-
কবিতার নামঃ অগ্রাহায়নে বৃষ্টি
লেখকঃ আল শাহরিয়ার আহমেদ
কবিতাঃমাথার উপর চাউনি নেই
লক্ষ্য উদ্দেশ্য আজ বৃষ্টি
অগ্রাহায়নে বৃষ্টি আশ্চর্যের কথা
তবুও ভিজছি, ভেজাচ্ছে এ বৃষ্টি।
এই সন্ধ্যাকালে পথঘাটে অনেক মানুষের ভীড়
যদিও বৃষ্টিতে ভিজে শৌখিন লাগছে
তবুও আজ এই বৃষ্টি বেমানান।
হঠাৎ করে কে যেন চেচিয়ে উঠলো
জীবনডা ছারখার কইরা যাইবো এই বৃষ্টি
যেদিক যাই এইডার পানিতে কাজ কর্ম সব ভাইসসা গেলো
আইজকার দিনডাই মাটি হইয়া গেল।
ভাবলাম এত শৌখিন দিন তবুও মানুষের আক্ষেপ!
হাতে চা, মুখে সিগারেট নিয়ে একটু গান শুনলে তো মন্দ নয়
কিংবা কবিতা পড়েও দিনটা উপভোগ করা যেতে পারে।
কিন্তু আদৌ কি সবাই উপভোগ করবে?
পথে অনেক মানুষের বাজার,
কারো মুখে কোন হাসির ছটা নেই এই রোমাঞ্চকর পরিবেশে
সকলের উপস্থিতি বোঝাচ্ছে বৃষ্টি তাদের কাছে অভিশাপ
শুধুই কি বৃষ্টি অভিশাপ?
নাকি রোদ, শীত প্রত্যেকটা কালই অভিশাপ
মাটিতে ভর দিয়ে চলা এসব মানুষের কাছে?
যাকগে ওসব কথার বুলি দারুণ, যতই বলি শেষ হয় না
এই অগ্রাহায়নে বৃষ্টি দাগ ফেলে দেয় আরামপ্রিয় মানুষদের প্রতি,
কখনো প্রিয়তমা হারানো প্রেমিকের প্রতি,
ফুটপাতে থাকা প্রতিবেশীদের প্রতি,
নাগরিক মুখর যান্ত্রিকতার প্রতি,
শেষ চিঠিতে উত্তর না পাওয়া খামের প্রতি,
আগামীর প্রিয় আরামের প্রতি,
আবারও অগ্রাহায়নে আসা বৃষ্টির প্রতি।6 Comments
Friends
Md.Golam Kibreya
@kibreya
M A Halim Sk
@m-a-halim-sk
Suhas Barnabash Gomes
@barnabash
Md. Latiful safi diamond
@diamondsafi
সুফলা
@sufala
Md.Sakib Hossain
@sakib-2
nasrin khan
@nasrin
Nahid Hasan Tariq
@nahid-hasan-tariq
Sheikh Rana
@sheikh-rana


সুন্দর লিখনি। কিছু বানানের ব্যাপারে একটু দৃষ্টি দিতে হবে এই যা। অভিনন্দন।