-
কাঞ্চনজঙ্ঘার চূড়ায় উঠার মতো দুঃসাহসী আমি ছিলাম না কখনো। না ছিলাম এর বুকে কোনো স্থায়ী কুটির গড়ে তোলার মতো কল্পবিলাসী।
আমি ছিলাম ইচ্ছেস্বাধীন, আত্মভোলা পরিশ্রান্ত পথিক এক৷ কাঞ্চনজঙ্ঘার চূড়ায় জেগে ওঠা সূর্যরশ্মি যে পথিককে অন্ধ করে দেয়৷ আমি তো এমনকি তার মহত্ত্বের ঝলকানিতে পুড়ে যাওয়ার ভয়ে চুড়ায় তাকাতেও ভয় পাই।
আমার সমস্ত পরিশ্রান্তি নিঃশেষ হয় কাঞ্চনজঙ্ঘার পাদদেশে৷ বারংবার কাঞ্চনজঙ্ঘাকে নিরবে শুধাই, জায়গা হবে কি? তোমার গায়ে হেলান দিয়ে একটুখানি জিরিয়ে নেয়ার? আমার তেমন যোগ্যতা নেই৷
শত শত পথিকের ভীড় ঠেলে এগিয়ে যাওয়ার শক্তি নেই৷
তবে যদি বলো তো, জিরুতে দেয়ার বদলে চিরদিন তোমার পরিচর্যার দায়িত্ব নিয়ে নেবো৷-21 Dec, 2022
-অরণ্য4 Comments
Friends
মাহ্দী সাকিব
@mahdi-sakib
Md. Habibur Rahman
@habib
Drako Shajib
@drako
sumayaTabassumMou
@sumayatabassummou
Himel Paul
@himel1881
তৌফিকুল ইসলাম
@eiapotrika
Raftak Ruman
@noor-mohammad-nasim
Kibria jahan anaana
@ananna
জাহান রাহমা
@jahan


অসাধারণ লিখেছেন!