Profile Photo

Arup GhoshOffline

  • arsumi
  • Profile picture of Arup Ghosh

    Arup Ghosh

    • 5 years, 7 months ago

    বিবর্ণ দুপুর
    দুপুরে সাধারণত ঘুমাতে চায়না সায়নী, কিন্তু আজ অনেকটা ভোরে উঠে সেলাইয়ের কাজ শুরু করতে হয়েছে, উপায় ছিল না, আজকেই ডেলিভারির দিন ছিল, না দিতে পারলে বদনাম হয়ে যেত, আর একবার বদনাম হলে আর কাজ পাওয়া মুশকিল !! আজকালকার ঝাঁ চকচকে টেইলর দোকানের জামানাতেও অনেক পরিবার আছে যারা সেটা পোষাতে পারে না, তাদের জন্য ঘরে ঘরে সেলাই মেশিন চালানোরাই ভরসা । হাতে কিছু এসেছে, সংসারের একমাত্র সদস্য দিম্মার ওষুধ এর টাকা টান ছিল, সেটা পুষিয়ে যাবে। বিছানাতে গা এলিয়ে দিতেই ঘুম নেমে এল চোখে , পিছু পিছু এল স্বপ্ন। সেটা সুখ স্বপ্ন হলেও হত, কিন্তু সে কপাল করে ত সায়নী আসেনি !!……
    একটা উঁচু টিলা, সেখানে বিশাল এক মন্দির, সেখানে যে দেবীর পুজা হচ্ছে, সেরকম দেবি সায়নী এ জীবনে দেখেনি, দেবী মূর্তি এক শব দেহের উপর বসে আছেন তাঁর এক হাতে গদা অন্য হাতে তিনি অসুরের জিহ্বা টেনে ধরে তাকে প্রহারে উদ্যত, পূজারীগুলিও কেমন অদ্ভুত, গম্ভীর স্বরে মন্ত্রোচ্চারণ করেই চলেছে , কাসর ঘণ্টা কিছুর বালাই নেই, শুধু দেবী মূর্তির সামনে বিশাল এক অগ্নিকুণ্ড দাউ দাউ জ্বলছে। উঁচু উঁচু থাম, চারদিকে উথাল পাথাল বাতাস, সায়নী দাঁড়িয়ে আছে বিশাল চাতালের এক পাশে, নিচে অন্ধকারাচ্ছন্ন এক বিশাল প্রান্তর, এর মাঝখানে হঠাৎ সায়নী দেখতে পায়, দূরে দুটো লাল বিন্দু যেন ছুটে আসছে, আর সেই বিন্দু গুলোর সামনে একটা আবছায়া মাঝারি মূর্তি যেন সেই বিন্দু গুলির থেকে প্রাণ বাঁচানোর তাগিদেই ছুটে আসছে , দুটো জিনিসেরই গন্তব্য যেন এদিক পানেই, সায়নী দৌড়ে নামলো চাতাল থেকে, সিঁড়ি অর্ধেক নেমেছে, এই সময় ওর পথ রোধ করে দাঁড়ালো , ওটা কি !! এরকম বীভৎস মূর্তি এর আগে চোখে পড়েনি সায়নীর , আরও আশ্চর্য , মূর্তিটা মনে হচ্ছে পাথরের, কিন্তু সেই মূর্তিই মুখ হাঁ করে বিকট এক হুঙ্কার দিয়ে তেড়ে এল ……

    2 Shares
    8
    14 Comments
    • খুবই সুন্দর সাবলীল ভাষা আপনার। চরিত্র ‘সায়নী’ দেখা যাচ্ছে সেলাই করে অর্থ উপার্জন করেন- এটা আমাদের সমাজের প্রেক্ষিতে একটা বাস্তব চরিত্র – এটাও ভালো লেগেছে।

    • অসাধারণ লেখা। অদ্ভুত মায়ায় আচ্ছন্ন যেন সমস্ত গল্পটা জুড়ে। সপ্নের মাঝে কি কোন বিশেষ ইংগিত রয়েছে? আমি কিছুই ধরতে পারিনি। 🤔

    • দুঃস্বপ্নের বিবরণ সত্যি গায়ে কাটা দেবার মত।

    • সমাজ সংস্কারএর কাভহে মানুষ বাঁধা পড়ে আছে বহুযুগ ধরে। এথেকে বেরুতে হবে। ধন্যবাদ সুন্দর লেখার জন্য।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন নিন! আপনার এই লেখাটি আজ 12 Aril 2021 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে চিহ্নিত হয়েছে। অর্থাৎ আপনার লেখাটি এখানকার এডিটর-বৃন্দের মত অনুসারে একটি ভালো ও উন্নতমানের লেখা।

      তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা আমাদের সাথে শেয়ার করে
      মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তুলতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 01 June 2022 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 03 March 2023 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 11 December 2023 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 12 September 2024 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 24 June 2025 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 15 August 2026 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar