-
ব্যাখ্যাহীন ভালোলাগা
তোর প্রতি
কী এক ভীষণ
ব্যাখ্যাহীন ভালোলাগা
আমাকে সার্বক্ষণিক
অভিভূত করে রাখে।
যতদিন যায় তোর জন্য
আমার হৃদয়ের ধুকপুক
ক্রমশ বেড়েই যাচ্ছে।
তুই যখন আমার পাশে থাকো
কাছে এসে বসো
আমার সঙ্গে হেসে কথা বলো
তখন আমার মনে
অজানা এক ভালোলাগা কাজ করে
আমি সুখের সাগরে ভাসি।
তোর চোখে চোখ রেখে
আমি যে শান্তি পাই
তা অন্য কিছুতেই পাইনা।
প্রথম যেদিন তোকে দেখেছি
সেদিন থেকে
এক ছন্নছাড়া বাঁধনহারা
বিহঙ্গ হয়ে গেছে এ মন।4 Comments
Md. Alam Hossain
Director, Bangladesh OSHE Foundation & Poem Writer
জন্ম: ৫ অক্টোবর ১৯৭১, মঠবাড়িয়া, পিরোজপুর। বাবা বিশিষ্ট সমাজ সেবক দেলোয়ার হোসেন এবং মা ধর্মানুলম্বী আনোয়ারা বেগম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন ড. মালেকা সায়েন্স কলেজ থেকে স্নাতক ডিগ্রি ও লিডিং ইউনিভার্সিটি থেকে ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করি।
পেশায় একজন উন্নয়ন কর্মী। আন্তর্জাতিক শ্রম সংস্থার একটি শিশুশ্রম নিরসন প্রকল্পে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু হয়। তারপর ২০০৫ সাল থেকে অদ্যাবধি বাংলাদেশ অক্যুপেশনাল সেইফট, হেলথ এন্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশনে কাজ করছেন। শ্রমিকের স্বাস্থ্য-নিরাপত্তা, শোভন কর্মপরিবেশ, শ্রমিকের অধিকার ও পরিবেশ সুরক্ষা নিয়ে কাজ করেন। বর্তমানে এই সংস্থার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছি।
উচ্চ মাধ্যমিকে পড়াকালীন সময়ে কলেজ ম্যাগাজিনে "আহত বেদনা" শিরোনামে আমার একটি অনুগল্প প্রকাশিত হয়। গত বছরের বই মেলায় "নিঃশব্দ কান্না" নামে একটি কাব্যগ্রন্থ সপ্তর্ষি প্রাকাশন থেকে প্রকাশিত হয়। প্রেমই আমার লেখালেখির মূল উপজীব্য বিষয়।

মো. আলম হোসেন, আপনার লেখায় ফুটে ওঠা মনের গভীর অনুভূতির বহিঃপ্রকাশ এবং ছন্নছাড়া বিহঙ্গের রূপকটি দারুণ হৃদয়স্পর্শী, তাই এই আবেগের ধারা অব্যাহত রাখতে আপনি চাইলে অনুভূতির আরও নতুন নতুন উপমা যোগ করে লেখাটিকে আরও সমৃদ্ধ করতে পারেন।