Profile Photo

Arup GhoshOffline

  • arsumi
  • Profile picture of Arup Ghosh

    Arup Ghosh

    • 5 years, 6 months ago

    অস্থির বিকেল
    সকাল থেকেই সুমিত্রার কেমন জানি লাগছিল !! সে কাউকে না পারছে বলতে, না পারছে স্থির হতে, দুপুর গড়িয়ে বিকেল হল…সুমিত্রার অস্থিরতা কমল না !! শেষমেশ সে তাদের একতলা বাড়ির ছাদের ছোট্ট চিলেকোঠাতে এসে বসলো, এখানে সে ছোটবেলা থেকে অনেক খেলেছে। ভাঙ্গা পুতুল, আধভাঙ্গা সাইকেল এগুলির মাঝখানেই এক চিলতে জায়গা , সেখানে একটা ভুতের বই নিয়ে বসলো, বাইরের আকাশ বেশ খানিকটা মেঘলা, ভুতের বই পরার উপযুক্তই বটে… পড়তে পড়তেই কখন চোখ লেগে এসেছে সুমিত্রা নিজেও জানেনা।
    পুরানো একটা আধভাঙ্গা বাড়ি, সেটার দরজাতে দাঁড়িয়ে আছে সুমিত্রা । সামনে বিশাল এক অন্ধকারাচ্ছন্ন প্রান্তর!! হু হু বাতাস বইছে, সে ঘর থেকে বেড়িয়ে দূরে দেখতে পেল একটা টিলার মাথাতে একটা আগুন জ্বলছে, ভাল করে লক্ষ করলে মন্দির এর কাঠামো বোঝা যায়। আর সামনে বেশ খানিকটা দূরে মনে হচ্ছে কে যেন দুটো লন্ঠন জ্বালিয়ে দোলাতে দোলাতে নিয়ে যাচ্ছে !! দাঁড়াও দাঁড়াও , লন্ঠন না তো !! মনে হচ্ছে কোন জন্তুর চোখ !! হ্যাঁ তাই তো, অই তো, কি যেন দেখতে পেয়ে চোখ দুটোর গতি যেন বেড়ে গেল মনে হচ্ছে !! কি করছে বোঝার আগেই সুমিত্রা নিজেকে দেখল সে দৌড়ানো শুরু করেছে, একটা ছোট টিলার উপরে দাঁড়িয়ে তারার আলোতে দেখতে পেল সামনে দূরে একটা ছায়ামূর্তি যেন ছুটে যাচ্ছে , আর সেই লালচোখ দুটো সেই ছায়ামূর্তিটাকে তাড়া করছে। টিলা থেকে নামতে যাবে, তার আগেই সামনে এসে দাঁড়ালো এক অদ্ভুতুড়ে জীব, উপরের অংশ মানুষেরই , কিন্তু নিচের অংশ যেন কাঁকড়া বিছের !! সেটা বিশাল হাঁ করে তেড়ে এল সুমিত্রার দিকে, পিছাতে গিয়ে হোঁচট খেল সে, মানুষ কাঁকড়াটার পাশ দিয়ে গড়িয়ে নামতে শুরু করল নিচের দিকে……সেই টিলার নিচেই নরকের মতো গভীর এক খাদ !!!!
    উঠতে গিয়ে ভাঙ্গা সাইকেলে বাড়ি খেল সুমিত্রা, “আউ” করে মাথাতে হাত বুলাতে গিয়ে টের পেল, ঘেমে নেয়ে গেছে সে !! পরিস্কার বাতাসের জন্য ছাদে চলে এসে দেখতে পেল, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে সাথে উথাল পাথাল বাতাস…ভিজতে ভিজতে অস্থির সুমিত্রা আরও অস্থির এক বিকেলে দাঁড়িয়ে রইল তাদের আধভাঙ্গা বাড়ির ছোট্ট ছাদে ।

    1 Share
    8
    13 Comments
    • অদ্ভুতুড়ে গল্প! অনেক দিন পর আপনার লেখা পড়ে ভাল লাগল। ভালবাসা নেবেন।

    • গল্প হল বাক্যের খেলা। আর সেই কাজটা সুন্দর ভাবে করেছো।অভিনন্দন।

    • অনেক সুন্দর আপনার বাক্য গঠন । অস্থির সুন্দর —আপনার ভাষায় !! ধনবাদ ।।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 16 June 2021 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তুলতে সহায়তার জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • অসাধারণ লেখা! জনপ্রিয়তার অভিনন্দন ও শুভেচ্ছা নেবেন লেখক।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 19 September 2021 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 29 January 2022 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 05 September 2022 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 10 June 2023 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 20 December 2024 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar