-
প্রথম স্বাক্ষাৎ
—————————-ঝিঁঝিঁরা যায় ডেকে
ঝোপঝাড় গুলো থেকে
জোনাকিরা যায় রাত্রির বুকে
আল্পনা গুলো এঁকে।মহারানী ঐ নামে
পৃথিবীটা যায় থেমে
এমন ক্ষন কদাচিৎ আসে
পাথুরে ধরাধামে।নিঃস্ব একটা বালক
ফেলেনা চোখের পালক
বিস্ময় ভরা মহা বিস্ব
স্তব্ধ অক্ষিগোলক।এগোতে পারেনা বোকা
কেবল খায় যে ধোঁকা
সত্যি তবে পরীটা ওর
রাজি হবে পাশে থাকা।সাহস জোগাড় করে
সমস্ত বুকটা জুড়ে
এক নিঃশ্বাসে সামনে এগিয়ে
হাতটা একটু ধরে।বালিকা থমকে তাকায়
ঘটনাটা একটু ভাবায়
ছেলেটা একটু হ্যাংলা বটে
দেখি কতটা এগোয়।লাই পেয়ে যায় বাঁদর
আকাশে তারার চাদর
এর পরে কি যায় যে করা
ভাবতে থাকে ত্যাঁদর।পাতাগুলো ঝরে পড়ে
একটি একটি করে
ভরে যায় ঐ হেঁটে যাওয়া পথ
কেমন মিষ্টি সুরে।মেয়েটা বুঝতে পারে
কিযে ভীষণ ঝড়ে
যাচ্ছে উল্টে ভেতরটা ওর
কি থেকে কি করে।কাঁপতে থাকা হাত
ছুঁয়ে দিল ছোট কাঁধ
আজ যাবে না বাড়ি মেয়েটা
হোক যতটা রাত।ছেলেটা জমে পাথর
দুমড়ে মুচড়ে কাতর
তৃষ্ণায় যায় বুকটা ফেটে
মাসটি এমন ভাদর।মেয়েটা কেমন ভাই
কিছু-ই বলে নাই
অগ্নিকুন্ডু বুকেতে নিয়ে
ছেলেটা পুড়ে ছাই।শিউলী গাছের তলায়
ফুলেরা সুবাস বিলায়
বালিকার চোখে চোখটা রাখে
বালকটা অবলীলায়।4 Comments
Friends
Asif Rahman
@asifaaron62
Nowsad Jaman Anik
@njanik
MD.RAKIB HASAN ONTO
@rhonto27
চিত্রভানু
@chitrabhanu
Taufiq al sadif
@483-taufiq-al-sadif-roll-483
Zahidul Jamy
@zahidul
সৃষ্টি
@premdevota
মোহাম্মদ নোমান
@nomankhalovi
অনন্য প্রসাদ
@prasad



সুন্দর ছড়া কবিতা। অভিনন্দন। ঈদ মুবারক।