-
আমি মাঙ্গলিক, তুমি বৃষের অধিপতি
~ (নিঃসঙ্গ অ্যালবাট্রস)আমি বৃশ্চিক— বিষণ্ণ নীহারিকার গভীর ছায়া,
রক্তে মঙ্গল জ্বলে, লাল অগ্নি-ধ্রুবতারার ভাষা।
তুমি বৃষ— সবুজ ধরণীর ধীর মাধুর্য,
শুক্রের কণ্ঠে বাঁশির সুর, কোমল দীপ্তি ভালোবাসা।
আমি মাঙ্গলিক, তুমি বৃষের অধিপতিশুরুতে সব ছিল ছায়াপথের দোহাই,
মঙ্গল-শুক্র দিশাহীনেও আকর্ষণে বাঁধা।
তুমি বলেছিলে, “তোমার আগুনে আমি গলব,”
আমি ভেবেছিলাম, “তোমার স্নিগ্ধতায় ধুয়ে যাবে আমার যন্ত্রণা।”
আমি মাঙ্গলিক, তুমি বৃষের অধিপতিকিন্তু গ্রহেরা জানে— আগুন আর অমৃতের মিলনে
গোপনে পুড়ে যায় জোতির্বৃত্তের কড়চা;
রাশি বদলালে কক্ষপথে ওঠে তাপ ও চাপ,
মঙ্গল দ্বন্দ্ব ছড়ায়, শুক্র শান্তি চায়—
এই বিপরীত স্রোতে অমোঘ ফাটল আঁকে ভাগ্য।সেই ফাটল ধরে জ্যোৎস্না নেমে এলে
আমরা দেখলাম— একে অপরের চোখে নক্ষত্রের ভাঙন;
তুমি টের পেলে মঙ্গল-অভিমান,
আমি শুনলাম শুক্র-নৈঃশব্দ্যের দীর্ঘশ্বাস।অতঃপর নক্ষত্র ছুটে গেল নিজস্ব বৃত্তে—
বৃশ্চিকের অতল জলে ডুবে রইল আমার অসীম আগুন,
বৃষের উর্বর মাটিতে তুমি বুনলে নতুন স্বপ্ন।
হয়তো,
আমি মাঙ্গলিক, তুমি বৃষের অধিপতি বলে।তবু প্রতিটি লাল গ্রহোদয়ের রাতে
আমি শোনার চেষ্টা করি তোমার শুক্রের মৃদু সঙ্গীত,
ভাবি— যদি কোনো মহাজাগতিক মীমাংসা
আরও একবার রাশি ফিরিয়ে আনে,
আগুন আর অশ্রু-স্নিগ্ধ ওই গাওয়া-না-হওয়া প্রেম
হয়তো আবার ফুটবে নক্ষত্রভরা গোধূলিতে।2 Comments
Friends
মো: নাজমুল আখতার
@faith
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
Anik Biswas
@anikbiswas
মাহীম খান
@meho
Jannatun Nur
@jannatun-nur
Syed Farah
@syedfarah
অয়ন আবদুল্লাহ
@ayonabdullah140
Abcde gh.
@abcdegh
Asif Rahman
@asifaaron62



…”আমি শোনার চেষ্টা করি তোমার শুক্রের মৃদু সংগীত “অথবা”আগুন আর অমৃতের মিলনে” অথবা “শুক্রের কণ্ঠে বাঁশির সুর” অথবা “সেই ফাটল ধ’রে জোৎস্না নেমে এলে ” কিংবা “অতল জলে ডুবে রইলো আমার অসীম আগুন” ___এই পঙক্তিগুলো একজন শক্তিশালী কবির সঙ্গে পরিচয় ঘটালো আমার ।হ্যাঁ, কবি রায়হানা জাকিয়া, সত্যিই মুগ্ধ হয়েছি আপনার কবিতা প’ড়ে! শুভেচ্ছা এবং শুভকামনা রইলো!