Profile Photo

অসীম রহমানOffline

  • ashim_rahman
  • Profile picture of অসীম রহমান

    অসীম রহমান

    4 months, 1 week ago

    এসো মাটিগন্ধা দিন
    _________________

    সরু আলে,শীষের ডগায়
    শিশির ছড়ায় ধ্রুপদী রক্তের বিন্দুসমূহ।
    মধ্যাহ্নে ওড়ে গাংচিল ঠিকানাবিহীন।

    কোথায় ভ্রমণে যাবো?
    হৃদয়ে বিষাদ নষ্ট রাত্রির।

    বিস্তৃত মাঠে মাঠে
    কাদামাখা শ্যাওলা জল।
    অরুণের আভাসহ পুবাকাশে আজো
    চিরজীবী রক্তজবা আসে ভোরবেলা,
    চেতনা বপন করি লাল প্রেমে___
    চোখ, হাত দ্বিধাহীন!

    নিরুদ্দিষ্ট নই।সংকেত আসে নতুন বার্তায়।
    এসো আরো আলো, মঙ্গল, মাটিগন্ধা দিন।

    3
    4 Comments
    • শিশিরকণা যখন “ধ্রুপদী রক্তের বিন্দু” হয়ে ওঠে, তখন বোঝা যায় আপনি সাধারণ সৌন্দর্যের আড়ালে এক গভীর ত্যাগ বা সংগ্রামের ইতিহাসকে দেখছেন।

      • আমার কবিতা পড়ে আন্তরিক প্রতিক্রিয়া প্রকাশ করার জন্যে আপনাকে অশেষ ধন্যবাদ! শুভকামনা!

    • অসাধারণ উপলব্ধি; অতি চমৎকার কবিতা বিন্যাস

Skip to toolbar