-
উপকথা ১৩ ডিসেম্বর
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ছাপড়ি হয়েও আমি আইফোন চালাই,
পকেটে টাকা নাই, কিস্তিতে খাই।
হাসতে হাসতে—নিজের দুঃখ লুকাই,
এই পাগল দুনিয়ার—
আমিও এক পাগল ভাই।রিকশাওয়ালা QR কোডে—বিল করে
চায়ের দোকানে বসে সবাই—রিলস দেখে।
যার প্রেম নাই, সে কাপলদের ভিডিও বানায়,
যার প্রেম আছে, সে “single” স্ট্যাটাস জানায়একজনের হাতে লাখ টাকার ঘড়ি,
অন্যজনের হাতে পাঁচ টাকার নাস্তা,
দুজনেই একই স্ক্রল করে
অন্য কারো জীবনের রাস্তা।ফেসবুকে সবাই সুখী,
বাস্তবে কারো ঘুম হয় না।
স্টোরিতে হাসি ঝলমল,
ইনবক্সে লেখা—“ভাই, ভালো লাগছে না।ভুয়া খবর সকালেই আসে,
সত্যিটা আসে সন্ধ্যায়,
ততক্ষণে হাজার মানুষ
মিথ্যেটা শেয়ার করে—গেছে সবাই।মানুষ এখন মানুষের মুখ কম দেখে,
স্ক্রিনের আলোতেই বেশি জেগে থাকে।
পাশের মানুষটা কী বলল, শুনে না,
দূরের কেউ কী পোস্ট দিল, সেটা মিস করে না।ডিগ্রি আছে, কাজ নেই,
কাজ আছে, সময় নেই,
সময় আছে, শান্তি নেই,
শান্তি আছে এমন মানুষই নেই!কেউ গরিব হয়েও বড়লোক দেখায়,
কেউ বড়লোক হয়েও সাধারণ সাজে।
কেউ ভালোবাসা খোঁজে অ্যাপে,
কেউ ভালোবাসা পেয়ে পালায় লজ্জায়।সবাই নিজের ব্র্যান্ড বানায়,
নিজের জীবনটাই ভুলে যায়।
ছবি তোলার পরে খাবার ঠান্ডা,
জীবনের অবস্থা—আন্ধা—আন্ধাসবাই দৌড়ায়,
কেউ জানে না কোথায়,
সবাই অনলাইনে,
বাস্তবে নর্দমায়!(📝 Note: If there are two contents on the same date out of 365, one will be considered Part A and the other will be considered Part B.)
2 Comments-
আপনার লেখা ‘বাস্তবে নর্দমায়’ কথাটির মধ্যে দিয়ে বর্তমান সময়ের যে তিক্ত সত্য ফুটে উঠেছে, তা সত্যিই গভীর ও মননশীল। এই আয়নার মতো স্বচ্ছ বাস্তবতাকে শব্দের বুননে ফুটিয়ে তোলা আপনার চমৎকার পর্যবেক্ষণ ক্ষমতার পরিচয় দেয়। প্রতিটি পঙক্তিতে ফুটে ওঠা বৈপরীত্যগুলো নিয়ে আরও নতুন নতুন বিষয় আপনি অনায়াসেই লিখে যেতে পারেন, আপনার কলম এভাবেই সচল থাকুক।
Friends
সৃষ্টির বিস্ময়
@1ff4f40742b37a84604c6bb76fb8ef34
Ferdaus Sorkar
@ferdaussorkar1
Tasnim-Akter-Mim
@tasnim-akter-mim
Antor Bosu Antu
@antu
MadBangla
@madbangla
নাঈম অরণ্য
@aronnonaim
সিরাজুল ইসলাম
@sherajulislam
নুরুল ইসলাম শান্ত
@santo23
Sanzida Shetu
@sanzidashetu

আপনার লেখাটা পড়ে একদম মনে হলো বর্তমান সময়ের বাস্তব চিত্রটা চোখের সামনে ভেসে উঠল। ইদানিং আমরা সত্যিই ভার্চুয়াল দুনিয়া নিয়ে এতটাই ব্যস্ত যে আসল জীবনটাই ভুলে যাচ্ছি। আচ্ছা, এই অস্থিরতার মাঝে আপনার কাছে শান্তিতে থাকার আসল উপায়টা কী মনে হয়?