Profile Photo

মুহাম্মদ সাইফুল ইসলাম (সবুজ) সিকদারOffline

  • ATTOKENDRIK
  • লস্ট রেসপনসিবিলিটিস।
    – মোহাম্মদ সাইফুল ইসলাম সবুজ

    আর কতটা হারাবো,
    হারানো সুর সাজাবো।
    আর কতটা হারাবো
    হারানো ক্ষত কুড়াব।।

    কুড়ে কুড়ে যাচ্ছে মন ,
    মনে ব্যথা যখন তখন,
    ঘুরে ঘুরে ভাবছি ভন,
    ভবঘুরে ভাবনা বারন।
    তাই পেছনেও তাকাই না ,
    সামনেও যাই না ।
    বলেছিলে ,আমি আসব,
    ভোর বাতাসে স্বপ্ন ছড়াব।।

    এসেছিলে কিনা জানিনা,
    ব্যস্ত শহরে ঠিক থায় দাড়িয়ে থাকা যায় না।
    আসবে না তাও মানিনা ,
    যদি মৃত্যু আসে , তবে কেন তুমি আসবে না।
    নাকি শহরের ফ্লাইওভারে পথ হারিয়েছ।
    লোকেশন ট্র্যাক করো , আমি কোথায় লুকাবো।।

    এখন আমার ভোর হয় দুপুরে,
    দুপুর হারায়,আফসোসে আহা রে,
    সন্ধ্যাটা শান্তি কুড়োয়, কালো ঠোঁট উহুরে,
    রাতের রঙ সং সাজে , সাদা রঙের পুকুরে।
    আবার ভোর হয় , ভীর হয় , ব্যস্ত ভীর বাজারে।

    কেন বলেছিলে আমি আসব ,
    আসব অপেক্ষায় ,আমি আর কত হারাবো।
    হারানোর ক্লান্তি কুড়াব , বাড়াবো।
    Lost Responsibilities লিখবো।

    7
    5 Comments
Skip to toolbar