Profile Photo

এনামুল পারভেজ এনামOffline

  • anamulpervasanam
  • “””মাটির বসতি”””
    এনামুল পারভেজ এনাম
    *+*+*+*+*+*+*

    এই মাটিতে বসতি আমার,
    এই মাটিতেই জন্ম,
    এই মাটিতেই নাড়ি পোঁতা,
    এই মাটিতেই কর্ম।

    এই মাটিতে ধান ফলাই,
    লাঙলের ফলায় মাটি চিরে,
    এই মাটিতেই কবর খুঁড়ি,
    বাপ-দাদার ঐতিহ্য ধরে।

    এই মাটিতে আগুন জ্বলে,
    দেহ পুড়লে চিতা কয়,
    এই মাটিতেই স্বপ্ন উড়ে,
    সুখের জীবন রঙ্গীন হয়।

    এই মাটিতে দালান ওঠে,
    গরিবের ঘর ভাঙে রোজ,
    এই মাটিতেই আইন কানা,
    টাকার কাছে বেঁচে ভোজ।

    এই মাটিতে নদী মরে,
    চর জাগে, বালু ওড়ে,
    এই মাটিতেই মানুষ কাঁদে,
    পদ্মা শুকায়, বুক পুড়ে।

    এই মাটিতে বসত গড়ি
    ছেড়ে যেতে চায়না মন।
    শেকড়ে গভীর মায়া বাঁধে,
    থাকতে আজীবন।

    এই মাটিতে দুঃখ রাশি,
    এই মাটিতেই সুখের খোঁজ,
    ছেড়া কাঁথায় আলপনা আঁকি
    নতুন ভোরের রোজ।

    এই মাটিই মোদের জগত মা,
    এই মাটিই দেশ,
    মাটির বসতি রক্তে কেনা,
    মাটির কাছেই জীবন শেষ।

    4
    4 Comments
Skip to toolbar