Profile Photo

মো আলেফ শরীফOffline

  • alefsharif
  • Profile picture of মো আলেফ শরীফ

    মো আলেফ শরীফ

    1 week, 1 day ago

    কবিতা,ছড়া-৩৩৫.
    “নানুর সাথে দেবো আড়ি।”

    দেখি,বারান্দাতে টুনটুনি তোরা
    তিড়িং বিড়িং নাচিস,
    মাঝে মাঝে দেখি আবার –
    টুনটুনে গান ধরিস।
    হঠাৎ কোথা যাসযে তোরা উড়ে,
    না বলে আমায়,চিন্তায় রাখিস?
    যথা খুশি তথা, যানা তোরা ?একটু
    বলে তো যেতে পারিস।

    আসছে কি আর আমার মতো
    তোদের ও কি ঈদ?
    তাই বুঝি কি,আনন্দে মাতিস
    নেই চোঁখেতে নিদ।
    গয়না-গাটি নুতন জামা কাপড়,
    তোরা কি কিনেছিস?
    মেকাপ বকস্ কিনেছিস কি? না
    কিনলে আমায় বলতে পারিস।

    নানু দাদু আছে কি তোদের,
    আছে কি খালা মনি?
    দেয় কি কিনে ঈদের পোষাক,
    খেলনা পুতুল হাড়ি?
    আমি রুফাইদা বলছি তোদের
    লজ্জা করিসনে ভাই?
    না কিনতে পারলে আমায় বলিস,
    আমিই দেবো তোদের তাই।

    মা খালা মনি দাদু নানু দিয়েছে
    আমায়তো সবই,
    শুধু বাকী মেকআপ বকস টা
    নানু কে দিতে বলছি তাই।
    না দেয় যদি হাড় কিপটে নানু,
    যদি করে একটু গড়িমসি?
    বলবো না আর কথা আমি,নানুর সাথে-
    দেখিস,দেবো নানু সাথে আড়ি।
    “””””””””””””””””””””””””””
    মোঃ আলেফ শরীফ,
    ২৬.০৪.২৬ইং,১২.০৬দূপুর,ঢাকা।

    3
    2 Comments
Skip to toolbar