-
বর্ষার দিনে
আজি বর্ষার দিনে মন চায় আকাশ কাঁদুক তার হৃদয়ে জমা নীরব কষ্ট গুলো হালকা করতে, আবার আকাশের অশ্রু ধারার কারনে অফিস ফেরত তিনি আটকে আছেন পুরাতন একটি ছোট্ট দোকানের ছাউনিতে,মাথার উপর প্লাস্টিক তাতে আবার অসংখ্য ফুটো দেখে মনে হচ্ছে প্লাস্টিকও কাঁদছে গোপন কোন শোকে,তার মাথা কাপড় ভিজে যাচ্ছে, কাছাকাছি কোথাও থেকে কোকিলের কান্নার বিমর্ষ আওয়াজ ভেসে আসছে, কোকিল আজ রাতে ঘুমাবে কোথায় নীড় বাদলের হাওয়ায় ভেঙে গেছে,
আকাশের কান্না তার এখন ভালো লাগছে, কান্না জলের প্রতি ফোঁটায় ফোঁটায় সময় বয়ে চলেছে,পাশে কেউ একজন মোবাইলে কথা বলছে তার কন্ঠ খুব সুন্দর, অফিস ফেরত তিনি খুব মনোযোগ দিয়ে ওনার কথা শুনছেন তিনি তার মায়ের সাথে কথা বলছেন মায়ের জন্য নতুন একটা শাড়ী আর জায়নামাজ কিনে পাঠিয়েছেন সেগুলো পছন্দ হয়েছে কিনা জানতে চাচ্ছে, তার কথা শুনে মনে হচ্ছে মায়ের শাড়ী আর জায়নামাজ পছন্দ হয়েছে, তার চেহারায় আনন্দে ছাপ ফুটে উঠেছে,আফিস ফেরত উনার মনও ভালো হয়ে গেল নীরব হাসি ফুটে উঠল তার চেহারায়, কান্না জলের ফোঁটায় ফোঁটায় সময় বয়ে চলেছে,
ধীরে ধীরে আকাশের কান্নাজল কমে যাচ্ছে, কান্না থামলো,অফিস ফেরত তিনি লোকাল বাসে উঠলেন বাসার কাছে বাস থেকে নামলেন বাসার সামনের রাস্তা আকাশের কান্না জলে ডুবে গিয়েছে, গৃহে ফেরত আসা মানুষ সবাই রিকশায় পানি পার হচ্ছে ঘরে যাবে, অফিস ফেরত তিনিও একটা রিকশা ঠিক করলেন,অল্প একটু রাস্তা রিকশা ভাড়া বিশ টাকা, তার মনে আফসোস হচ্ছে অল্প একটু রাস্তা বিশ টাকা ভাড়া,হঠাৎ আবার আকাশ কান্না শুরু করলো, তিনি রিকশার হুট উঠিয়ে দিলেন,কান্না জলের ফোটা অবিরাম ঝরে পরছে।4 Comments
Friends
Ali Sohel
@ali-sohel
আশ্রাফুজ জামান তানবীন
@ashrafujjaman001
Kabi Doctor Mohammad Zakir Hossain Biplob
@zakir-hossain
মনজুরুল ইসলাম
@muktomanbangali
ruba
@ruba91
নির্বোধ সুদীপ্ত
@sajalbhowmick
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel
Drako Shajib
@drako
Jubayer Al Mahmud
@jubayer


অভিনন্দন সুন্দর গদ্যের জন্য।