Profile Photo

সাঈদ আল শাহিন (ওনিনেচি/নিষিদ্ধ গন্ধম)Offline

  • AL-SHAHIN
  • তুমি আমাকে ছুঁড়ে ফেলার আগে
    পৌঁছে যাই যেন অচিনপুরে।
    তুমি আমাকে আঘাত করার আগে
    পালাতে পারি যেন বদ্ধ দূরে ।
    আমি বিশ্বাস করি ভালবাসার অস্তিত্ব
    কোন দায়বদ্ধতা থেকে নয়, শ্রেফ ভালবাসা অনন্য…।
    আমার জীবনে তেমন কোন উচ্চবিলাসি চাহিদা নেই
    তোমার ভালবাসা পাওয়া ব্যতিত।
    অন্য ভাবে বলতে গেলে —
    আমার চাহিদাগুলো যাকিছু —
    সব তো তোমারি কাছে।
    দাম্পত্ব্য কনসেপ্ট টা তো এমনই হতে হয়—
    মৃত্যুই দম্পতিকে পৃথক করতে পারে, তাই কি নয়?
    দীর্ঘকাল সময় প্রত্যেকটা সেকেন্ড একসঙ্গে থেকেও কখনও বোর ফিল করিনি–
    সেটা কী ভালোবাসা ছিল না ?
    এখন আমি বেদবাক্য জপি — জানে যাহা অর্ন্তযামী
    ভাল থেকো ভাল রেখো সারা বেলা–
    যতই হোক রাত গভীর, সকাল-দুপর-সাজবেলা।
    তোমার চোখে চোখ রেখে
    কাটে যেন দিনমান, জীবনের সব খেলা।
    কভুও বঞ্চিত করলে ভালবাসা,
    সেই দিন যেন যমদূত তুলে নেয় অবেলা!!

    প্রেমপত্র – ৩ // ২৯/৬/১৬, ঢাকা

    3
    3 Comments
Skip to toolbar