-
বাড়ি নম্বর ২০২
পর্ব-১
নাম আমার অরিত্রি। বাসা, সে কথা জেনে কী হবে? বরং বর্তমান ঠিকানা জিজ্ঞেস করুন, জবাবে বলবো, আমি বনানী এলাকায় এক আবাসিক কলেজে ভর্তি হয়েছি। পড়াশোনার পাশাপাশি থাকা-খাওয়ার মোটামুটি ভালো ব্যবস্থা দেখেই ভর্তি হওয়া। তবে বিভিন্ন কলেজের ‘Ragging System’ এর কাহিনি শুনে শুনে এমন অবস্থা হয়েছিল যে আমার মনে রীতিমতো এক আতংক ছিল আমার রুমমেট বা ফ্ল্যাটমেটরা না জানি কত অত্যাচারী হবে। যাইহোক, ভাগ্যগুণে ভালো ফ্ল্যাটমেট পেয়ে আমি তো খুশিতে আত্মহারা। আমরা মোট ৬জন মিলে একটি ফ্ল্যাটে উঠেছি। আমার রুমমেট, নাম তার উর্বশী, বেশ পড়ুয়া মেয়ে, আর সবসময় টেকনোলজি নিয়ে মেতে থাকে, এককথায় সে আস্ত একটা Nerd। তবে বেশ লক্ষ্মী মেয়ে। আমার পাশের রুমে থাকে ২জন সিনিয়র আপু, হৃদিতা ও অর্পিতা। তার পাশের রুমে থাকে আরও ২জন, জয়ী ও শশী, আমার ব্যাচমেট। এই ২জন একদম জলজ্যান্ত কার্টুন। এদের জল্পনা-কল্পনা থেকে শুরু করে স্বাভাবিক কথাবার্তাও শুনে হাসাহাসি না করে থাকতে পারবেন না। আর এদের এইসব বুদ্ধি শিখিয়ে দেন আমাদের ২জন শ্রদ্ধেয় বড় আপা। সব মিলিয়ে আমাদের মনোরঞ্জনের কোন শেষ নেই। আরও একটি জিনিস জেনে রাখা ভালো, আমার এই ফ্ল্যাটমেটদের সবাই খুব এডভেঞ্চারপ্রিয়। কিন্তু এতকিছু সত্ত্বেও পুরো হোস্টেলে আমাদের সুনাম রয়েছে। সকলের মুখে মুখে শোনা যায় আমাদের প্রশংসা, আর তারা আমাদের ‘লক্ষ্মী মেয়েগুলো’ নামে আখ্যায়িত করেছেন। এ গেল আমাদের হোস্টেলের আলাপ। এখন আমাদের কিছু এডভেঞ্চারের অভিজ্ঞতা শুনাবো।
প্রায় প্রতি সপ্তাহের একটি বিশেষ দিনে আমরা ফ্ল্যাটমেটরা আমাদের পড়াশোনা শেষ করে একসাথে বসি, এরপর ঘন্টার পর ঘন্টা চলে আড্ডা, চা-পার্টি, সিনেমা দেখা ইত্যাদি ইত্যাদি। এমনই এক রাত ছিল সেদিন। সময়টা ঠিক মনে নেই, রাত দুইটা-আড়াইটা হবে হয়তো। আমরা ৬জন আমার রুমে বসে ‘দ্য রিং’ নামক একটি সিনেমা দেখছিলাম, হলিউডের রহস্য-ভৌতিক একটি ঘটনার অবলম্বনে তৈরি করা। সিনেমা দেখার জন্য ভৌতিক একটি পরিবেশ তৈরি বিষয়টি আবশ্যক। আর এজন্যই আমরা রুমের সব দরজা-জানালা লাগিয়ে, পর্দা টেনে দিয়ে, সব লাইট-ফ্যান বন্ধ করে সিনেমা দেখতে বসেছি। সিনেমা দেখা শেষে আমরা আবার আড্ডা দেওয়া শুরু করলাম। আমি সচরাচর চুপচাপ হয়ে বসে থাকি, কথা তেমন একটা বলতে পছন্দ করি না। বরং অন্যের কথা শুনতেই বেশি পছন্দ করি। সেদিন কী মনে হয়েছিল কে জানে? আমি বললাম, “আজ তোমাদেরকে একটি গল্প শোনাবো।” -এ বলে আমি আমার বিছানা ছেড়ে উঠে গিয়ে জানালার পর্দা সরিয়ে জানালা খুলে দিলাম। আর সাথে সাথে ডিসেম্বরের হিমশীতল হাওয়া এসে রুমে ঢুকল। জানালার ধারে আমার পড়ার টেবিলে একটি তুলসীগাছ এর টব রাখা ছিল, ঠান্ডা বাতাস রুমে এসে তুলসীগাছের ঘ্রাণ ছড়িয়ে দিল। পুরো রুম এখন তুলসীগাছের ঘ্রাণে ম-ম করছে। আমি দীর্ঘ একটি শ্বাস নিয়ে আবার ছেড়ে দিলাম। এরপর পেছন ফিরে চেয়ে দেখি সবাই আমার গল্প শোনার জন্য প্রস্তুত হয়ে বসে আছে। আমি আবার এসে বিছানায় উঠে বসলাম। জানালার দিকে মুখ করে এরপর বলতে শুরু করলাম,
“ধরো, আমরা যে এলাকায় আছি, এই এলাকার-ই কোন এক বিল্ডিং এর ছাদ থেকে ঠিক বিল্ডিং বরাবর নিচের দিকে একজন মধ্যবয়ষ্ক লোক পড়ে গেল। কিছুক্ষণের মধ্যে লোকজন জড়ো হল। একটু পরে পুলিশ…”
বলতে গিয়ে হঠাৎ আমার কথা আটকে গেল। আমি জানালা দিয়ে দেখলাম আমাদের হোস্টেল বিল্ডিংয়ের ঠিক সামনে যে বিল্ডিংটি আছে, তার ছাদ থেকে কিছু একটা হুট করে পড়ে গেল। নিচে পড়তেই জোরে শব্দ হল। হয়তো দিনের বেলা হলে শব্দ এতটাও জোরালো হত না। গভীর রাতে, তাও আবার গল্প শোনাবো বলে পরিবেশ একদম নিঃস্তব্ধ ছিল। হয়তো সেজন্যে এত জোরে শব্দ শোনা গেছে। রুমের নিরবতা ভেঙ্গে যাওয়ায় আমার ফ্ল্যাটমেটরা বলে উঠল, “হঠাৎ কী হল?” -বলে উঠে গিয়ে জানালার ধারে দাঁড়ালো। ওরা কী কী যেন বলছে। কোন কথাই আমার কানে ঢুকছে না। আমি ওদের পেছনে গিয়ে জানালার ধারে দাঁড়ালাম। আর দেখলাম আমাদের সামনের বিল্ডিংয়ের সামনে যে ব্যাডমিন্টন খেলার কোর্ট আছে, সে কোর্টের এক কোণায় পড়ে রয়েছে একজনের উপুড় হয়ে থাকা নিথর শরীর। আর তার লাল রক্তের স্রোতে ভেসে যাচ্ছে ব্যাডমিন্টন কোর্ট।
অনুভব করলাম মেরুদণ্ড বেয়ে একটি ঠান্ডা শিহরণ বয়ে গেল। সবাই ভীতসন্ত্রস্ত হয়ে আমার দিকে তাকিয়ে ছিল। যে দৃশ্য আমাদের সামনে রয়েছে, তা এখন আমার ফ্ল্যাটমেটদের মনে সৃষ্টি করছে ভয়, আতংক ও অবিশ্বাস ; আমার প্রতি। নিচে একটি লাশ পড়ে রয়েছে, আর সবকিছু হয়েছে একদম আমার শোনানো গল্পের মতো।
[চলবে…]
বাড়ি নম্বর ২০২
নিঃসঙ্গ সামুদ্রিক পাখি
©️All Rights Reserved
এটি সম্পূর্ণ কাল্পনিক একটি গল্প। তাই কারো জীবনের সাথে মিল পাওয়া একটি কাকতালীয় বিষয় ছাড়া আর কিছুই নয়।
গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, রিয়েক্ট দিন এবং গল্প প্রসঙ্গে যেকোনো মন্তব্য নিচে comment section এ করুন।
ধন্যবাদ সকলকে।❤️2 Comments
Friends
আবু হুরায়রা
@hasanmahmud1
Tiplu Hasan Tamim
@hafez
BISHU KUMAR BISWAS
@bishukumarbiswas
নূরুল আমিন সোহাগ
@aniketprantor
MAHMUD HAYAT
@mahmudhayat
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
মেহেদী মারুফ
@maruf1
AdabenTatali
@adabentatali
কবি ইমদাদ শাহ্
@d7d9622a148864d078eb915a7458eb8b



ইন্টারেস্টিং। পরের পর্বের জন্য অপেক্ষায় থাকলাম