তুলট | অরণ্য পথিক | Activity
	<sy:updateFrequency>2</sy:updateFrequency>
শব্দেরা জোট বাঁধে না সশব্দে বহুকাল।
রব ওঠে না, ভুল ভাঙে না
অনুতাপের জ্বরে পুড়ি,ডাক আসে না৷ 
কোথায় সে দূর? অজানা সেই মহাকাল?
- সেপ্টেম্বর 29,2023
শব্দেরা জোট বাঁধে না সশব্দে বহুকাল।
রব ওঠে না, ভুল ভাঙে না
অনুতাপের জ্বরে পুড়ি,ডাক আসে না৷
কোথায় সে দূর? অজানা সেই মহাকাল?
– সেপ্টেম্বর 29,2023
									<slash:comments>3</slash:comments>
তুমি আমায় খুঁজেছিলে
সন্তর্পনে তোমার দৃষ্টি মেলে দিয়ে
ভীড়ে জাগা শতজোড়া চোখের ভেতর।  
অতঃপর এক শুভ্র শরৎ 
আমায় তোমার উপস্থিতি জানান দিলো। 
তোমার ছায়ায় আমার শহর
প্রবল মায়ায় স্নিগ্ধ প্রহর।
চোখ নাচিয়ে এক ইশারায়
ভাসিয়ে নিলো। 
বুঝেছিলেম, খুব গোপনে
অজান্তে বা জেনে শোনে
আমিও বুঝি তোমায় খুঁজে হারিয়েছিলাম নিজের ভেতর।
যেমন করে তুমি আমায় খুঁজেছিলে। 
কথায় কথায় জিজ্ঞেসিলে
'এতদিন কোথায় ছিলে!'
স্মিত হেসে আমি বললাম,
কতরূপে কতভাবে তোমার কাছেই আমি ছিলাম!
টের পাওনি?
একদিন এক শীতের দুপুর
নদী শুকোয়, শুকনো পুকুর
দাঁড়িয়ে তুমি গাছের নিচে, রোদ্র পোহাও
ভেবে ভেবে ক্লান্ত যখন
ঠিক তখনি, হালকা বাতাস
তোমার কাঁধে পিঠে মাথায় 
ঝরা পাতা ছুঁয়ে দিলো।
টের পাওনি?
মনে পড়ে? মেঘলা দিনে
অলস বসে আপন মনে
জানলা ধারে বসেছিলে, শূণ্যদৃষ্টি তোমার চোখে।
হঠাৎ করেই না জানিয়ে
বৃষ্টি নামে। 
তোমার মুখে বৃষ্টি ফোঁটার হলকা এলো।
টের পাওনি? 
আমি ছিলাম তোমার প্রিয় বইয়ের ভেতর।
তোমার ঘরের অস্পষ্ট আলোর ভেতর৷ 
যে আলোতে ঘুমিয়ে যেতে। 
আমি ছিলাম তোমার কাছেই।
বারান্দাতে টবে রাখা ফুলের গাছে।
যে ফুলগুলোর স্নিগ্ধ ঘ্রাণে জেগে উঠতে।
আমি ছিলাম তোমার সকল সুখী সুখী ভাবনাগুলোয়
দুঃখে পুড়েও না দমানো স্বপ্নগুলোয়।
তোমার করা অপেক্ষাতেই। 
যে অপেক্ষা তোমায় আমায় বাঁচিয়ে রেখে এই এতদূর নিয়ে এলো। 
তুমি সেটা টের পাওনি। 
এবার যখন তোমার আমার দেখা হলো
মনে হলো আমরা দুজন কতদিনের পরিচিত!
হয়তো বছর শতেক হবে, হয়তোবা আরো বেশি৷ 
তখন বুঝি বলা হয়নি, এবার যখন সুযোগ এলো
বলেই দিলাম, 'ভালোবাসি।'
-ভালোবাসি
-অরণ্য পথিক
তুমি আমায় খুঁজেছিলে
সন্তর্পনে তোমার দৃষ্টি মেলে দিয়ে
ভীড়ে জাগা শতজোড়া চোখের ভেতর।  
অতঃপর এক শুভ্র শরৎ
আমায় তোমার উপস্থিতি জানান দিলো।
তোমার ছায়ায় আমার শহর
প্রবল মায়ায় স্নিগ্ধ প্রহর।
চোখ নাচিয়ে এক ইশারায়
ভাসিয়ে নিলো। 
বুঝেছিলেম, খুব গোপনে
অজান্তে বা জেনে শোনে
আমিও বুঝি তোমায় খুঁজে হারিয়েছিলাম নিজের ভেতর।
যেমন করে তুমি আমায় খুঁজ…Read More
									<slash:comments>2</slash:comments>
কাঞ্চনজঙ্ঘার চূড়ায় উঠার মতো দুঃসাহসী আমি ছিলাম না কখনো। না ছিলাম এর বুকে কোনো স্থায়ী কুটির গড়ে তোলার মতো কল্পবিলাসী। 
আমি ছিলাম ইচ্ছেস্বাধীন, আত্মভোলা পরিশ্রান্ত পথিক এক৷ কাঞ্চনজঙ্ঘার চূড়ায় জেগে ওঠা সূর্যরশ্মি যে পথিককে অন্ধ করে দেয়৷ আমি তো এমনকি তার মহত্ত্বের ঝলকানিতে পুড়ে যাওয়ার ভয়ে চুড়ায় তাকাতেও ভয় পাই। 
আমার সমস্ত পরিশ্রান্তি নিঃশেষ হয় কাঞ্চনজঙ্ঘার পাদদেশে৷ বারংবার কাঞ্চনজঙ্ঘাকে নিরবে শুধাই, জায়গা হবে কি? তোমার গায়ে হেলান দিয়ে একটুখানি জিরিয়ে নেয়ার? আমার তেমন যোগ্যতা নেই৷ 
শত শত পথিকের  ভীড় ঠেলে এগিয়ে যাওয়ার শক্তি নেই৷ 
তবে যদি বলো তো, জিরুতে দেয়ার বদলে চিরদিন তোমার পরিচর্যার দায়িত্ব নিয়ে নেবো৷ 
-21 Dec, 2022
-অরণ্য
আমার সমস্ত পরিশ্রান্তি নিঃশ…Read More
এখানে কদাচিৎ প্রেম আসে
ঠুনকো কারণে সে প্রেম বিচূর্ণও হয়ে যায়। 
বিষম আঁধারে ছন্দপতন ঘটে সত্ত্বায়। 
নতুন করে শুরু; এ যেন নতুন এক যুদ্ধ।
সে যুদ্ধ ক্লান্ত করে দেয়, 
পরাজিতের স্বাদ জাগায় সেনার অস্তিত্বে। 
~জীবন
~অরণ্য পথিক
এখানে কদাচিৎ প্রেম আসে
ঠুনকো কারণে সে প্রেম বিচূর্ণও হয়ে যায়।
বিষম আঁধারে ছন্দপতন ঘটে সত্ত্বায়।
নতুন করে শুরু; এ যেন নতুন এক যুদ্ধ।
সে যুদ্ধ ক্লান্ত করে দেয়,
পরাজিতের স্বাদ জাগায় সেনার অস্তিত্বে। 
~জীবন
~অরণ্য পথিক
অরণ্য পথিক and আনোয়ার পারভেজ নূর শিশির are now friends
									<slash:comments>0</slash:comments>
বয়েস আমার ষাট পেরুলো,স্মৃতিরা সব এলোমেলো
সেসব স্মৃতির বাউন্ডারি তোমার মায়ামুখ।
তুমি তো বেশ আমায় ছেড়ে, বাড়ালে হাত ঐ ওপারে;
বারো বছর তোমার স্পর্শ কাঁপায় না এই বুক!
কানদুটো প্রায় বধির বনে,তোমার কণ্ঠ বাজে ক্ষণে।
তুমি থাকলে সকল ব্যাথা ঠেকতো সুমধুর!
চোখদুটোও গড়ছে মাটি,মোটা ফ্রেমের চশমা আঁটি।
শূণ্যতা আজ ছড়িয়ে রয়, দূর-আরো দূর!
বুড়ো বয়েসে ভীমরতী,আর বিষন্নতার মাথায় ছাতি,
বাতের ব্যাথার ফাঁক দিয়ে তাই অস্থির চলাচল। 
ছন্দপতন-একঘেয়ে সব, শুনিনা পাখির কলরব,
দেখতে পাইনা দূর আকাশের তারার জ্বলজ্বল। 
আজিকে তাই ঘরেই বাঁচি, আধশোয়া হয়ে আছি
হাতে নিয়ে রবিঠাকুর,তোমার প্রিয় বই!
পদ্য আমার কোনোকালেই ছোঁয়নি মন কোনো হালেই,
ভালবাসো তাই হাতে নিয়ে, খুঁজে ফিরি ভাল কই!
হঠাৎ দেখি জানলা বেয়ে,টুকরো আলো যাচ্ছে ছেয়ে
আজ বুঝি বা পূর্ণিমা তাই,আলোর ঝিলিক এতো!
পদ্যের বই হাতে নিয়ে,মোটা চাদর গায় জড়িয়ে,
বাহির হয়ে দেখি চাঁদের জ্যোৎস্নাবাহার কত!
বুকটা হঠাৎ দুমড়ে মরে,হাহাকারের প্রবল ঝড়ে!
পাঁজর ভাঙার শব্দ বুঝি বেজে ওঠে কানে!
তুমি কেন নেই পদ্যওয়ালি?পদ্ম কণ্ঠে বাজানেওয়ালি?
ভালোবেসে জ্যোৎস্না বিলাস করতাম এই ক্ষণে!
মনে পড়ে যায় এমন রাতে,পদ্যখানা নিয়ে হাতে
টেনে হিচড়ে আনতে আমায়,জ্যোৎস্না দেখবে বলে।
মুখোমুখি বসে দুজন; তোমার কণ্ঠে পদ্যকুজন!
আমি শুধুই তোমায় শুনি, পদ্য শোনার ছলে!
অদ্ভুত সেই জ্যোৎস্না কায়ায়,তোমার মুখের প্রবল মায়ায়,
আশপাশ সব ভুলে আমি রইতাম পলকহীন।
তুমি কি জানতে মায়াবতী,জ্যোৎস্না রাতের ছায়াবীথি! 
তোমার জন্য স্বর্গ আশা হয়ে যেতো ক্ষীণ!
আজিকে ফের সেদিন এলো,তোমার স্মৃতি মন ভাঙালো,
তাই বুঝি বা চশমা ঘোলা,ভিজে ওঠে গাল!
চশমা খানা খুলে রাখি,ঝাপসা চোখেই জ্যোৎস্না দেখি,
ভাবতে থাকি আর কতদূর? কবে ছোঁব মহাকাল? 
আচমকা এক উল্কাপিণ্ড ভাবনা আমার করে পণ্ড,
উঠোনবাড়ি ধুলোয় ওড়ে,চোখ কচলে যাই।
ভালো করে চেয়ে দেখি,আবছামতন ছায়া একি!
বধির হয়ে আসা কানে কীসব শুনতে পাই?
এগুলো কি পদ্য কোনো? আবছায়ার এক কিশোরী যেন!
হাতে ওটা কি বইয়ের মতন? তুমি সে মায়াবতী? 
বহুদিনের সুপ্ত কাঁপন,দিচ্ছে ধরা স্বপ্ন যাপন!
আজ বুঝি সে যাদুমাখা মুখ ভোলাবে ফের মতি!
~মহাকালের দ্বারে
~অরণ্য পথিক
বয়েস আমার ষাট পেরুলো,স্মৃতিরা সব এলোমেলো
সেসব স্মৃতির বাউন্ডারি তোমার মায়ামুখ।
তুমি তো বেশ আমায় ছেড়ে, বাড়ালে হাত ঐ ওপারে;
বারো বছর তোমার স্পর্শ কাঁপায় না এই বুক!
কানদুটো প্রায় বধির বনে,তোমার কণ্ঠ বাজে ক্ষণে।
তুমি থাকলে সকল ব্যাথা ঠেকতো সুমধুর!
চোখদুটোও গড়ছে মাটি,মোটা ফ্রেমের চশমা আঁটি।
শূণ্যতা আজ ছড়িয়ে রয়, দূর-আরো দূর!
বুড়ো বয়েসে ভ…Read More
অরণ্য পথিক changed their profile picture
									<slash:comments>2</slash:comments>