-
বাজি
————-
আমার রুম-মেট রাজু, তকে বললাম, আজকে আমি তোকে অপরিচিত মানুষের কাছে ১০০ গালি খাওয়াব।– দোস্ত, তুই ১০০ গালি খাওয়ালে, আমি তোকে ১০০০ গালি খাওয়াবো।
– আয় বাজি ধরি, ১০০০/-
– যন্ত্রনা করিস না, আরিফ।
কিন্তু, আমার বুদ্ধিহীন মাথা তখন থামতে নারাজ।
এক ঘন্টা পর আমি বিশাল উৎসাহের সাথে রুমে ঢুকে বললাম, জানলা দিয়ে তাকিয়ে দেখ- তোরে একজন গালি দিচ্ছে।
সে জানলা দিয়ে দেখল, ১৫-২০ টা গালি দিয়ে- এাকটা লোক চলে গেল।
এরপর সে বলল
– আমি সিদ্ধান্ত change করেছি, তোরে আমি দশ হাজার গালি খাওয়াব।
সে রুম থেকে বের হল এবং এক ঘন্টা পর ফিরে এসে চেয়ারে বসে পড়তে লাগল। আমি মনে মনে বললাম, দশ হাজার গালি – এতো সোজা না, বান্দা।কিছুক্ষণ পর দেখি বাইরে কিসের হৈ-চৈ হচ্ছে, জানলা দিয়ে তাকিয়ে দেখি – কেউ একজন আমার নামে যা ইচ্ছে তাই বলে যাচ্ছে। হলের সবাই বোঝার চেষ্টা করছে- ঘটনাটা কি। আমার বোঝার কিছু বাকি নাই। এই বিরামহীন গালা-গালি সারা দিনেও থামবে না।
তারা-তারি রাজুকে ১০০০/- দিয়ে বললাম, দোস্ত ভুল হয়ে গেছে, কিছু একটা কর।
– দশ হাজার গালি এখনো হয়নি।
– দোস্ত মাফ করে দে।
– তুই বাজির টাকা দিছস, কিন্তু গালি থামাতে হলে আরো লাগবে।
আমি তারা-তারি আরো ৫০০/- দিলাম।
সে আস্তে আস্তে রুম থেকে বের হল এবং বাইরের লোকটাকে নিরস্ত্র করে ফিরে আসল।একটু পর বললাম, দোস্ত, তুই কি যাদু করেছিলি- ভেঙে বলতি যদি।
– আগে তুই বল, তুই কি mechanism করেছিলি।
-আমি একটা প্রাইভেট কারে ঘুরে ১০০/- বিল তুলেছিলাম। এরপর, নামার সময় তাকে ২০০/- বকশিস দিয়ে বলেছিলাম, সে যেন রাজু নাম ধরে গালা-গালি করে। আমি তো ভাবছিলাম, আমার ৭০০/- লাভ হবে।তখন সে বলল
– আমিও একই কাজ করেছি, একটু ভিন্ন-ভাবে। গাড়িতে ২০০/- বিল তোলার পর, নেমে আসার সময় বলেছি; ভাই, আমার নাম- আরিফ, ২০৯ নাম্বার রুমে থাকি। আমি আপনাকে ভাড়া দিব না, আপনার যা মনে চায় গালি দিতে পারেন।
বাকিটাতো আগেই বলেছি।2 Comments
Friends
Asif Rahman
@asifaaron62
Nowsad Jaman Anik
@njanik
MD.RAKIB HASAN ONTO
@rhonto27
চিত্রভানু
@chitrabhanu
Taufiq al sadif
@483-taufiq-al-sadif-roll-483
Zahidul Jamy
@zahidul
সৃষ্টি
@premdevota
মোহাম্মদ নোমান
@nomankhalovi
অনন্য প্রসাদ
@prasad



সাহিত্যে চাটুলতা আনা সহজ না। অভিনন্দন।