-
#ছোট গল্প ঘুম আসছে
এই কলমের নিয়মটা আর মানতে ইচ্ছে করছে না । পেপুনী আর কুমড়ানীর মাঝে ভেশন ছাড়া ভাঁজতে ইচ্ছে করছে । তেল কী দেব? না থাক ।তখন দেখা যাবে তেলের জায়গায় তেঁতুল দিয়ে ফেলছি।ঘড়িতে রাত দুটো । একটু ঘুমানো দরকার । তা নাহলে দেখা যাবে সেহেরীর শেষ সময়টা অবশেষে ভাগশেষ হয়ে যাবে । আচ্ছা শুরু থেকে এখন সব কিছুই কী ভাগাভাগী হয় ? তা না হলে ভাগশেষ কোথা থেকে আসল? আর ভাগাভাগীর মাঝখানে যারা অভাগী তাদের কী অবস্হা? ধুর, যাচ্ছে তাই ভাবছি । তার চেয়ে বরং একটু ঘুমাই।
আমিতো ঘুমাচ্ছি তাহলে কলম চলছে কেন? কে যেন বলে উঠল -সব প্রশ্নের উত্তর জানতে নেই বাছা।
আচ্ছা ,আমি কি বাছা ?
বাছাই তো। বড় ধরনের কেউ হলে , এতক্ষনে হয়তো বড়সর কোন ঘটনা ঘটিয়ে ফেলতাম । কলমের নিয়ম মানতে যেতাম না । ঘুম আসছে বলতে পারতামনা । একটু ঘুমানো যাক ভাবতে পারতাম না ।বাছার বাছাবাছি একটা কথা মনে পড়ে গেল , জীবন নামের রেল গাড়ীটা পায় না খুঁজে ষ্টেশন ।
হাহাহা এক জীবনের কত ভাবনা। নিজের নিজের করতে করতে নিজের বলতে এক সময় নিজেকেই বোঝা মনে হয় । সরল সমীকরনটা সুষম বন্টনের আর্তনাদে ভোগে । সব বুঝি । না বোঝার ভান করে শুধু বলতে পারি ঘুম আসছে। ঘুম কী আসলে আসে ?
আবার যেন কেউ বলল – বাছাটা আজকে অনেক প্রশ্ন করছে । আমারোতো অনেক প্রশ্ন আছে উত্তর কে দেবে ? আর তাই উত্তরের অপেক্ষায় না থেকে দক্ষিণে গাঁ ভাসিয়ে নোনা জলের অপেক্ষায় আছি । তারপর আমিও ঘুমাবো । কী ব্যাপার হাত বাড়াচ্ছ কেন ?বললাম – কে যেন বলেছিল , বিবেক ঘুমায় না । সে সদা জাগ্রত । আজ দেখছি বিবেকও আমার মত ক্লান্ত । জাগ্রত বিবেক ঘুমের অপেক্ষায় ।
আমারো ঘুম আসছে ।3 Comments
Friends
নিখোঁজ- Missing ⋆≛⃝
@md-shofiqulislam
সাব্বির হোসেন।
@shadowhunter3d
আমানত উল্লাহ মানিক
@mdamanatullahmanik
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
রাতিন আহমেদ
@ratin2190
Md Nurnobi islam sumon
@mdnurnobiislamsumon
Ajharul Islam Talha
@ajharulislamtalha
Alock
@alock
AdabenTatali
@adabentatali



সুন্দর ছোট ছোট বাক্যে গড়া আখ্যান। অভিনন্দন।