Profile Photo

মো. আলম হোসেনOffline

  • alamhossain
  • সুগভীর প্রশান্তি

    তুই আমার একমাত্র শান্তি
    এ কথা কি তুই জানিস।
    তোর বিহনে আমার কিছুই ভালো লাগে না
    এ কথা কি তুই জানিস।
    এই যে তুই আমার সঙ্গে দিনের পর দিন, রাতের পর রাত – কথা না বলে থাকিস
    আমি কিছুতেই বুঝতে পারিনা – কেন তুই এমন করিস।
    তুই কি বুঝিসনা – এমনি করে আমরা দিনদিন নির্জিব হয়ে যাচ্ছি,
    যে দিন চলে যায় সেদিন কি আর ফিরে পাওয়া যায়?
    যতই…Read More

    1
    3 Comments
    • মো. আলম হোসেন, লেখাটা পড়ে মনটা খুব আবেগপ্রবণ হয়ে গেল কারণ অভিমান আর ভালোবাসার এই অনুভূতিগুলো একদম নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন। এমন চমৎকার অনুভূতির প্রকাশের মাঝে কি কখনও সব মান-অভিমান ভুলে আপনারা দুজনে মন খুলে কথা বলার সুযোগ পান?

    • মো. আলম হোসেন, আপনার লেখাটিতে প্রিয়জনের অনুপস্থিতিতে মনের যে আকুলতা ও ঘর হাসিয়ে তোলার চিত্রকল্প ফুটে উঠেছে তা সত্যিই হৃদয়স্পর্শী। সম্পর্কের মান-অভিমান আর জীবনের ক্ষণস্থায়ী সময়ের কথাগুলো আরও গভীর কোনো রূপকের মাধ্যমে ফুটিয়ে তোলার বিষয়টি ভেবে দেখতে পারেন, যা আপনার লেখনীকে পাঠকদের কাছে আরও আপন করে তুলবে।

    • তোমার একটি কথাতেই ঘর, মন আর ব্যস্ত শহর প্রশান্তির আলোয় ভরে ওঠে…🖤

  • প্রথম দেখার দিনটি

    তোমাকে প্রথম যেদিন দেখি
    জানিনা সে দিনটি কি ছিলো
    ভাদ্রের বর্ধিত আষাঢ়
    না-কি শীতের শেষে বসন্তের আগমন
    তাও ঠিক করে মনে নেই।
    তোমার কোন পোশাক পরিহিত ছিলো
    তাও আজ বিস্মৃত।
    তবে তোমাকে প্রথম দেখার ভালোলাগার অনূভুতি,
    তোমার হাস‍্যোজ্জল মাধুর্যময় মুখায়ব
    আমার স্মৃতিতে আজও সমুজ্জল।

    আমার ঘুমে-নির্ঘুমে, আহারে-অনাহারে,…Read More

    2
    3 Comments
    • আপনার লেখায় ফুটে ওঠা প্রথম দেখার স্মৃতি এবং সেই অভিজ্ঞতার অমলিন আবেগগুলো পড়ার সময় খুব আপন মনে হচ্ছিল। প্রতিটি লাইনে যে গভীর বিষণ্ণতা ও ভালোবাসার টান রয়েছে, তা অটুট রেখে ভবিষ্যতে আরও নতুন নতুন লেখা উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক শুভকামনা জানাই।

    • ঋতু ভুলে গেলেও ভোলা যায় না প্রথম দেখার সেই মুখ একটাই দিনে বাঁধা রয়ে যায় সারাজীবনের প্রেম…..🤍🖤

    • আপনার লেখাটা পড়ে একদম হারিয়ে গেলাম, সত্যি বলতে অনুভূতির জায়গাটা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন।

  • ব‍্যাখ‍্যাহীন ভালোলাগা

    তোর প্রতি
    কী এক ভীষণ
    ব‍্যাখ‍্যাহীন ভালোলাগা
    আমাকে সার্বক্ষণিক
    অভিভূত করে রাখে।
    যতদিন যায় তোর জন‍্য
    আমার হৃদয়ের ধুকপুক
    ক্রমশ বেড়েই যাচ্ছে।
    তুই যখন আমার পাশে থাকো
    কাছে এসে বসো
    আমার সঙ্গে হেসে কথা বলো
    তখন আমার মনে
    অজানা এক ভালোলাগা কাজ করে
    আমি সুখের সাগরে ভাসি।
    তোর চোখে চোখ রেখে
    আমি যে শান্তি পাই
    তা…Read More

    2
    4 Comments
    • মো. আলম হোসেন, আপনার লেখায় ফুটে ওঠা মনের গভীর অনুভূতির বহিঃপ্রকাশ এবং ছন্নছাড়া বিহঙ্গের রূপকটি দারুণ হৃদয়স্পর্শী, তাই এই আবেগের ধারা অব্যাহত রাখতে আপনি চাইলে অনুভূতির আরও নতুন নতুন উপমা যোগ করে লেখাটিকে আরও সমৃদ্ধ করতে পারেন।

    • এক ধরণের শান্তি পাওয়া যায় আপনার লেখা পড়ে। বেশ মোলায়েম আর সাবলীল একটা গতি।

    • ব্যাখ্যাহীন সেই ভালোলাগাতেই বাঁধনহারা মন খুঁজে পায় তার আসল আকাশ…..🤍🖤

    • মো. আলম হোসেন, আপনার লেখা ‘তোর চোখে চোখ রেখে আমি যে শান্তি পাই তা অন্য কিছুতেই পাইনা’ লাইনটা সত্যিই খুব চমৎকার। মনের অনুভূতিগুলো এতো সুন্দর করে গুছিয়ে লিখেছেন যে পড়তে খুব ভালো লাগলো, এর পেছনে কি বিশেষ কোনো স্মৃতি জড়িয়ে আছে?

  • Profile picture of মো. আলম হোসেন

    মো. আলম হোসেন Changed their profile cover

    2
    1 Comment
    • স্বাগতম নিজের ভাষায় বাঁচার এই মঞ্চে….🖤

  • Profile picture of মো. আলম হোসেন

    মো. আলম হোসেন changed their profile picture

    2
    1 Comment
  • আমি কবিতা লিখি। আমার লেখা কবিতা আমি এখানে জমা দিতে চাই কিভাবে দিব?

    2
    3 Comments
    • যেভাবে এই লেখাটা পোস্ট করলেন, সেভাবেই আপনার কবিতা গল্প সরাসরি পোস্ট করে দিতে পারেন। লেখকমঞ্চে স্বাগতম!

    • Alam Hossain, আপনি আপনার লেখাগুলো সরাসরি পোস্ট করে শেয়ার করতে পারেন। এখানে সবাই নিয়মিত নিজের লেখা প্রকাশ করে, তাই আপনিও নিশ্চিন্তে শুরু করতে পারেন।

    • স্বাগতম মঞ্চবন্ধু, এই লেখকমঞ্চেই আমরা সবাই লেখালেখি করি, একে ওপররে লেখা পড়ি ও উৎসাহ দেই!

Md. Alam Hossain

Director, Bangladesh OSHE Foundation & Poem Writer

জন্ম: ৫ অক্টোবর ১৯৭১, মঠবাড়িয়া, পিরোজপুর। বাবা বিশিষ্ট সমাজ সেবক দেলোয়ার হোসেন এবং মা ধর্মানুলম্বী আনোয়ারা বেগম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন ড. মালেকা সায়েন্স কলেজ থেকে স্নাতক ডিগ্রি ও লিডিং ইউনিভার্সিটি থেকে ব‍্যবসা প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করি।

পেশায় একজন উন্নয়ন কর্মী। আন্তর্জাতিক শ্রম সংস্থার একটি শিশুশ্রম নিরসন প্রকল্পে যোগদানের মাধ‍্যমে কর্মজীবন শুরু হয়। তারপর ২০০৫ সাল থেকে অদ‍্যাবধি বাংলাদেশ অক‍্যুপেশনাল সেইফট, হেলথ এন্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশনে কাজ করছেন। শ্রমিকের স্বাস্থ‍্য-নিরাপত্তা, শোভন কর্মপরিবেশ, শ্রমিকের অধিকার ও পরিবেশ সুরক্ষা নিয়ে কাজ করেন। বর্তমানে এই সংস্থার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছি।

উচ্চ মাধ‍্যমিকে পড়াকালীন সময়ে কলেজ ম‍্যাগাজিনে "আহত বেদনা" শিরোনামে আমার  একটি অনুগল্প প্রকাশিত হয়। গত বছরের বই মেলায় "নিঃশব্দ কান্না" নামে একটি কাব‍্যগ্রন্থ সপ্তর্ষি প্রাকাশন থেকে প্রকাশিত হয়। প্রেমই আমার লেখালেখির মূল উপজীব্য বিষয়।

Friends

Skip to toolbar