Profile Photo

মো আলেফ শরীফOffline

  • alefsharif
  • ২৭৪১.
    জীবন সেতো ক্ষণিকের।

    জীবন সেতো ভবে ক্ষণিকের
    আছে কে এমন, জানে না ভাই?
    তবুও মানুষ জীবন পাড়ে-
    করি ধরি করে শুধু আরো চাই।

    হানাহানি করি খুনুখুনি করি
    আরও করি ঝগড়া বিবাদ-
    কি আছে যে কিবা যে নেই,
    যাই করে সবাই এরই হিসাব;
    থাকবো ভোগে কটুকু সময়-
    সে দিকেতো আর খেয়াল নাই।

    চলতে পথে করি কতো ভুল-
    কথা কাজে মিল যে যাই;
    একটু বসে নিরজনে কেউ
    ভাবি কি?নিজেরে সুধরাই?
    হতো কখনো এমন কখনো
    স্বর্গ বুঝি হতো এ,পৃথিবীটাই।
    “””””””””””””””””””””””””
    মোঃ আলেফ শরীফ,
    ২৮৪১.২৬.০৬.২৫ইং,ঢাকা।

    3
    8 Comments
    • “একটু বসে নিরজনে কেউ ভাবি কি?নিজেরে সুধরাই?”—আপনার এই লাইনটা একদম মনের কথা, সত্যিই যদি আমরা নিজেদের একটু শুধরে নিতে পারতাম তবে পৃথিবীটা আরও অনেক সুন্দর হতো।

    • কবিতার মত সুন্দর হয়ে উঠুক আমাদের মন, তবেই স্বর্গ হয়ে উঠবে এ ভুবন!

    • মানুষের ক্ষণস্থায়ী জীবনের এমন গভীর ও নিগুঢ় সত্যকে খুব সহজ ছন্দে তুলে ধরেছেন, যা সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। কবিতার পঙক্তিগুলোতে নিজের ভুল শুধরে নেওয়ার আকুল আবেদনটুকু বেশ চমৎকারভাবে ফুটে উঠেছে, আপনি নিয়মিত লিখে যান।

Skip to toolbar