-
প্রেম অধবা বিসর্জন
ফিজিক্সের খাতায় বেড়ে ওঠা কবিতা
পড়ার টেবিলে নিজেকে ফাঁকি দিয়ে লেখা প্রতিটি শব্দ, প্রতিটি পঙক্তি,
তোমার পুজোয় নিবেদিত ফুল প্রিয়তমা।
বসন্ত আসে,পাতা ঝরে,
সবুজ শস্যক্ষেতে ঢেউ তোলে মৃদু হাওয়া,
আমি সন্তর্পনে পাশ কাটিয়ে যাই।
সমস্ত পৃথিবীর সব মাঠ,সব ক্ষেত,সব পথ প্লাবিত হয় জোছনায়,
মৃদু হাওয়া দোলায় নারকেল পাতা,
বিশ্বাস করো,আমি কখনো যাই না ভয়ংকর সুন্দরের সে মহোৎসবে,
শুধু তমার উপাসনা,
আমি দীর্ঘদিন কুড়োইনি বকুল ফুল,
বসিনি নরম দূর্বাঘাসে কিংবা ছুঁইনি কাশফুল,
আমি দেখিনি শরতের আকাশ কিংবা বৃষ্টিস্নাত কদম,
শুধু তোমারই আরাধনায়,
শ্রাবণের নবধারায় আমি বহুদিন ভিজিনা,
স্রোতোস্বীনির কাছথেকে নিজেকে রেখেছি বিরত,
এসবকে শুধুই প্রেম বলবে তুমি?
আমিতো বিসর্জন বলে ডাকি।8 Comments
Friends
Md.Monyruzzaman Khan
@moniruzzaman-khan
মোঃ আমজাদ হোসাইন
@amzadhossian34041gmail-com
মাহ্দী সাকিব
@mahdi-sakib
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
টুকটুকি মিঠাই
@tuktuky-mithaay
স্মৃতি রানী রত্না
@srratna1990
Mitul hasan
@mitul
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman



প্রেমে বিসর্জন… স্বাগতম