-
ভাগ্য
———-
একদিন বৃষ্টির রাত, কার্ড খেলার জন্য লোকের অভাব বলে- আমাকে সাথে নিয়েই বাকি তিন জন খেলা শুরু করল। আমার কার্ড ভাগ্য জঘন্য। ২-৩-৫-৭ এই জাতীয় কার্ড পেতে থাকলাম দানের পর দান। দীর্ঘ ৩ ঘন্টা এভাবে চলার পর বাকিরা আর খেলল না।রয়ে গেলাম শুধু আমি আর রুম -মেট রাজু। সে বলল
– বস্ দোস্ত, আর একটু খেলি।
আমি বুঝলাম, আমার এই গন-হার তাকে মর্মাহত করেছে- আর সে চাচ্ছে, আমি অন্তত দু-এক গেম যেন জিতি।
আমি অবশ্য বেকুফ কিছিমের, হার-জিত আমার কাছে একই- তবুও বসলাম।এবার খেলাটাকে সহজ করা হল। টস হবে, অতএব ৫০/৫০ চান্স।
খেলা শুরুর পর বোঝা গেল- বিষয়টা এরকম না।
আমি হেড বললে- টেল ওঠে; আর টেল বললে- হেড ওঠে। স্ট্যটিষ্টিক্স এখানে কোনোই ভূমিকা রাখছে না।
আরো ঘন্টা খানেক হারলাম- বন্ধু মোটামুটি মহা বিরক্ত।
খেলার নিয়ম আবার বদলানো হল। এবার আমি হেড বললে যদি টেল ওঠে তা হলে আমি জিতব; একই ভাবে টেল বললে যদি হেড ওঠে তাহলে দান আমার।
বন্ধু আশা করছিল, এবার-তো আমি দু-এক গেম জিতবই।
কিন্তু, কিসের কি; এখন আমি হেড বললে হেড-ই উঠতেছে এবং টেল বললে টেল।
যথারীতি পরবর্তী দশ গেম এক- নাগারে হারার পর রাজু আর মেজাজ ঠিক রাখতে পারলনা।
– হালারপো, আর যদি কোন দিন তোরে আমি কার্ড খেলার ধার-কাছে দেখছি- তোরে আমি…….
আর না হয় নাই বললাম।2 Comments
Friends
Asif Rahman
@asifaaron62
Nowsad Jaman Anik
@njanik
MD.RAKIB HASAN ONTO
@rhonto27
চিত্রভানু
@chitrabhanu
Taufiq al sadif
@483-taufiq-al-sadif-roll-483
Zahidul Jamy
@zahidul
সৃষ্টি
@premdevota
মোহাম্মদ নোমান
@nomankhalovi
অনন্য প্রসাদ
@prasad


গল্প হচ্ছে বাক্যের খেলা; ঠিকঠাক সাজাতে হয়।