Profile Photo

Md. Arif HossainOffline

  • ArifHossain
  • Profile picture of Md. Arif Hossain

    Md. Arif Hossain

    • 5 years ago

    ঘন বন
    ——————————-
    সংখ্যায় অল্পই হবে
    ঘন বনের সবুজ বৈভবে
    কেউ একটা ঘর গড়ে।

    সূর্য পূর্ণ আকাশ
    হিরক খন্ডের উজ্জ্বল বিকাশ
    দাঁতাল কির মির করে।

    শৃঙ্খল পানে তাকায়
    কখনো কি এত অসহায়
    বিষ-বাস্প নিঃস্বাস ভরে।

    অন্ধকারে নিঃশব্দ প্রতিক্ষা
    উৎসবে ভুলে সব আত্মরক্ষা
    লুকিয়ে জ্ঞান আধারে।

    আগ্নেয়গিরিময় কম্পিত বন
    ফসলের বুকে আর্ত ক্রন্দন
    গাঢ় ফোটা পথের পাড়ে।

    সূর্যটা ঝক্-ঝকে গোলই
    শূন্য কেবল মায়ের কোলই
    দিঘির জল কি পরিস্কার করে?

    12
    9 Comments
Skip to toolbar