Profile Photo

অমল কান্তি বড়ুয়াOffline

  • amol
  • কবিতা

    নিলয় অলিন্দ ছিঁড়ে

    ভূলে গেছি? মম প্রাণের নিতান্ত শুভ্র
    উচ্চারণ ‘না, ‘না’ বলে উঠে
    পূর্ণিমার রূপালী জোৎস্নার অনুরঞ্জন;
    বসন্তের কোকিল ডাকা সকাল বলে না,
    ‘না, কক্ষনো ‘না, বোশেখের কাল বৈশাখী
    গর্জে ‘না, সবুজ তরুলতার
    বর্নিল আভাস ‘না, মম হৃদয়ের
    তীব্র অনুরাগ বলে উঠে
    ভূলিনি ভূলিনি একটু ক্ষণের জন্য।
    আমার ক্ষণিক বিশ্রামে কিনবা
    আন্ধার কুঁঠিরে; খেলার মাঠে কিনবা
    দু’চোখের যতদূর দৃষ্টিতে;
    তুমি জেগে আছো
    আমার অস্তীত্বে, সমস্ত সত্তায়;
    অমলীন আছে, আমার স্বপ্ন কিনবা
    কল্পনায় তোমার অবয়ব দেহখানি।
    তোমার অনুভবে আমি হয়ে উঠি কবি,
    কল্পনায় চিত্রায়নে ফুটে ওঠে
    তোমার সুচারু ছবি।
    হৃদয়ের দৃশ্যপটে জেগে আছো তুমি,
    থাকবে তুমি মনের তৈরী নীড়ে,
    হৃৎপিণ্ডের নিলয় অলিন্দ ছিঁড়ে।

    1 Share
    2
    1 Comment
Skip to toolbar