তুলট | অস্তনির্জন দত্ত | Activity
প্রাণের প্রতি যে যত্ন , খাদ্যের প্রতি যে যত্ন  তার এক বর্ষাকাল হয় । মেঘ হয়। ঈশান কোন থেকে আলো  চেপে আসে । ঘোলাটে  আর কলাবতী ধানের তলা ও সরু সোঁতা ধরে বৃষ্টি নামে ।যত্ন নামে … ছোট্ট মাদুলি পরা  যা জলের ওপর কলা ছোট দিয়ে শামুক ভাঙ্গা বেঁধেছে টোপ আর চিতি ক্যাংড়া গুলি  উঠে আসছে কি অনিবার্য দৃঢ় প্রত্যয়ী !
যেন ভিটামিনের প্রতি এক যত্ন , ক্ষার ও স্বাস্থ্য রক্ষ্যার প্রতি। ফলে,
আমি মদ খাই , আমি সোডার বোতল কিনে আনি , সোডার বোতল খুলে আমি সেই যত্ন দেখি এক
দুই  তিন কনা ধরে বুদবুদগুলি উঠে আসছে।
(চিতি কাঁকড়া , প্রাণীবিতান , অস্তনির্জন দত্ত)
যেন ভিটামিনের প্রতি এক যত্ন , ক্ষার ও স…Read More
মাথায় ছিপি বয়ে যায় সে তরমুজএর পাশ দিয়ে যাবে
ফালি রাখা লাল ও ঘুম ঠান্ডা ভাউলে সে যাবে
করপাস কলোসাম , দুলে দুলে ঘন্টা বেজে ওঠার মেডুলা অবোলাংগাটা
পায়ের আঙুল খাড়া হয়ে আছে নিপল্ খাড়া হয়ে আছে 
এই উঁচু ধরে দেওয়ালগিরি জ্বালাও জাহাঙ্গির
সান্ধ মগরেব এর পর এই পাণ্ডুর মুখ মাবুদ
ছোট্ট নিঃশ্বাস মাবুদ 
পাখিদের ওড়া টারমিনেট করে নেওয়া মাবুদ
খোলা জাফরিতে চলে আসছে ভেজা তপতপে বাতাস হুয়াল এক্কিন
মাথায় ছিপি ভেসে যায়, সেখানে শুশ্রূষা রাখো জাহাঙ্গির
অভ্র পোরো গোলাপজল দাও মেহের ছিটিয়ে দাও সেজদা করো
সেজদা এ তাহিয়া
যেখানে সুরমা টানলে চোখের ভেতর দিয়ে মৌরলা চলে যায়...
(জাহাঙ্গির কে লেখা কবিতা - ১৪)
মাথায় ছিপি বয়ে যায় সে তরমুজএর পাশ দিয়ে যাবে
ফালি রাখা লাল ও ঘুম ঠান্ডা ভাউলে সে যাবে
করপাস কলোসাম , দুলে দুলে ঘন্টা বেজে ওঠার মেডুলা অবোলাংগাটা
পায়ের আঙুল খাড়া হয়ে আছে নিপল্ খাড়া হয়ে আছে
এই উঁচু ধরে দেওয়ালগিরি জ্বালাও জাহাঙ্গির
সান্ধ মগরেব এর পর এই পাণ্ডুর মুখ মাবুদ
ছোট্ট নিঃশ্বাস মাবুদ
পাখিদের ওড়া টারমিনেট করে নেওয়া মাবুদ
খোলা…Read More
টেস্ট-বাড বললে আমি বুঝতে পারি , স্বাদেদের নিজস্ব বিছানা আছে নরম ঝিরি ঝিরি  শাদা - পরিপাটি , ভেতরে ।বাইরে ঝাউ এর হাওয়া 
দালান । ফলে এই যে মিষ্টি মত – নোনতা । অপলক তিতা , টক বা ঝাল আমি ঘুমিয়ে পড়লে তারা টেস্টবাড। রাত্রে -
ফোম ও শিমুলের বিছানা পাতে , লাইট নেভায়।
(আজিনোমটো – মশলা পর্ব , অস্তনির্জন দত্ত)
ফোম ও শিমুলের বিছানা পাতে , লাইট নেভায়।
(আজিনোমটো – মশলা পর্ব , অস্তনির্জন দত্ত)
সাঁঝ এলো হাঁটা এলো আরো 
কতদূর এই জানতে চাওয়ায় এক সুতলি উট পড়ে থাকে
তার দীর্ঘ গলা শান্ত চোখ আর বানামি বর্ণ গা
চিলে কালান থেকে চিলে কুর্দ, চিলে এ বাচ্চে 
এই তো আদর করে নেওয়ার 
বুকে পিঠে নরম কাঁখালে 
চাপড়ে মেলে দেওয়া শীতের শীতলপাটি 
মাজার হে কতদূর পীর , লাইলাক ছুঁয়ে রাস্তামাটি বাজে
মাঙ্কি টুপি ঢাকা মানুষ বাজে কি আরোব্বা লাল হয়ে ডুবে যায় ...
সন্ধেবেলা টেনে কতকিছু নেয়...রাস্তাবাতি, কতো খণ্ড মাঠ আর কি বিরাট গাছ 
ঘাম শক্ত হয়ে যাওয়ার পর তবায়ফ জানে এত বড় গাছ তুলে দিয়ে কিছু মাটি হাঁপিয়ে আছে পীর।
(জাহাঙ্গির কে লেখা কবিতা - ১৩ )
সাঁঝ এলো হাঁটা এলো আরো
কতদূর এই জানতে চাওয়ায় এক সুতলি উট পড়ে থাকে
তার দীর্ঘ গলা শান্ত চোখ আর বানামি বর্ণ গা
চিলে কালান থেকে চিলে কুর্দ, চিলে এ বাচ্চে
এই তো আদর করে নেওয়ার
বুকে পিঠে নরম কাঁখালে
চাপড়ে মেলে দেওয়া শীতের শীতলপাটি 
মাজার হে কতদূর পীর , লাইলাক ছুঁয়ে রাস্তামাটি বাজে
মাঙ্কি টুপি ঢাকা মানুষ বাজে কি আরোব্বা লাল হয়ে…Read More
ফলে এক ভাসা শুরু হল , যেহেতু আমি সংসার বুঝি নি কোনদিন , নগদ ছাড়া মেয়ের দুধ দিতে রাজি হল না চিরচেনা দোকানদার আর আমি কবিতার বই হাত থেকে সরিয়ে বউ কে বললাম , কেঁদ না । মাস ঘোরার আগেই দু হাজার টাকার চাকরি পেয়ে গেলাম , বি -টেক , কম্পিউটার সাইন্স, ৭৫ % অ্যাবাভ থ্রউ আউট অ্যাকাডেমিক ক্যারিয়ার। আমার ভাসা শুরু হল , এয়োতির কুলকুলোতি ব্রত শেষ এ কলার ছোট এ প্রদীপ ভাসানর মত।
আর ফেরা হল না । 
ক্রমাগত ঢেউ এ সরে যেতে যেতে , এখন আমার একটা ছোট ভাড়ার ঘর আছে , দেলহিতে , একটা ছোট জানলা।
মাঝে মাঝে আমি অনেক রাতে সেই জানলা ধরে ভেসে উঠি । ঝুঁকে দেখি অনেক চাঁদের আলোয় বাখুল ভরে জমজম করছে , একটু আগে বৃষ্টি হওয়ার পর এই সর , ভিজে পোয়াল থেকে সোঁদা গন্ধ উঠছে , গোয়াল এ ধবলা গাই লেজ দুলিএ ঢুলে ঢুলে ডাঁশ তাড়াচ্ছে ,যার গল কম্বলে হাত রাখলে এক সাদা ঢেউ পাওয়া যায় , গোয়াল এর পাশ দিয়ে কাটা নালায় গোবর , গো মূত্র বয়ে গিয়ে জমে ওঠা ভার্মি কোম্পস্ট এর গন্ধ 
বড় ছাগল , মেজ ছাগল , ছোট ছাগল নাদি ছাড়ছে ঘুমতে ঘুমতে , আর সুলতান এই রাতের মধ্যযাম এ তার লাল কালো বোরখা পরা নয় বিবি লেগ হর্ন দের কড়া পাহারায় রেখেছে খুব। ডানায় স্থির গলা গুঁজে এমব্রয়ডারি বুনেছে হাঁস গুলি , ওখান থেকে চই চই এর গন্ধ উঠছে । পালঙ্কে দুই মেয়ে দুপাশে নিএ ডুবে আছে বউ। এলানো চুল থেকে নারকেল তেলের গন্ধ।
দেখি এই অপরূপ আরকে নিম গাছ , তার ছায়া , শিমুল ও শিরিষ গুলি , তালের ঝুপড়ি । বাবলার বোতাম ফুল শূন্যে চাঁদের আলোয় গাঁথা । বেগুন গাছে দুটি বেগুন ধরেছে , মাচায় হাত পা ঘন ছড়িয়ে ঘুমিএ অলস পুঁই লতাটি যার নাম লক্ষ্মীরানী । বৃষ্টি ও জ্যোৎস্না পড়ার পর মসৃণ ছিটকে গ্যাছে কচু পাতারা । কখন বাঘা এসে আমার গা ঘেঁসে দাঁড়িয়েছে , তার আদর পেতে চাওয়া লাল রোঁয়া আর মৃদু গরর থেকে এক গুমটি ঘর তোলার গন্ধ আর পুকুরে টাপুর , টুপুর দুই দুই সেরি মৃগেল লাফ দিয়ে উঠছে আলোতে জোছনায় । হাঁক দিয়ে বলছে হ বড়কর্তা হেই জইনায় নরম আর ঠাণ্ডা পানিতে ডুব দিয়া খুব জুত , মনে লয় হ্যাজাক বাতির মান্টেল দিয়া বয়ে যাচ্ছি।
আমার ঘরে ফিরে যেতে সাধ হয় । হে কুলকুলোতি ব্রত এই সিঁদুর ও  স্রোতের মুখে  ঘরে ভেসে যেতে সাধ হয় খুব …
ফলে এক ভাসা শুরু হল , যেহেতু আমি সংসার বুঝি নি কোনদিন , নগদ ছাড়া মেয়ের দুধ দিতে রাজি হল না চিরচেনা দোকানদার আর আমি কবিতার বই হাত থেকে সরিয়ে বউ কে বললাম , কেঁদ না । মাস ঘোরার আগেই দু হাজার টাকার চাকরি পেয়ে গেলাম , বি -টেক , কম্পিউটার সাইন্স, ৭৫ % অ্যাবাভ থ্রউ আউট অ্যাকাডেমিক ক্যারিয়ার। আমার ভাসা শুরু হল , এয়োতির কুলকুলোতি ব্রত শেষ এ কলার…Read More
আমি একটা কুলার কিনেছি , নতুন  সাদা রঙ এর…  আমার একটা কুলার  চালানর আধ ঘণ্টার পর খারাপ হয়ে গেছিল…
এখন আবার চলছে , মটোর পাল্টানর পর।
ঘর ঠাণ্ডা । রাতের স্নান সারার পর গায়ের পাউডার ঠাণ্ডা … আজ ছুটির সারাদিন
ঘুম থেকে উঠে …ঘুমোতে গিয়ে…ঘুমোতে যাব বলে …আমি সেই কুলার এর সামনে শুয়ে থাকি…পা নাড়াই …
আমি বুঝতে পারি , আমাকে কেউ ফেলে রেখে গ্যাছে… একটা ওয়ান বাই টু স্কয়ার ফিট এর বেডশিট … বালিশ… ও কুলার 
কেউ নিয়ে যাচ্ছিল …তারপর ফেলে গ্যাছে…
ঘর ঠাণ্ডা…
( মাথানিয়া মির্চ , মশলা পর্ব )
এখন আবার চলছে , মটোর পাল্টানর পর।
ঘর ঠাণ্ডা । রাতের স্নান সারার পর গায়ের পাউডার ঠাণ্ডা … আজ ছুটির সারাদিন
ঘুম থেকে উঠে …ঘুমোতে গিয়ে…ঘুমোতে যাব বলে …আমি সেই কুলার এর সামনে শুয়ে থাকি…পা নাড়াই …
আমি বুঝতে পারি , আমাকে কেউ ফেলে রেখে গ্যাছে… এ…Read More
আজকাল কেমন অ্যাবনরমাল হয়ে গেছি মনে হয় ! অ্যাবনরমাল শব্দটা মলমের মত , তলতলে। তলপেট থেকে শুরু হয়ে মূলত , টিপে দিলে ,
অ্যাবনরমাল  কাদা মাটির মত , কাঁচা … চাকা ঘুরছে আর সেই নরম মাটির তাল এমারজেন্সি কল পেয়ে কেউ ফেলে উঠে গ্যাছে এমন। যেন,
আরও কিছুক্ষণ ঘিরে থাকা হাতের ভর ও ভার দরকার ছিল , সযত্নের দরকার ছিল ! এই ভয় এই সংশয় আমাকে মিক্সার গ্রাইন্ডার চালানর পর 
ঈষৎ ইতস্তত করে রাখে।সামান্য হাঁটাহাঁটি করে রাখে।ঝুঁকে উঁকি মারলে
গ্রাইন্ডার এর সামনে কমা দিয়ে দ্যায়।
(হুক ওয়ার্ম , প্রাণীবিতান )
আরও কিছুক্ষণ ঘিরে থাকা হাতের ভর ও ভার দরকার ছিল , সযত্নের দরকার ছিল ! এই ভয় এই সংশয় আমাকে মিক্সার গ্…Read More
মনে হওয়া মনোরমা সেলুনের মত । কিছুক্ষণ বসিএ রাখে আর বসে থাকার এক ভাষা তৈরি করে দেয়। 
চেয়ার থেকে ,কাঁচি , আয়না  বা ফটকিরি থেকে আমার মনে হয় 
সমস্ত কিছুর কিছু ভাষা আছে , কিছু কথা আছে এবং তা থামানো দরকার।
ছোট করে পর্যাপ্ত ও সুষম বিন্যাসে ভেঙে দেওয়া দরকার। যাতে তার ভেতর এক পুর কাজ করে।
ঈষৎ ভারি  ও অভিস্রাবিত- যেন এক লোড বালেন্সিং হয়। অর্থাৎ ,
উপচে না চলে যায় , অর্গল খুলে , বিস্তার খুলে ,বিপর্যয় খুলে -এইভাবে আমি ভারত গ্যাস ও তার ওপর বসান কড়াই দেখি। তেল গরম হয়ে উঠছে দেখি। দেখি সমস্ত কিছুর কিছু ভাষা আছে , কিছু কথা আছে আর তাকে থামানো দরকার। গরম কড়াই তে ক্রমশ গরম হয়ে উঠতে থাকা তেল।
আমি তার মধ্যে জিরা বলে হাইফেন ফেলে দেই কিছু।
( জিরা , সাবুদ – মশলা পর্ব )
চেয়ার থেকে ,কাঁচি , আয়না  বা ফটকিরি থেকে আমার মনে হয়
সমস্ত কিছুর কিছু ভাষা আছে , কিছু কথা আছে এবং তা থামানো দরকার।
ঈষৎ ভারি  ও অভিস্রাবিত- যেন এক লোড বালেন্সিং হয়। অর্থাৎ ,…Read More