Profile Photo

Arup GhoshOffline

  • arsumi
  • Profile picture of Arup Ghosh

    Arup Ghosh

    5 years, 6 months ago

    অধ্যায় – এক
    ধূসর সকাল
    অন্ধকার প্রান্তর, দিগন্ত বিস্তৃত আকাশ হু হু বাতাস, এর মাঝখানে পা টেনে টেনে এগিয়ে যাচ্ছে “সে”, বেশ কিছুদূর যাবার পর তার হঠাৎ মনে হল, পেছন থেকে কেউ তাকে দেখছে, অনুভূতিটা এত প্রবল, সে পেছনে তাকাতে বাধ্য হল, তাকিয়েই তার মনে হল না তাকালেই বুঝি ভাল হত…।। বেশ খানিকটা পেছন থেকে একটা …না একটা না দুটো ঘন লাল বিন্দু এগিয়ে আসছে… যে গতিতে আসছে খুব দ্রুতই পৌঁছে যাবে…।তার মাথার ভেতর থেকে কেউ চিৎকার করে বলছে…।।“পালাও, বাঁচতে চাইলে পালাও!!”…।সেটা শুনেই সে প্রাণপণ গতিতে দৌড়ানো শুরু করল, পেছন থেকে একটা জান্তব ঘড়ঘড় শব্দ আর নিঃশ্বাস শুনতে পাচ্ছে সে, তার গোটা শরীর বেয়ে ঘাম গড়াচ্ছে…।। “ওটা” এসে পরেছে…।এই লাফিয়ে পড়লো বলে, “সে” পা হড়কাল, নাঃ আর আশা নেই…এই বুঝি ঘাড়ে লাফিয়ে পড়লো সাক্ষাৎ মৃত্যু!!!

    6
    4 Comments
Skip to toolbar