Profile Photo

অরণ্য পথিকOffline

  • AronyoPothik
  • Profile picture of অরণ্য পথিক

    অরণ্য পথিক

    3 years, 6 months ago

    তুমি আমায় খুঁজেছিলে
    সন্তর্পনে তোমার দৃষ্টি মেলে দিয়ে
    ভীড়ে জাগা শতজোড়া চোখের ভেতর।

    অতঃপর এক শুভ্র শরৎ
    আমায় তোমার উপস্থিতি জানান দিলো।
    তোমার ছায়ায় আমার শহর
    প্রবল মায়ায় স্নিগ্ধ প্রহর।
    চোখ নাচিয়ে এক ইশারায়
    ভাসিয়ে নিলো।

    বুঝেছিলেম, খুব গোপনে
    অজান্তে বা জেনে শোনে
    আমিও বুঝি তোমায় খুঁজে হারিয়েছিলাম নিজের ভেতর।
    যেমন করে তুমি আমায় খুঁজেছিলে।

    কথায় কথায় জিজ্ঞেসিলে
    ‘এতদিন কোথায় ছিলে!’

    স্মিত হেসে আমি বললাম,
    কতরূপে কতভাবে তোমার কাছেই আমি ছিলাম!
    টের পাওনি?

    একদিন এক শীতের দুপুর
    নদী শুকোয়, শুকনো পুকুর
    দাঁড়িয়ে তুমি গাছের নিচে, রোদ্র পোহাও
    ভেবে ভেবে ক্লান্ত যখন
    ঠিক তখনি, হালকা বাতাস
    তোমার কাঁধে পিঠে মাথায়
    ঝরা পাতা ছুঁয়ে দিলো।
    টের পাওনি?

    মনে পড়ে? মেঘলা দিনে
    অলস বসে আপন মনে
    জানলা ধারে বসেছিলে, শূণ্যদৃষ্টি তোমার চোখে।
    হঠাৎ করেই না জানিয়ে
    বৃষ্টি নামে।
    তোমার মুখে বৃষ্টি ফোঁটার হলকা এলো।
    টের পাওনি?

    আমি ছিলাম তোমার প্রিয় বইয়ের ভেতর।
    তোমার ঘরের অস্পষ্ট আলোর ভেতর৷
    যে আলোতে ঘুমিয়ে যেতে।
    আমি ছিলাম তোমার কাছেই।
    বারান্দাতে টবে রাখা ফুলের গাছে।
    যে ফুলগুলোর স্নিগ্ধ ঘ্রাণে জেগে উঠতে।

    আমি ছিলাম তোমার সকল সুখী সুখী ভাবনাগুলোয়
    দুঃখে পুড়েও না দমানো স্বপ্নগুলোয়।
    তোমার করা অপেক্ষাতেই।
    যে অপেক্ষা তোমায় আমায় বাঁচিয়ে রেখে এই এতদূর নিয়ে এলো।
    তুমি সেটা টের পাওনি।

    এবার যখন তোমার আমার দেখা হলো
    মনে হলো আমরা দুজন কতদিনের পরিচিত!
    হয়তো বছর শতেক হবে, হয়তোবা আরো বেশি৷
    তখন বুঝি বলা হয়নি, এবার যখন সুযোগ এলো
    বলেই দিলাম, ‘ভালোবাসি।’

    -ভালোবাসি
    -অরণ্য পথিক

    3
    2 Comments
Skip to toolbar