-
Al mamun abdullah is with মীর অনাবিল and 24 others
কবিতাঃ মহাবীর
লেখায়ঃ আল মামুন আব্দুল্লাহবাহুতে জোড় বুকেতে সাহস মনে লয়ে বল
ভয় কে করো জয় বলিষ্ঠ তুমি নয়কো দুর্বল
পশ্চাতে নাহি ফিরি হও আগুয়ান গতিতে দুর্বার,
বজ্র দীপ্ত কণ্ঠে ছাড় হুঙ্কার বাতিল রা সব কাপে থরথর।তুমি ন্যায়ের পথে সদা অবিচল অন্যায় নাহি সহো,
অত্যাচারিকে দাওনা প্রশ্রয় গড়ে তোলো।বিদ্রোহ।
জুলুমে নাহি হও নতজানু উন্নত রাখ সদা শীর।
বিপ্লবী তুমি সিপাহি তুমি লড়াকু মহাবীর।মুক্তিকামী তুমি হওনা কভু পরাধীনতার শেকলে বন্দি
খোদা দ্রোহী ভিনদেশী তাঁবেদার আছে যত গাদ্দার তাতে করোনা কভু সন্ধি।
দেশমাতৃকায় বাড়ায় যারা আগ্রাসনের থাবা
বিরুদ্ধে তাদের গর্জে ওঠো,তুমি নাও প্রতিশোধ গড়ো প্রতিরোধ।তুমি আসমান হতে আবাবিল হয়ে এসে
জালিম অত্যাচারী কে দাও মাটিতে পিষে।
তুমি জ্বলন্ত লাভা-তুমি এটর্নি তুমি ঘটাও মহাপ্রলয়,
তুমি পুড়িয়ে ছাই করো-গুড়ে ফেলো সব বাধ, ধুয়ে মুছে করো সাফ অসত্যের লোকালয়।জয় দামামা বাজিছে তোমার বদর, ওহুদ,ও খন্দক প্রান্তরে,
তুমি সে বিজয়ী উমর,খালিদ,খৈয়াম ও তিতুমীর
তেজস্বী তুমি হিংস্র তুমি গর্জিয়াছ বাংলার মাঠ বন্দরে,
সদা জাগ্রত তুমি অদম্য তুমি বিদ্রোহী মহাবীর।পর্বতসম দৃঢ় বক্ষ তোমার টলো না শত্রুর আঘাতে,
বিজয়ঝান্ডা উড়াও তুমি রণ ভূমে উল্কা গতিতে ছুটো তুমি পারেনা কেউ দমাতে।
তোমাতে শত্রু রা হয় কুপোকাত দস্যুরা সব যায় নিপাত
আঁধার কাটে সূর্য ওঠে তোমাতে আসে রাঙা প্রভাত।যুগে যুগে আসো সাইক্লোন হয়ে তুমি মুছে দিতে সব জঞ্জাল,
তোমাতেই গড়ে নব্য ইতিহাস রয়ে যায় গৌরব কাল হতে মহাকাল10 Comments-
-
-
গর্জে উঠুক কবিতা!
অসাধারণ লেখনী কবিপ্রিয়! নজরুলের কবিতার মত উন্মাদনা আছে! এমন জ্বালাময়ী লেখা আরো চাই! -
-
Friends
হাফিজুর রহমান
@hafijur234
Sohrab Shaanto
@sohrabshaanto
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Mehrin Islam
@mehrinislam102
Md. Nur Alam (এইচ. এম নুর আলম)
@nuralam
Shailajananda Ray
@shailajananda
নির্জন প্রহর
@nirjanprohor
Jannatul Ferdausi
@ferdausi



বিদ্রোহী কবিতা – অসাধারণ