Profile Photo

অর্ঘ্যদীপ চক্রবর্তীOffline

  • arghyadeep2000
  • কবিতা: একজনকে ভালোবেসেছিলাম
    — অর্ঘ্যদীপ চক্রবর্তী
    একজনকে ভালোবেসেছিলাম
    কিন্তু তাকে কাছে পাইনি
    তাকে ছুঁতে পাইনি
    তাকে বলতে পারিনি মনের কথা
    বলতে পারিনি ‘আমি তোমায় ভালোবাসি’।

    শুধু দূর থেকেই তাকে দেখে গেছিলাম
    আর বুকের কষ্ট বাড়িয়েছিলাম,
    শুধু দূর থেকেই তাকে নিজের করে নিয়েছিলাম
    আর তাতেই ক্ষণিকের সন্তুষ্ট হয়েছিলাম।

    সে আমার কাছে অধরাই ছিল
    আমি তার মুখ কোনোদিনও ভুলতে পারিনি,
    তার চোখ, নাক, ঠোঁট, মাথার লম্বা চুল…
    কোনোদিনও ভুলতে পারিনি।

    তাকে কাছে না পেয়ে
    তার ছবি আমি মনের মধ্যেই সাজিয়ে রেখেছিলাম।
    কিন্তু তাকে চেয়েছিলাম কাছে
    অনেক কাছে…
    তাকে নিজের বুকে
    আগলে রাখতে চেয়েছিলাম।
    কিন্তু সেইসব সাধ পূরণ হয়নি
    তাই দুঃখ যন্ত্রনা আর সহ্য না করতে পেরে
    বহু অভিমানে একদিন পৃথিবী ত্যাগ করলাম।

    — অর্ঘ্যদীপ চক্রবর্তী
    ৫/৩/২০২৬

    1
    1 Comment
    • অভিমান কি তবে ভালোবাসার চেয়েও বড় হয়ে উঠল?

Skip to toolbar