-
বয়েস আমার ষাট পেরুলো,স্মৃতিরা সব এলোমেলো
সেসব স্মৃতির বাউন্ডারি তোমার মায়ামুখ।
তুমি তো বেশ আমায় ছেড়ে, বাড়ালে হাত ঐ ওপারে;
বারো বছর তোমার স্পর্শ কাঁপায় না এই বুক!কানদুটো প্রায় বধির বনে,তোমার কণ্ঠ বাজে ক্ষণে।
তুমি থাকলে সকল ব্যাথা ঠেকতো সুমধুর!
চোখদুটোও গড়ছে মাটি,মোটা ফ্রেমের চশমা আঁটি।
শূণ্যতা আজ ছড়িয়ে রয়, দূর-আরো দূর!বুড়ো বয়েসে ভীমরতী,আর বিষন্নতার মাথায় ছাতি,
বাতের ব্যাথার ফাঁক দিয়ে তাই অস্থির চলাচল।
ছন্দপতন-একঘেয়ে সব, শুনিনা পাখির কলরব,
দেখতে পাইনা দূর আকাশের তারার জ্বলজ্বল।আজিকে তাই ঘরেই বাঁচি, আধশোয়া হয়ে আছি
হাতে নিয়ে রবিঠাকুর,তোমার প্রিয় বই!
পদ্য আমার কোনোকালেই ছোঁয়নি মন কোনো হালেই,
ভালবাসো তাই হাতে নিয়ে, খুঁজে ফিরি ভাল কই!হঠাৎ দেখি জানলা বেয়ে,টুকরো আলো যাচ্ছে ছেয়ে
আজ বুঝি বা পূর্ণিমা তাই,আলোর ঝিলিক এতো!
পদ্যের বই হাতে নিয়ে,মোটা চাদর গায় জড়িয়ে,
বাহির হয়ে দেখি চাঁদের জ্যোৎস্নাবাহার কত!বুকটা হঠাৎ দুমড়ে মরে,হাহাকারের প্রবল ঝড়ে!
পাঁজর ভাঙার শব্দ বুঝি বেজে ওঠে কানে!
তুমি কেন নেই পদ্যওয়ালি?পদ্ম কণ্ঠে বাজানেওয়ালি?
ভালোবেসে জ্যোৎস্না বিলাস করতাম এই ক্ষণে!মনে পড়ে যায় এমন রাতে,পদ্যখানা নিয়ে হাতে
টেনে হিচড়ে আনতে আমায়,জ্যোৎস্না দেখবে বলে।
মুখোমুখি বসে দুজন; তোমার কণ্ঠে পদ্যকুজন!
আমি শুধুই তোমায় শুনি, পদ্য শোনার ছলে!অদ্ভুত সেই জ্যোৎস্না কায়ায়,তোমার মুখের প্রবল মায়ায়,
আশপাশ সব ভুলে আমি রইতাম পলকহীন।
তুমি কি জানতে মায়াবতী,জ্যোৎস্না রাতের ছায়াবীথি!
তোমার জন্য স্বর্গ আশা হয়ে যেতো ক্ষীণ!আজিকে ফের সেদিন এলো,তোমার স্মৃতি মন ভাঙালো,
তাই বুঝি বা চশমা ঘোলা,ভিজে ওঠে গাল!
চশমা খানা খুলে রাখি,ঝাপসা চোখেই জ্যোৎস্না দেখি,
ভাবতে থাকি আর কতদূর? কবে ছোঁব মহাকাল?আচমকা এক উল্কাপিণ্ড ভাবনা আমার করে পণ্ড,
উঠোনবাড়ি ধুলোয় ওড়ে,চোখ কচলে যাই।
ভালো করে চেয়ে দেখি,আবছামতন ছায়া একি!
বধির হয়ে আসা কানে কীসব শুনতে পাই?এগুলো কি পদ্য কোনো? আবছায়ার এক কিশোরী যেন!
হাতে ওটা কি বইয়ের মতন? তুমি সে মায়াবতী?
বহুদিনের সুপ্ত কাঁপন,দিচ্ছে ধরা স্বপ্ন যাপন!
আজ বুঝি সে যাদুমাখা মুখ ভোলাবে ফের মতি!~মহাকালের দ্বারে
~অরণ্য পথিক5 Comments
Friends
মাহ্দী সাকিব
@mahdi-sakib
Md. Habibur Rahman
@habib
Drako Shajib
@drako
sumayaTabassumMou
@sumayatabassummou
Himel Paul
@himel1881
তৌফিকুল ইসলাম
@eiapotrika
Raftak Ruman
@noor-mohammad-nasim
Kibria jahan anaana
@ananna
জাহান রাহমা
@jahan


অসম্ভব রকমের ভালো লাগলো পুরো কবিতাটি! ভালোবাসা নেবেন কবিপ্রিয়!