-
এক টুকরো সুখ
৮/৯ দিন আগের কথা। রিক্সাস্ট্যান্ড এ দাঁড়িয়ে বান্ধবীর জন্য অপেক্ষা করছিলাম। একটু পর একটা রিকশা সামনে এসে থামলো। মনের অজান্তেই পিছন থেকে চোখ পড়ে গেল রিকশা টার দিকে। আসলে কোন কাজ করার না থাকলে যা হয় আর কি। তো দেখলাম একজন লোক রিকশা থেকে নামলেন। পিছন থেকে দেখে বুঝতে পারলাম রিকশায় তার স্ত্রী আর বাচ্চা আছে। বাচ্চা টা ছেলে না মেয়ে তাও আমি বুঝতে পারছিলাম না।তো লোকটি রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে রিকশা ওয়ালাকে বললেন ওদের পৌঁছে দিও।তখন তার স্ত্রীর কোলে বসা বাচ্চা টা হাত নাড়িয়ে মিষ্টি কন্ঠে বলল,টা টা বাবা 🥰,উনিও হাত নাড়িয়ে তাই বললেন। মুখে মাস্ক থাকার কারণে দেখা যাচ্ছিল না কিন্তু ওনার চোখে খুশি টা আমি বুঝতে পেরেছিলাম। তারপর উনি অটোতে করে অফিস চলে গেলেন, আর ওনার স্ত্রী আর সন্তান রিকশা তে করে বাসায় ফিরে গেল। এক মুহূর্তের এই টুকু ঘটনা আমার মনে দাগ কেটে রাখল।বাচ্চা টা যখন হাত নাড়িয়ে তার বাবাকে বিদায় জানাচ্ছিল তখন কতটা ভালো লেগেছিল তার বাবার?!🥰উনি যখন কাজ সেড়ে বাসায় ফিরবেন, বাচ্চাটা বাবা বাবা বলে কোলে আসবে,তখন শত ক্লান্তি থাকলেও তিনি বাচ্চা কে কোলে নেবেন। পৃথিবীর আর কোন কিছুতে কি পাওয়া যাবে এই এক টুকরো সুখ……4 Comments
Friends
Syed Farah
@syedfarah
মো: নাজমুল আখতার
@faith
আজিজুর রহমান
@azizurrahman
মাহ্দী সাকিব
@mahdi-sakib
Shohag arnob
@shohagarnobgmail-com
শাহরিয়ার।
@shahiar
শারমিন ইসলাম শর্মি
@sherminkabirgmail-com
Jawata Afnan Yasha
@jawataafnanyasha
saddam raju
@saddamraju


সুন্দর উপিলব্ধি। পিতা-মাতা হবার অনুভূতিটা স্বর্গীয়।