-
এ কেমন প্রেম?
জীবনের শেষ ক’টি দিনে
মনে পড়ছে আমার প্রথম প্রেমের কথা।
এ কেমন প্রেম?
প্রথম সাক্ষাতেই- অন্তরে গেঁথেছিলাম,
কত স্বপ্ন, কত কল্পনা ;
তুষার-শুভ্র জলে ভাসিয়ে দিয়েছিলাম-
তোমার উদ্দেশ্যে লেখা ; নীল পদ্মপাতার চিঠি।
সে যে আমার প্রথম প্রেম।
বহুদিন কেটে গেল,
যুগ-যুগান্তর পেরিয়ে গেল,
আজও ঠিকই পড়ে মনে-
প্রথম মিলনের স্মৃতি,
যেন তা চিরস্থায়ী রঙে রাঙা আল্পনা।
আজও পড়ে মনে –
দুজনে ধূসর মেঘের ভেলায় চড়ে গিয়েছিলাম;
রক্তিম সূর্যের নিকটে, গোধূলির লগ্নে।(অসমাপ্ত)
4 Comments
Friends
মো: নাজমুল আখতার
@faith
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
Anik Biswas
@anikbiswas
মাহীম খান
@meho
Jannatun Nur
@jannatun-nur
Syed Farah
@syedfarah
অয়ন আবদুল্লাহ
@ayonabdullah140
Abcde gh.
@abcdegh
Asif Rahman
@asifaaron62


প্রেম শাশ্বত, তাই শেষ দিনে প্রথম প্রেমের স্মৃতি মন্থনে হৃদয় স্মৃতি কাতর। নীল পদ্ম পাতার চিঠি-সে প্রথম প্রেম। আজকাল চিঠির বদলে অন্য রকমে ভালোবাসার প্রকাশ ঘটে। দুজনে ধূসর মেঘের ভেলায় চড়ে গিয়েছিলাম; রক্তিম সূর্যের নিকটে, গোধূলির লগ্নে। অতঃপর কী ঘটে ছিল দুজনের ভাগ্যে জানাবেন কিন্ত!