan
Profile Photo
Nazim-Uddin-Bakul
@nazim-uddin-bakul
Profile Photo
RahamatAli
@rahamatali
Profile Photo
MariaTasnim
@mariatasnim
Profile Photo
Arif-Ahmed
@arif-ahmed
Skip to toolbar