তুলট | Arup Ghosh | Activity
বন্য রাত
নিজেদের বিশাল ম্যানশন এর দোতালার ব্যালকনিতে এসে দাঁড়ালো আরসান। ভাল লাগছেনা কিছুই তার, ধনী মা বাবার একমাত্র সন্তান সে, যখন যা চায়, এমনকি না চাইলেও তার পায়ের কাছে লুটোপুটি খায়। ফলে যা হবার তাই হয়েছে, বখে গেছে সে, এখন কি চাইতে হবে তাই সে ঠিক করে উঠতে পারছে না !! ছোটবেলা থেকে গান , বাজনার তালিম, একটু বড় হয়ে ব্যায়াম , সাথে মার্শাল আর্টের প্রশিক্ষণ সবই হয়েছে, কিন্তু কোনটাই শেষ অবধি যেতে পারেনি, তার আগেই আস্তাকুড়ে চলে গেছে, খালি মার্শাল আর্ট টাই শেষমেশ টিকে গেছে, কারন তার বল্গাহীন উদ্দাম জীবনে রাত বিরাতে ওটা এখন ও মাঝে মাঝে কাজে লাগে তাই !! ঘড়ির দিকে একটু তাকাল , মাত্র নয়টা বাজে , The Night is still Young !! , একটু ঘুমান যাক !! সাড়ে এগারোটার দিকে বেরোলেই হবে, বিশাল বিছানাতে উপুড় হয়ে ঘুমে তলিয়ে গেল , আর ওর জীবনে যেটা কমই হয়, স্বপ্ন দেখা শুরু করল !!......
মাটি থেকে একটু উঁচুতে হেঁটে যাচ্ছে সে !! ভয় পেয়ে নিচে তাকিয়েই বুঝতে পারল, ও হরি!! একটা সাদা ঘোড়ার উপর বসে আছে সে! মৃদু ঠক ঠক শব্দ করে এগিয়ে যাচ্ছে ওটা, আরে , সে আবার ঘোড়াতে কখন চড়তে শিখল !! চড়তে কিন্তু খারাপ লাগছে না, একটু দূরে একটা নদী দেখা যাচ্ছে , ডানে মোড় নিল সে, এবার সামনে ধু ধু প্রান্তর , এবং অন্ধকার হলেও তারার আলোতে সামান্য আলোকিত।  দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে , আরও দূরে একটা অগ্নিকুণ্ড ! এই দুইয়ের মাঝখানে একটা জায়গাতে দেখা গেল একটা বিরাট ছায়া আরেকটা ছোট ছায়াকে যেন তাড়া করেছে !! ঘোড়ার জিন (ঘোড়ার উপর বসার জন্য চামড়ার তৈরি ছোট আসন) এর পাশেই খাপে মোড়া তলোয়ার, সেটা একটানে বের করে সেদিকে ঘোড়া চালাল দুঃসাহসী ঘোড়সওয়ার । কিন্তু কিছুদূর যেতেই হঠাৎ ঘোড়া থেমে গেল ! কি হল সেটা দেখার জন্য সামনে একটু ঝুকে বসতেই , আরে ওটা কি ! সামনের একটা ঝোপড়া থেকে বিশালাকৃতির একটা ছায়া শরীর বের হয়ে এসে মুখ ব্যাদান করে এক বিকট হাঁক দিল !! ঘোড়াটা ভয়ে পেছনের দু পায়ে দাঁড়িয়ে যাওয়াতে তাল সামলাতে না পেরে পিছলে ধপাস করে মাটিতে পড়লো সে ! সাথে সাথে সেই ছায়া শরীর ও ছুটে এল হাঁক দিতে দিতে !! .....
বন্য রাত
নিজেদের বিশাল ম্যানশন এর দোতালার ব্যালকনিতে এসে দাঁড়ালো আরসান। ভাল লাগছেনা কিছুই তার, ধনী মা বাবার একমাত্র সন্তান সে, যখন যা চায়, এমনকি না চাইলেও তার পায়ের কাছে লুটোপুটি খায়। ফলে যা হবার তাই হয়েছে, বখে গেছে সে, এখন কি চাইতে হবে তাই সে ঠিক করে উঠতে পারছে না !! ছোটবেলা থেকে গান , বাজনার তালিম, একটু বড় হয়ে ব্যায়াম , সাথে মার্শাল আর্টের…Read More
অস্থির বিকেল
সকাল থেকেই সুমিত্রার কেমন জানি লাগছিল !! সে কাউকে না পারছে বলতে, না পারছে স্থির  হতে, দুপুর গড়িয়ে বিকেল হল...সুমিত্রার অস্থিরতা কমল না !! শেষমেশ সে তাদের একতলা বাড়ির ছাদের ছোট্ট চিলেকোঠাতে এসে বসলো, এখানে সে ছোটবেলা থেকে অনেক খেলেছে। ভাঙ্গা পুতুল, আধভাঙ্গা সাইকেল এগুলির মাঝখানেই এক চিলতে জায়গা , সেখানে একটা ভুতের বই নিয়ে বসলো, বাইরের আকাশ বেশ খানিকটা মেঘলা, ভুতের বই পরার উপযুক্তই বটে... পড়তে পড়তেই কখন চোখ লেগে এসেছে সুমিত্রা নিজেও জানেনা। 
পুরানো একটা আধভাঙ্গা বাড়ি, সেটার দরজাতে দাঁড়িয়ে আছে সুমিত্রা । সামনে বিশাল এক অন্ধকারাচ্ছন্ন প্রান্তর!!  হু হু বাতাস বইছে, সে ঘর থেকে বেড়িয়ে দূরে দেখতে পেল একটা টিলার মাথাতে একটা আগুন জ্বলছে, ভাল করে লক্ষ করলে মন্দির এর কাঠামো বোঝা যায়। আর সামনে বেশ খানিকটা দূরে মনে হচ্ছে কে যেন দুটো লন্ঠন জ্বালিয়ে দোলাতে দোলাতে নিয়ে যাচ্ছে !! দাঁড়াও দাঁড়াও , লন্ঠন না তো !! মনে হচ্ছে কোন জন্তুর চোখ !! হ্যাঁ তাই তো, অই তো, কি যেন দেখতে পেয়ে চোখ দুটোর গতি যেন বেড়ে গেল মনে হচ্ছে !! কি করছে বোঝার আগেই সুমিত্রা নিজেকে দেখল সে দৌড়ানো শুরু করেছে, একটা ছোট টিলার উপরে দাঁড়িয়ে তারার আলোতে দেখতে পেল সামনে দূরে একটা ছায়ামূর্তি যেন ছুটে যাচ্ছে , আর সেই লালচোখ দুটো সেই ছায়ামূর্তিটাকে তাড়া করছে। টিলা থেকে নামতে যাবে, তার আগেই সামনে এসে দাঁড়ালো এক অদ্ভুতুড়ে জীব, উপরের অংশ মানুষেরই , কিন্তু নিচের অংশ যেন কাঁকড়া বিছের !! সেটা বিশাল হাঁ করে তেড়ে এল সুমিত্রার দিকে, পিছাতে গিয়ে হোঁচট খেল সে, মানুষ কাঁকড়াটার পাশ দিয়ে গড়িয়ে নামতে শুরু করল নিচের দিকে......সেই টিলার নিচেই নরকের মতো গভীর এক খাদ !!!!
উঠতে গিয়ে ভাঙ্গা সাইকেলে বাড়ি খেল সুমিত্রা, “আউ” করে মাথাতে  হাত বুলাতে গিয়ে টের পেল, ঘেমে নেয়ে গেছে সে !! পরিস্কার বাতাসের জন্য ছাদে চলে এসে দেখতে পেল, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে সাথে উথাল পাথাল বাতাস...ভিজতে ভিজতে  অস্থির সুমিত্রা আরও অস্থির এক বিকেলে দাঁড়িয়ে রইল তাদের আধভাঙ্গা বাড়ির ছোট্ট ছাদে ।
অস্থির বিকেল
সকাল থেকেই সুমিত্রার কেমন জানি লাগছিল !! সে কাউকে না পারছে বলতে, না পারছে স্থির  হতে, দুপুর গড়িয়ে বিকেল হল…সুমিত্রার অস্থিরতা কমল না !! শেষমেশ সে তাদের একতলা বাড়ির ছাদের ছোট্ট চিলেকোঠাতে এসে বসলো, এখানে সে ছোটবেলা থেকে অনেক খেলেছে। ভাঙ্গা পুতুল, আধভাঙ্গা সাইকেল এগুলির মাঝখানেই এক চিলতে জায়গা , সেখানে একটা ভুতের বই নিয়ে…Read More
ঘামে ভিজে সায়নীর ঘুম ভাঙ্গল, টিনের চালের ঘর হলেও ওদের টা বেশ ঠাণ্ডা ঘর,কিন্তু এই মুহূর্তে গরমে সায়নী জানলা পুরোটা খুলে দিল, রট আইরন এর জানলার গ্রিল ধরে বাইরের দিকে তাকাল, ...।। ওর মা ওর জন্মের সময়েই পৃথিবীর মায়া কাটিয়েছে, সেই থেকে বাবাও বিমুখ ওর প্রতি, স্ত্রীকে তিনি ভুলতে পারেননি, অন্যমনস্ক ভাবে রাস্তা পার হতে গেছিলেন, ফলে যা হবার তাই হল, সায়নীর পাঁচ বছর বয়সেই এক কালান্তক যন্ত্র দানব তাঁর প্রাণ কেড়ে নিল, সেই থেকে দিম্মার কাছে মানুষ সায়নী, দিম্মার সরকারী পেনশনের টাকা, আর সেলাই ফোঁড়াই টুকটাক কাজ আর হালকা বেতের জিনিস পত্র তৈরি করে আর বিক্রি করে টেনে টুনে সংসার চলে।
অনাথ সায়নী বাইরের এলুমিনিয়াম রঙের বিবর্ণ  দুপুরের দিকে তাকিয়ে রইল.........!!
ঘামে ভিজে সায়নীর ঘুম ভাঙ্গল, টিনের চালের ঘর হলেও ওদের টা বেশ ঠাণ্ডা ঘর,কিন্তু এই মুহূর্তে গরমে সায়নী জানলা পুরোটা খুলে দিল, রট আইরন এর জানলার গ্রিল ধরে বাইরের দিকে তাকাল, …।। ওর মা ওর জন্মের সময়েই পৃথিবীর মায়া কাটিয়েছে, সেই থেকে বাবাও বিমুখ ওর প্রতি, স্ত্রীকে তিনি ভুলতে পারেননি, অন্যমনস্ক ভাবে রাস্তা পার হতে গেছিলেন, ফলে যা হবার তাই হল, সায়নীর…Read More
বিবর্ণ দুপুর 
দুপুরে সাধারণত ঘুমাতে চায়না সায়নী, কিন্তু আজ অনেকটা ভোরে উঠে সেলাইয়ের কাজ শুরু করতে হয়েছে, উপায় ছিল না, আজকেই ডেলিভারির দিন ছিল, না দিতে পারলে বদনাম হয়ে যেত, আর একবার বদনাম হলে আর কাজ পাওয়া মুশকিল !! আজকালকার ঝাঁ চকচকে টেইলর দোকানের জামানাতেও অনেক পরিবার আছে যারা সেটা পোষাতে পারে না, তাদের জন্য ঘরে ঘরে সেলাই মেশিন চালানোরাই ভরসা ।  হাতে কিছু এসেছে, সংসারের একমাত্র সদস্য  দিম্মার ওষুধ এর টাকা টান ছিল, সেটা পুষিয়ে যাবে। বিছানাতে গা এলিয়ে দিতেই ঘুম নেমে এল চোখে , পিছু পিছু এল স্বপ্ন। সেটা সুখ স্বপ্ন হলেও হত, কিন্তু সে কপাল করে ত সায়নী আসেনি !!......
একটা উঁচু টিলা, সেখানে বিশাল এক মন্দির, সেখানে যে দেবীর পুজা হচ্ছে, সেরকম দেবি সায়নী এ জীবনে দেখেনি, দেবী মূর্তি এক শব দেহের উপর বসে আছেন তাঁর এক হাতে গদা অন্য হাতে তিনি অসুরের জিহ্বা টেনে ধরে তাকে প্রহারে উদ্যত, পূজারীগুলিও কেমন অদ্ভুত, গম্ভীর স্বরে মন্ত্রোচ্চারণ করেই চলেছে , কাসর ঘণ্টা কিছুর বালাই নেই, শুধু দেবী মূর্তির সামনে বিশাল এক অগ্নিকুণ্ড দাউ দাউ জ্বলছে।  উঁচু উঁচু থাম, চারদিকে উথাল পাথাল বাতাস, সায়নী দাঁড়িয়ে আছে বিশাল চাতালের এক পাশে, নিচে অন্ধকারাচ্ছন্ন এক বিশাল প্রান্তর,  এর মাঝখানে হঠাৎ সায়নী দেখতে পায়, দূরে দুটো লাল বিন্দু যেন ছুটে আসছে, আর সেই বিন্দু গুলোর সামনে একটা আবছায়া মাঝারি মূর্তি যেন সেই বিন্দু গুলির থেকে প্রাণ বাঁচানোর তাগিদেই ছুটে আসছে , দুটো জিনিসেরই গন্তব্য যেন এদিক পানেই, সায়নী দৌড়ে নামলো চাতাল থেকে, সিঁড়ি অর্ধেক নেমেছে, এই সময় ওর পথ রোধ করে দাঁড়ালো , ওটা কি !! এরকম বীভৎস মূর্তি এর আগে চোখে পড়েনি সায়নীর , আরও আশ্চর্য , মূর্তিটা মনে হচ্ছে পাথরের, কিন্তু সেই মূর্তিই মুখ হাঁ করে বিকট এক হুঙ্কার দিয়ে তেড়ে এল ......
বিবর্ণ দুপুর
দুপুরে সাধারণত ঘুমাতে চায়না সায়নী, কিন্তু আজ অনেকটা ভোরে উঠে সেলাইয়ের কাজ শুরু করতে হয়েছে, উপায় ছিল না, আজকেই ডেলিভারির দিন ছিল, না দিতে পারলে বদনাম হয়ে যেত, আর একবার বদনাম হলে আর কাজ পাওয়া মুশকিল !! আজকালকার ঝাঁ চকচকে টেইলর দোকানের জামানাতেও অনেক পরিবার আছে যারা সেটা পোষাতে পারে না, তাদের জন্য ঘরে ঘরে সেল…Read More
ধড়মড় করে বিছানাতে উঠে বসলো তপু, ঘামে ভিজে গেছে সে, একটু ধাতস্থ হয়ে সে নামলো তার ছোট্ট বিছানা থেকে, আট বাই পাঁচের ঘুপচি ঘরটাতে নড়াচড়ার বেশি জায়গা নেই, ঘরে একটা খাট , একটা টেবিল আর একটা তিন ড্রয়ার অলা পিচ্চি ওয়ারড্রব রাখতেই জায়গা শেষ। উপরে অনেক আওয়াজ করা সিলিং ফ্যান টা নড়াচড়া করছে না, মনে হয় লোডশেডিং , টেবিল থেকে নিয়ে ছোট্ট এলুমিনিয়ামের জগটা প্রায় পুরোটাই গলাতে ঢেলে দিল তপু, আর মনে মনে কারেন্ট কে শাপ শাপান্ত করল, আর ছোট ঘরকেও দোষারোপ করল গরমের জন্য, অবশ্য অনাথাশ্রমে এর থেকে আর বেশি কিই বা আশা করা যায় !! 
তপুর অনাথাশ্রমে আসার গল্পটা ছোট কিন্তু মর্মান্তিক, তার বাবা ছিলেন দিল দরিয়া মানুষ, পৈত্রিক সুত্রে অনেক জায়গা জমির মালিক ছিলেন তিনি, তাঁরা ছিলেন দুই ভাই, ভরা সংসার, তপুর কাকাকে বিয়ে করানোর পরেই বাধল বিপত্তি, আলাদা হবার জন্য কাকা শুরু করলেন জোরাজুরি, কিন্তু তপুর বাবা কিছুতেই রাজি হয়না । শেষে একদিন তুমুল ঝগড়াঝাঁটির পর তপুর বাবা ঠিক করলেন ,কোথাও থেকে বেড়িয়ে আশা যাক, সেই মতো সকালে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করল তপু, মা আর বাবা। কিন্তু বিধি বাম, মাঝপথে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান মা আর বাবা, কোন এক অলৌকিক শক্তি যেন হাতে ধরে তপুকে রক্ষা করল, বেঁচে গেল সে!!! তারপর যা হয়, কাকা সব দখল করলেন, আর বিপুল সম্পত্তির অধিকারী মল্লিক পরিবারের বড় ছেলে তপুর জায়গা হল অনাথ আশ্রমের ঘুপচি ঘরে। 
সে এসে দাঁড়ালো তার ছোট্ট জানালার ধারে, সকাল হয়ে আসছে, সূর্য উঠার বদলে আকাশে দেখা গেল মেঘ , দীর্ঘশ্বাস ফেলে তপু ভাবল , আরেকটি দিন এল তার জীবনে, তার ধূসর জীবনে আরেকটি ধূসর সকাল !!
ধড়মড় করে বিছানাতে উঠে বসলো তপু, ঘামে ভিজে গেছে সে, একটু ধাতস্থ হয়ে সে নামলো তার ছোট্ট বিছানা থেকে, আট বাই পাঁচের ঘুপচি ঘরটাতে নড়াচড়ার বেশি জায়গা নেই, ঘরে একটা খাট , একটা টেবিল আর একটা তিন ড্রয়ার অলা পিচ্চি ওয়ারড্রব রাখতেই জায়গা শেষ। উপরে অনেক আওয়াজ করা সিলিং ফ্যান টা নড়াচড়া করছে না, মনে হয় লোডশেডিং , টেবিল থেকে নিয়ে ছোট্ট এলুমিনিয়ামের জগটা প্র…Read More
অধ্যায় – এক
ধূসর সকাল
অন্ধকার প্রান্তর, দিগন্ত বিস্তৃত আকাশ হু হু বাতাস, এর মাঝখানে পা টেনে টেনে এগিয়ে যাচ্ছে “সে”, বেশ কিছুদূর যাবার পর তার হঠাৎ মনে হল, পেছন থেকে কেউ তাকে দেখছে, অনুভূতিটা এত প্রবল, সে পেছনে তাকাতে বাধ্য হল, তাকিয়েই তার মনে হল না তাকালেই বুঝি ভাল হত...।। বেশ খানিকটা পেছন থেকে একটা ...না একটা না দুটো ঘন লাল বিন্দু  এগিয়ে আসছে... যে গতিতে আসছে খুব দ্রুতই পৌঁছে যাবে...।তার মাথার ভেতর থেকে কেউ চিৎকার করে বলছে...।।“পালাও, বাঁচতে চাইলে পালাও!!”...।সেটা শুনেই সে প্রাণপণ গতিতে দৌড়ানো শুরু করল, পেছন থেকে একটা জান্তব ঘড়ঘড় শব্দ আর নিঃশ্বাস শুনতে পাচ্ছে সে, তার গোটা শরীর বেয়ে ঘাম গড়াচ্ছে...।। “ওটা” এসে পরেছে...।এই লাফিয়ে পড়লো বলে, “সে” পা হড়কাল, নাঃ আর আশা নেই...এই বুঝি ঘাড়ে লাফিয়ে পড়লো সাক্ষাৎ মৃত্যু!!!
অধ্যায় – এক
ধূসর সকাল
অন্ধকার প্রান্তর, দিগন্ত বিস্তৃত আকাশ হু হু বাতাস, এর মাঝখানে পা টেনে টেনে এগিয়ে যাচ্ছে “সে”, বেশ কিছুদূর যাবার পর তার হঠাৎ মনে হল, পেছন থেকে কেউ তাকে দেখছে, অনুভূতিটা এত প্রবল, সে পেছনে তাকাতে বাধ্য হল, তাকিয়েই তার মনে হল না তাকালেই বুঝি ভাল হত…।। বেশ খানিকটা পেছন থেকে একটা …না একটা না দুটো ঘন লাল বিন্দু  এগিয়ে আসছে……Read More